| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী
......তখন আমায় নাই-বা মনে রাখলে......
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
ড্রেনের ধারে বিরিয়ানীর পঁচা ভোটকা গন্ধে দম আসে যায় ।
দেখেছিলাম পেকেট উল্টে ;
না , উচ্ছিষ্ট কিছু রাখে নি ,
দামী বিরিয়ানী বলে কথা !
বিরিয়ানী খেয়েও দুঃখে জীবন চলছে তাদের ।
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
এ পলিথিনের ঘরে শীতেরা বিদ্রুপের অট্ট হাসি হাসে ,
কাল বিকেলে এক ভদ্রলোক মোটা সোয়টার গায়ে চেপে ,
তারও নাকি শীত লাগে ।
হবে হয়তো ;
ভদ্রলোকদের অনেক শীত ,
আমরা ভদ্র না ;
শীতের বোধ আমাদের মাঝে নেই ।
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
গত পরশু দারোগাবাবু এসেছিলো ;
আমাদের তুলে দিতে ;
রাস্তা নোংরা হয় ;
'এ গবিরগোর যাওনের জাগা কই'
ধরা কন্ঠে বলে খসরুর বউ ;
গরিবদের শোষণের চেয়ে আনন্দদায়ক কিছু নেই ;
সেটা সবাই জানে ।
আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘা'টা বেড়ে চলছে ।
গত শীতে দাদা ছিলো আমার ঘরে ।
ঘর !! এটাকে কি ঘর বলে ?
আমার একটা ঘর ছিলো ;
গত বন্যার আগে !
দুইটা ফেরেশতার মত বাচ্চা
আর আমার সুন্দরী বউ ।
কালো রাত্রে বানের ভাসিয়ে নিয়ে গেলো আমার 'ফেরেশতা'দের ,
সে শোকে পরী আমার ছেড়ে চলে গেলো একা ফেলে ।
এ শহরে বিশাল অট্টলিকাতে
বিশাল মানুষ থাকে না ;
তারা ভদ্রলোক ।
আজ দু'দিন হলো ভাত খাই না ,
শরীরের ঘাঁ'টা বেড়ে চলছে ।
২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
ইনকগনিটো বলেছেন: আজ দু'দিন ভাত খাই না ,
শরীরের ঘা'টা বেরে চলছে ।
গত শীতে দাদা ছিলো আমার ঘরে ।
ঘর !! এটাকে কি ঘর বলে ?
ভালো লাগলো। এটা কি বেরে? নাকি বেড়ে?
৩|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: রাইসুল ভাইঃ সত্যিই আমরা ভদ্রলোক !!
ইনগো নিটো ভাইঃ টাইপো ! বেড়ে হবে । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
রাইসুল নয়ন বলেছেন: চোখ ভিজে গেলো ভাই,
এমন করে কেউ লেখে !!
আমরা ভদ্রলোক!!
বিশেষ আর কিছু বলার নেই , আমরা ভদ্রলোক !!
আমরা ভদ্রলোক!!