নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবিমৃষ্যকারী পুরুষ

যদি জন্মান্তর ভুল হয়ে থাকে তবে এ দেখাই শেষ দেখা

তাহ্জীর ফাইয়াজ চৌধুরী

......তখন আমায় নাই-বা মনে রাখলে......

তাহ্জীর ফাইয়াজ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের হাতছানি

১৯ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

পৃথিবীতে প্রতি মূহুর্তে যত অজস্র জানালা খুলে যায়

কোন আলোক কণাই আমার জন্য ফোটে না।

ভেল্বেট জ্যাকেটের শীতের ভোরে খাঁচার পাখিরা নিগূঢ় ঘুমিয়ে থাকে খাঁচা থেকে বহু দূরে,

এক মহাজাগতিক প্রকৃতির নীরবতা খেলা করে আমার--

চোখে,

মুখে,

আর আধ পোড়া বিষাদের ধোঁয়ায়;

এভাবেই আমি এক কোটিবার ভোর দেখেছি।

আমি হেঁটেছি সেই পুরনো রাতের পথ,

আমার ওষ্ঠে ঘুম নেই,

শেষ রাতের ভোর আমার সুখে ঝড় এনেছে

আর আমাকে দিয়ে গেছে--

এবং শেষ অন্ধকারের হাতছানি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪

বাংলার পাই বলেছেন: সুন্দর!

২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৬

তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.