নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল প্রজাপতী

তাহমিদ হাসান খাঁন

তাহমিদ হাসান খাঁন › বিস্তারিত পোস্টঃ

প্রেম যুগের একাল সেকাল

১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৭

আগের দিনে প্রেম করিত
গোপন অভিষারে।
আজকের দিনে প্রেম করে
পারকে ঘুরে ঘুরে।

আগের দিনে লিখত পত্র
কবুতর এর গলে।
প্রেম করতো চিঠি দিয়ে
একটু সুযোগ পেলে।

থাকতো ভয়ে আগের দিনে
করলে ভালসাসা।
পরলে ধরা বাবা আমার
মিটাবে মনের আশা।

চিন্তায় থাকি পত্র দিয়ে
জবাব নাহি পেলে
দুঃখ ব্যথা ভুলে যেত
ফিরতী চিঠি এলে।

আজকের দিনে ফোন কলেতে
প্রেম নিবেদন হয়।
আছে মোদর মোবাইল ফোন
করবো প্রেমে জয়।

প্রেম করিতে আজি মোদের
চিন্তার কিছু নাই।
স্কাইপে প্রেম করে
দেখতে এবার পাই।
ডেটিং যাবো কোন খানেতে
মোবাইল ফোনে বলি।
আধুনিক যুগের প্রেমিক মোরা
আধুনিক ভাবে চলি।

ফেসবুকে চ্যাটিং করে
প্রেম নিবেদন হয়।
আজকে মোরা ডিজিটাল প্রেমিক
আদি প্রেমিক নয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.