| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুখসানা তাজীন
বসতি আবার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে।
আমার কাছে কোন বাংলা ব্যাকরণ বই নেই। নেটে যথাযথ উৎস সম্পর্কেও অবগত নই। তাই কিছু খটকা মিটিয়ে নিতে আপনাদের সাহায্য চাচ্ছি। বিষয়টা হল চলিত ভাষায় ক্রিয়াপদের ব্যবহার সম্পর্কিত। উঠে/ওঠে, শুনে/শোনে এজাতীয় যুগলগুলির সঠিক ব্যবহার নিয়ে একটু দ্বিধা হচ্ছে। আমার যেটা ধারণা,
উঠে ব্যবহৃত হবে 'উঠিয়া' অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার স্থলে। যেমন, সকালে উঠেই চিকনাকে অফিস দৌড়াতে হয়।
রোজ সকালে রাতমজুর ঘুমাতে যায় আর সূর্য ওঠে। এখানে 'উঠে' সঠিক হবেনা কারণ সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অর্থাৎ, সঠিক হবে 'রন্টি ঘটকের কথা শুনে তো আমি পুরা থ' এ বাক্যটি।
এ পর্যন্ত ঠিক আছে কি?
আচ্ছা এখন কথা হল, ক্রিয়াবিশেষ্য ব্যবহারের ক্ষেত্রে ব্যপারটা কেমন হবে? ক্রিয়াবিশেষ্য মাত্রেই কি খোঁজা, শোনা, ওঠা হবে? আমার ধারণা তাই হবে। যেমন, 'রাশেদের বালিকা খোঁজা আমার কাজ নয়'। কিংবা 'রাজাকারদের আস্ফালন আর পাগলের প্রলাপ শোনা একই কথা'।
কতটুকুন শুদ্ধ বললাম। জানালে অবাধ্য হবনা।
আচ্ছা এই যে হব, এটা কি হবো হবে? অর্থাৎ বলব, নাকি বলবো? করব নাকি করবো? আধুনিক বানানরীতি কী বলে?
এখানে অনেকেই ভাষার বিষয়ে ব্যাপক শুদ্ধচর্চা করেন। সাহায্যপ্রার্থী।
২|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮
আসিফ আহমেদ বলেছেন: 'হবো' আর 'বলবো' মনে হয় ঠিক।
আর এর আগ পর্যন্ত তো আপনার ব্যাখ্যা ঠিকই মনে হলো।
যদিও আমি খুব পাকা না বাংলায় ![]()
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০১
রুখসানা তাজীন বলেছেন: বাংলায় না হলেও বালকপুরাণে কাঁচা না ![]()
৩|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮
তানজু রাহমান বলেছেন: মেলা টেরাই করলামগো দিদি তয় মাথার উপর দিয়া চইলা গেল!
ব্যাকরনে আমি বরাবরই কাঁচা ![]()
মনটা ভার হয়ে গেল ![]()
১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৩
রুখসানা তাজীন বলেছেন: ব্যাকরণ ছাড়া শুদ্ধতা আসেনা তবে দিব্বি চলে। তোর পাঠশালা খুলছে কবে?
৪|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০১
চিকনমিয়া বলেছেন: http://www.apona-bd.com/
আমার কতা হাচাই কইচেন![]()
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩
রুখসানা তাজীন বলেছেন: ইন্সটল করে দেখব এধরণের ব্যাপারে অপনা-র পরামর্শ কী। আছিস কেমন?
৫|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩
র্যাভেন বলেছেন:
এত কিচু যেনে কি হবে?
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৫
রুখসানা তাজীন বলেছেন: সবকিছু জেনেই কিছু হতে হবে, আপনাকে কে বলেছে?
৬|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৭
সাজিদ শাহরিয়ার বলেছেন: 'হব' আর 'বলব' হবে মনে হয়।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০০
রুখসানা তাজীন বলেছেন: রিয়াজের সূত্র অবশ্য অন্যথা বলছে।
৭|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
র্যাভেন বলেছেন:
দুক্ষিত হেল্প কর্তে পার্লামনা, ম্যাট্রিকে বাংলা ২য় পেপারে ৩৩ পেয়ে পাশ করার স্মৃতি মনে পইড়া গেলো
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১০
রুখসানা তাজীন বলেছেন: এজন্যেই আপনার বানানের এই অবস্থা? ![]()
৮|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১১
রুহুল আমিন রুশদ বলেছেন: ব্যকরণে কী বলে জানিনা। তবে আমি "বলবো" কারো কথা "শোনা"র দরকার কী? এসব না "শুনে" বরং কনফিডেন্সের সাথে সঠিক বানান "খোঁজা" চালিয়ে যান। অচিরেই পারফেকশন এসে যাবে!!!!!!!
