নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিমৃষ্যকারী পুরুষ

যদি জন্মান্তর ভুল হয়ে থাকে তবে এ দেখাই শেষ দেখা

তাহ্জীর ফাইয়াজ চৌধুরী

......তখন আমায় নাই-বা মনে রাখলে......

তাহ্জীর ফাইয়াজ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

নরকের ভালবাসা

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আমি নেই কারো শেষ বিকেলের প্রার্থনায়

কিংবা কতদিন ভোরের আলোয় আমার মুখ ফুটে উঠে না;

আমি নেই কারো চোখের প্রজাপতির আলিঙ্গনে

কিংবা কতদিন সন্ধ্যা তারায় ডুব দেয় না মন;

এ মনে খরা এসেছে

অথচ এখনও ভাঙ্গন,

প্রতারণার ছোবলে বারবার দংশন হই এই আমি;

খোপ খোপ চড় জেগে উঠে

বেঁচে থাকার নতুন জীবনী শক্তি;

এক সময় --

জীবনী শক্তিও রূপ নেয় জীবনের বিষে,

অনেক দিয়েছে জীবন আমাকে --

স্বর্গের বন্ধুত্ব, উচ্ছ্বলতা আর নরকের ভালবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.