| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবজ্জীবন কারাদণ্ড শব্দটার অর্থ আমি আমার মতো করে বুঝি। আমি জানি
এর মানে কিছু নরপিশাচকে আরও বহুদিন আদর যত্ন করে বাঁচিয়ে রাখা।
এর মানে সেই পিশাচগুলোর নিঃশ্বাস যেই বাতাসে মিশবে, সেই বাতাস
থেকে আরও বহুদিন আমাকে, আমাদের সন্তান্দেরকে শ্বাস নিতে হবে।
এর মানে আমাদের পরের প্রজন্ম আমাদেরকে অথর্ব, অকর্মন্য হিসাবে
জানবে- ওরা বেপরোয়া হয়ে উঠবে কারণ ওরা জানবে শত শত খুন করেও
বেঁচে থাকা যায়।
এর মানে ঐ লম্পট-পিশাচেরা আর পিশাচের ছায়ায় বেড়ে ওঠা
নব্যপিশাচগুলো আমার মা-কে কটাক্ষ করেই যাবে আরও বহুদিন।
মায়ের এই লজ্জা আর সহ্য করা যাবে না।
সারা বিশ্বের সমস্ত জাগ্রত বাঙালির সাথে আমরাও ফাঁসির দাবিতে একাত্ম।
©somewhere in net ltd.