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৪
রুখসানা তাজীন বলেছেন: মন্তব্য শুনেও না শোনার ভান করলাম ![]()
৯|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৮
অচন্দ্রচেতন বলেছেন: ব্যাকরণ বই সামনে নাই তাই নিশ্চিত নই, তবে সাধু ভাষায় সম্ভবত উঠে/শুনে দুইই সমাপিকা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়।
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
রুখসানা তাজীন বলেছেন: হুমম, গণ্ডগোলটা চলিত নিয়ে।
আপনাকে শারঙ্গ ফুলের শুভেচ্ছা।
১০|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৭
রিয়াজ শাহেদ বলেছেন: সবই ঠিক আছে।
আর বানানগুলো "হবো", "বলবো" ইত্যাদি হবে; আমি হুমায়ুন আজাদের বাংলা বানান রীতি অনুসরণ করার চেষ্টা করি, ওটি যথেষ্ট আধুনিক; তার সম্পাদিত একটি অসমাপ্ত বাংলা অভিধান আছে, সময় পেলে হয়তো শেষ করে যেতে পারতেন, তার আগে নিজেই শেষ হয়ে গেলেন...
ইয়ে মানে পোস্টে আপনার দেয়া উদাহরণগুলো প্রবাদতুল্য!
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৯
রুখসানা তাজীন বলেছেন: রিয়াজের মাসুমাকে পেলে বিয়ের দাওয়াত দিতে বলবো।
১১|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫
রিয়াজ শাহেদ বলেছেন: উফ উফ উফ!
১২|
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১১
মাহবুব মোর্শেদ বলেছেন: আমি বানান বিষয়ে তেমন জানি না। তবু বলি, আপনার কথা ঠিক।
উঠে অসমাপিকা ক্রিয়া আর ওঠে সমপিকা। ওঠা ক্রিয়াবিশেষ্য। কিন্তু আঞ্চলিক বা চলতি কথোপকথনে কখনো কখনো উঠা, শুনা, খুঁজা ক্রিয়াবিশেষ্য হিসাবে ব্যবহৃত হয়।
পড়েছিলাম, অনুজ্ঞা অর্থে (আদেশ, উপদেশ, প্রতিজ্ঞার ক্ষেত্রে) বলবো, করবো লেখা হয়।
আপনি হমপগ্রর ব্লগে কিছু পরামর্শ পাবেন বলে আশা করি।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
রুখসানা তাজীন বলেছেন: ধন্যবাদ, হমপ্রগ-র বাড়িতে যাচ্ছি।
১৩|
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩
বিবর্তনবাদী বলেছেন: বাপরে বাপ বাংলা ব্যাকারণ??????? খাইছে আমারে....... তয় আমাদের স্কুলের মন্ডল স্যার ভাল পড়াত। স্যারের বদৌলতে এসএসসিতে বাংলার গন্ডি পার হইছিলাম।
১৪|
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৩
রুধীণ বলেছেন: আমিতো ভাবছিলাম গতকালের দর্শন, পর্যবেক্ষন নিয়া পোষ্ট হইবে ।
ভালা আছনি?
শুটকি খাইবার দাওয়াত রইলো। ১/২ দিন আগে আওয়াজ দিলে ভালো হয়।
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৫
রুখসানা তাজীন বলেছেন: হবে রে আপু হবে। যা একখান ডিসিম ডিসিম দেখলাম।
১৫|
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৮
ফারহান দাউদ বলেছেন: পুরা প্যাঁচ।
১৬|
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫৪
সীমান্ত আহমেদ বলেছেন: ভাই প্যাচ বাদ দেন।আমার এক বন্ধুর কবিতা শুনেন।
তার কবিতার লাইন ছিল-
হৃদয় পুড়ে
হৃদয় পোড়ে।
তো তাই দেখে আরেক জন তার প্যারোডি বানাইয়া ফেলল
গাজী পুড়ে (গাজীপুরে)
গাজী পোড়ে।
শের পুড়ে (শেরপুরে)
শের (বাঘ) পোড়ে।
তা বানানের এই সব ব্যভার দেখে বাংলা বানানের প্যাচ আর খুজি না।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮
রুখসানা তাজীন বলেছেন: প্যাঁচ কর্লাম কই? মাতৃভাষা নিয়া একটু চিন্তাযুক্ত হব/হবোনা?
