| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী
......তখন আমায় নাই-বা মনে রাখলে......
প্রিয় চৌধুরাণী,
এ সম্বোধনটুকু তোমার জন্যই । একমাত্র তোমার জন্য । ভিন্ন নারীকে এ নামে ডাকার ক্ষমতা আমার নেই । আমি ক্ষুদ্র, নগণ্য, আমি পৃথিবীর শেষ প্রান্তে থাকা সর্বশেষ কিশোর । এ সম্বোধনটুকু না হয় তুলে রাখলাম ফাটল ধরা কনক্রিটের শাদা দেয়ালে কিম্বা ঘুঁণে ধরা টেবিলের স্যাঁতস্যাঁতে ডেক্সে ।
ভালো আছো নিশ্চয়ই । আমিও ভালো আছি মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঘাসের মত ।
একটা কথা খুব জানতে ইচ্ছে হয়-- তোমার কোন এক বান্ধবীর কাছ থেকে শোনা-- আমার ছবি বুকে জড়িয়ে চুমু খেতে, আদর করতে উর্বর দুটি গালের স্পর্শে । এখন? কি অদ্ভুত ছিলে তুমি কিংবা আমরা । আমিও দেখতাম, হাসতাম । ছোট ছোট চোখদুটু আমাকে বাঁচতে দেয় না । প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় । তাই ওসব এখন খয়েরী খামে বন্দী, মেয়াদোত্তীর্ণ ।
মনে আছে? তোমার ছোট চোখের উষ্ণতার প্রথম জানান তুমিই আমাকে দিয়েছিলে । সেই থেকে আমি ঐ চোখদুটুর প্রেমিক । তারপর আমার মাঝে শুধু উষ্ণের তৃষ্ণতা ছিলো । কে জানে এখনও হয়তো আছে । সুপ্ত, নীরব ঘুমন্ত ।
হ্যাঁ । ভালবাসা পাওয়ার অহংকারে আমি মাতাল ছিলাম । তবে আমার জানা ছিলো না-- অহংকারী স্বধ্বংসী । মদের ঘোর এক সময় কেটে যায় ।
ভালবাসতে শিখিয়েছিলে । তবে কেন তা প্রকাশ করতে শিখাও নি?
একসময় আমার অনেক কিছু থাকবে কিন্তু কেউ থাকবে না । আর দুধের মাছিরা আমার কাছে ঘেঁষতে জানে না ।
চিঠি একটা ছলনা মাত্র । বরাবরের মত আমি ছলনার আশ্রয় এবারও নিলাম । অথচ আমার ডেক্স ভর্তি তোমাকে লিখা চিঠি । তাদের অস্তিত্ব বিলীনের পথে ।
অনেক কথা বলার ছিলো । তা শুধু 'ছিলো'ই ।
"ভালো থেকো ফুল
মিষ্টি বকুল
ভালো থেকো ।"
ইতি,
শিশিরের কফিনে সমাধিত একজন
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: এটা কিন্তু হুমায়ুন আজাদের কবিতা!!
আপনিও ভালো থাকবেন!!
২|
২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বেশ ভালো।।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯
তাহ্জীর ফাইয়াজ চৌধুরী বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২
আকাশ মামুন বলেছেন: "ভালো থেকো ফুল
মিষ্টি বকুল
ভালো থেকো ।