নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাইয়েব হোসেন জনি

তাইয়েব হোসেন জনি › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ : গাধা নাকি হাতি?

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৭

গামী ৮ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। সারা পৃথিবী তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে।হিলারি ক্লিনটন ছিলেন ফার্স্ট লেডি, পররাষ্টমন্ত্রী, ও মার্কিন সিনেটর। তিঁনি যদি প্রেসিডেন্ট হয় তাহলে হবেন আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট এবং তাঁর প্রধান সমর্থকও ডেমোক্রেটিক সমর্থক নারী সংখ্যালঘু গোষ্ঠি।তার বড় প্রস্তাব গুলো হলো (১) অভিবাসন সংস্কার, (২) আগ্নেয়অস্ত্র নিয়ন্ত্রনে নতুন বাধ্যবাধকতা, (৩) বৃহৎ অবকাঠামো খাতে বিনিয়োগ পরিকল্পনা। এদিকে, বার বার সমালোচিত হওয়া ধনুকুবের ডোনাল্ড ট্রাম্প যার প্রধান সমর্থক মধ্যবিত্ত শ্রেণীর শেতাঙ্গ শ্রমিক।যার প্রধান প্রস্তাবগুলোর মধ্যে আছে (১) মেক্সিকো সিমান্তে দেয়াল দেয়া, (২) মুক্ত বাণিজ্য নিয়ে নতুন পর্যালোচনা (৩) ওবামার স্বাস্থ্যনীতি বাতিল করা।প্রথম দিকে হিলারি সবার নজরে থাকলেও এখন ট্রাম্পও কম এগিয়ে যায় নি।সিএনএন এর জরিপ অনুসারে এখন হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র তিন পয়েন্ট এগিয়ে।তাহলে কে হতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট?

যদি ট্রাম্প প্রেসিডেন্ট হই তাহলে মুসলিমবিশ্বের সাথে আমেরিকার একটা দূরত্ব তৈরি হবে কারণ ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন যদি সে প্রেসিডেন্ট হই তাহলে মুসলিমদের আমেরিকাতে প্রবেশের নিষেজ্ঞা জারি করবেন। এজন্য অবশ্য তিঁনি সমালোচিত হয়েছেন আবার অনেকে আমেরিকাতে হিন্দু বসবাসকারীদের মতো সুনাম ও করেছেন।ট্রাম্পের আরেক সমর্থক হলো রাশিয়া। ট্রাম্প নির্বাচিত হলে রাশিয়া কিছুটা হলেও আমেরিকাতে হস্তক্ষেপ করতে পারবে।এ আশায় রাশিয়া ট্রাম্পকে সব দিক থেকেই সাহায্য করছে। আরোও কারণ আমরা বেশ কিছু বছর যাবৎ দেখছি সেটি হলো পুতিন আর ওবামার বিরোধ সম্পর্ক।

আমেরিকার নির্বাচন সারা পৃথিবীতে ভালরকম একটা প্রভাব ফেলবে বলা যায়।আমাদের দেশেও ভাল প্রভাব পড়বে।যদি ট্রাম্প জিতে তাহলে তাহলে মুসলিমদেশ হিসেবে নানারকম দিক থেকে চাপ প্রয়োগ করতে পারে,নিষেধাজ্ঞা দিতে পারে তবে বর্তমান সরকার দল আওয়ামীলীগের জন্য ভাল হবে কারণ যদি হিলারি নির্বাচিত হয় তাহলে ড.ইউনুস হিলারিকে দিয়ে নানান দিক থেকে চাপ প্রয়োগ করাতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২

nurul4amin বলেছেন: ভাল লিখেছেন,তবে আরও বিস্তারিত আশা করেছিলাম

০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০

তাইয়েব হোসেন জনি বলেছেন: @nurul4amin ভাই অনেক অনেক ধন্যবাদ। বিস্তারিত লিখতে চাইছিলাম কিন্তু এটাই আমার প্রথম ব্লগ তাই বেশি লিখতে পারিনি।

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


"আমেরিকার নির্বাচন সারা পৃথিবীতে ভালরকম একটা প্রভাব ফেলবে বলা যায়।আমাদের দেশেও ভাল প্রভাব পড়বে।যদি ট্রাম্প জিতে তাহলে তাহলে মুসলিমদেশ হিসেবে নানারকম দিক থেকে চাপ প্রয়োগ করতে পারে,নিষেধাজ্ঞা দিতে পারে তবে বর্তমান সরকার দল আওয়ামীলীগের জন্য ভাল হবে কারণ যদি হিলারি নির্বাচিত হয় তাহলে ড.ইউনুস হিলারিকে দিয়ে নানান দিক থেকে চাপ প্রয়োগ করাতে পারে। "

-হিলারী হলে, পরদিন খালেদা জিয়া ক্ষমতা পাবেন; কারণ, হিলারী ও খালেদা জিয়ার মতো অদক্ষ, লোভী, মিথ্যুক, ও ব্লা ব্লা

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১২

তাইয়েব হোসেন জনি বলেছেন: হিলারি লোভী,মিথ্যুক এটা আমি মানলাম। হিলারির ইমেইল কেলেঙ্কারী এর ব্যাপারে অনেক কথা মিথ্যা বলেছেন আবার কিছু এড়িয়েও গেছেন। ট্রাম্পকে যে নারী নির্যাতনের দোষ দেওয়া হচ্ছে একসময় কিন্তু হিলারীর হাজব্যান্ড বিল ক্লিনটনের বিরুদ্ধেও নারী নির্যাতনের অভিযোগ হয়েছিল।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:

"যদি হিলারি নির্বাচিত হয় তাহলে ড.ইউনুস হিলারিকে দিয়ে নানান দিক থেকে চাপ প্রয়োগ করাতে পারে। "

-শেখ হাসিনাকে ড: ইউনুস বাঘ থেকেও বেশী ভয় পায়।

০৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৮

তাইয়েব হোসেন জনি বলেছেন: সেটা হইতো পাই কিন্তু ড. ইউনুস যেটায় করুক সেইটুকুতেই আন্তর্জাতিক সংস্থা থেকে যে চাপ আসবে সেটা আমাদের গনমাধ্যম খুব হলফ করেই ছাপবে।যেটাতে আওয়ামীলীগের ভাবমুর্তি নষ্ট করবে :) ভাই

৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

তাইয়েব হোসেন জনি বলেছেন: ধন্যবাদ ভাই। আপনি আমার ব্লগে মন্তব্য করেছেন খুশি হয়েছি অনেক। ধন্যবাদ অনেক :)

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

সাইদুল ইসলাম সিড বলেছেন: আজকে ট্রামের হুঙ্কার ৩০ লক্ষ অভিবাসী আমেরিকা থেকে বের করে দিবে।

১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

তাইয়েব হোসেন জনি বলেছেন: এটা ট্রাম্প অনেক আগেই বলেছে। মুসলিমদের আমেরিকাতে ঢোকার নিষেধাঞ্জাও দিয়েছে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.