১৭|
১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৯
কঁাকন বলেছেন: ভয় পাইসি
১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৪
রুখসানা তাজীন বলেছেন: আমি কী কর্লাম?
১৮|
১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৭
চিকনমিয়া বলেছেন: আচি ভালাই![]()
১২ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫১
রুখসানা তাজীন বলেছেন: বাকবাকুম
১৯|
১৩ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
আমি ও আমরা বলেছেন: হবো আর বলবো এটা ঠিক আর আগের কথা গুলো যেভাবে বলেছেন তা ঠিক মনে হচ্ছে।
তবে আমি যদি টাইপ করতে গিয়ে হব লিখি বা বলব লিখি তাহলে সেটা ঠিক কারন পরে ঠিক করতে ভালো লাগেনা।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩
রুখসানা তাজীন বলেছেন: আচ্ছা, তবে হবোই। ভাল না লাগলে আসলে ঠিক না করার কথাই বলবো।
২০|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৪
রাঙা ঠোঁট বলেছেন: আপু তোমার লেখা আর কমেন্ট খুব ভালো লাগে.... তোমাকে অনেক অগ্রিম প্লাস।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮
রুখসানা তাজীন বলেছেন: শুনে চেয়ারে শক্ত হয়ে বসলাম।
২১|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৭
আরিফ থেকে আনা বলেছেন: জানি না ![]()
২২|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮
মৈথুনানন্দ বলেছেন: খেপি নাম্বার ওয়ান
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৯
রুখসানা তাজীন বলেছেন: খেপি কিডারে? খেপার ইস্তিরি?
২৩|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: কত কিছুই তো অজানা ...
যেমন :
টাঙ্গাইলে মানুষ বাঁচে না
নড়াইলে গাছ বাঁচে না
কথাগুলো বললে মানুষ আপনার দিকে এমনভাবে তাকাবে যেন পাগলের প্রলাপ বকছেন ।
অথচ এগুলোই সত্য , দু'একটা ব্যতিক্রম ছাড়া
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১২
রুখসানা তাজীন বলেছেন: টাংগাইলেও মানুষ বাঁচে, রন্টি ঘটক তার প্রমাণ।
২৪|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
মৈথুনানন্দ বলেছেন: আর কদিন বাদে আমাকে জিটকে পাবি। আয়ফোনে জিটক এনকামেন আর য়্যাউটগয়েন হটস্পটে ফ্রি আছে। বাইশে লঞ্চ হচ্চে। সক্কাল সক্কাল লায়ন দিতে হবে। অবিশ্যি প্রেরেজেস্টর করে নিছি আগেই।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
রুখসানা তাজীন বলেছেন: দাদা, পিলিজ ইংরেজিতে কমেন্ট কইরো।
২৫|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৮
তানজু রাহমান বলেছেন: ২৫ তারিখ খুলবো ![]()
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৩
রুখসানা তাজীন বলেছেন: তোর সুখের দিন শেষ সুন্দরী, মু হা হা হা
২৬|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৪
রাঙা ঠোঁট বলেছেন: মাসুম ভাইয়ের পিএইচডির দূরবস্হা কি একটু কমেছে?
কেনো প্রশংসা করিনি তো, শুধু অনুভুতিটুকু বলেছি। আর আপনাকে অনেক কনফিডেন্ট জানি।
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৭
রুখসানা তাজীন বলেছেন: এই মিয়া/বিবি, তুমি কিডা? পিএইচডির ভাগ্যাকাশে বিলম্বনের ঘনঘটা। প্রশংসা করোনি? ইসস, আমি আরো ভাব্লাম...। ধ্যাত
২৭|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৪
রাঙা ঠোঁট বলেছেন: আমি ব্লগের অনেকের লেখাই পড়েছি বছরখানেক....
দীর্ঘ সময় লেখা পড়তে পড়তে এক ধরনের পছন্দের তালিকা তৈরী হয়ে যায়। সেরকম আরকি। নিখাদ ভক্ত বলতে পারেন।
২৮|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭
মেহরাব শাহরিয়ার বলেছেন: হেহেহে
রন্টি(ভাই)এর বয়স মাত্র ১৬ , ২০০৭ এসএসসি ,
সেই হিসাবে খুবই পাকনা হয়ে গেছে ![]()
নানারাও ফেইল
২৯|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৮
একজন ব্লগার বলেছেন: বাংলা শব্দের উচ্চারন পদ্ধতি নিয়েও একটা পোস্টান তাজিনাপু!![]()
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬
রুখসানা তাজীন বলেছেন: উছছারন বরো খঠিন রে
৩০|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৯
পারভেজ বলেছেন: কিছু লিন্ক যদি পান দিয়েন! লিখতেই তো ভয় ধরে যাচ্ছে!!
টাইপ করতেই ঘাম ছুটে যায়! তায় আবার বানান ও না!! একেবারে ব্যাকরণ!!?? ![]()
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬
রুখসানা তাজীন বলেছেন: পুলা মাইনষের ঢং দেখতে ভাল্লাগেনা। আফনার বেকারণে তো বেকারণ কুনু ভুল দেখি নাই আইজতক।
৩১|
১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮
একজন ব্লগার বলেছেন: রাগুদির ব্লগ পড়েছেন? মাঝে মাঝে কিছু শব্দ এমন এমন বানানে লিখে, হাসতে হাসতে দাঁতের মাড়ি ব্যাথা হয়ে যায়!![]()
৩২|
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ২:১১
ইশতিয়াক জিকো বলেছেন: ১.
চলিত রীতিতে ক্রিয়াপদ ও ক্রিয়াবিশেষ্য (gerund) নিয়ে আপনার উপর্যুক্ত ধারণা ব্যাকরণসিদ্ধ।
লিখেছে, শুনেছে, দেখেছে, উঠেছে - পুরাঘটিত ক্রিয়া
লিখে, শুনে, দেখে, উঠে - পুরাঘটিত অসমাপিকা
লিখা, শোনা, দেখা, ওঠা - ক্রিয়াজ বিশেষ্য (gerundive noun)
২.
সাধারণ, ঘটমান, পুরাঘটিত, নিত্যবৃত্ত যাই হোক না কেন, ক্রিয়াপদটি অতীত কাল হলে ও-কার বসে না। যেমন : হল, হচ্ছিল, হয়েছিল, হত।
কিন্তু বর্তমান/ভবিষ্যৎ কাল হলে সাধারণ, ঘটমান, পুরাঘটিত বা নিত্যবৃত্তে ও-কার বসে। যেমন : হও, হচ্ছো, হয়েছো, হয়ো।
আবার মাহবুব মোর্শেদ ঠিক বলেছেন, অনুজ্ঞার বেলায় ও-কার বসে।
অনুজ্ঞা (বতর্মানে) : বলো, করো, ধরো ইত্যাদি।
অনুজ্ঞা (ভবিষ্যতে) : বোলো, কোরো, ধোরো ইত্যাদি।
তবে বানানরীতি প্রমিতকরণ নিয়ে এত মতভেদ (ঝগড়া?) দেখেছি আর পড়েছি, কখন যে নিজস্ব বানান শৈলী বানিয়ে নিয়েছি, টের পাইনি। হল, হত, হব না লিখে আমি লিখি - হলো, হতো, হবো, করবো, বলবো ইত্যাদি।
এবং এও সত্যি, ইদানীং খেয়ালে-বেখেয়ালে ভাষিক উপাদানের নিয়ম-নীতি অগ্রাহ্য করছি।
৩.
সম্প্রতি চমস্কির রূপান্তরমূলক সঞ্জননী ব্যাকরণ নিয়ে চাখছিলাম ড. বিনয় বর্মনের বইয়ে। সেখানে বিশ্বব্যাকরণ (সব ভাষার সাধারণ ব্যাকরণ, Universal Grammar ) এবং এক্স-বার পরিকাঠামো সংক্রান্ত নতুন ধারণা জানতে পারছি।
যেমন, 'রুখসানা তাজীন ব্লগ করেন' - প্রথাগতভাবে একটি বাক্য। কিন্তু রূপান্তরমূলক সঞ্জননী ব্যাকরণে এটি একটি ক্রিয়াপদ। এ ব্যাকরণে sentence আর clause এর মধ্যে প্রভেদ করা হয় না।
৪.
বলা প্রয়োজন, আমি কোনো ভাষাবিদ বা ব্যাকরণবিদ নই। অ্যাকাডেমিক আনাগোনা (ছিল) গণিতে। তবে ভাষার গলিঘুপচি জানতে বরাবর কৌতুহলী।
আপনার এই খটকার ব্যাপারে সম্ভবত আরও ভালো অ্যাকাডেমিক রেফারেন্স দিতে পারবেন ব্লগার আবু জার মোঃ আককাস। নিউ এজ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক তিনি। যদ্দূর জানি, বাংলা ভাষা আর ব্যাকরণ নিয়ে তার দখল বেশ।
'বাংলা ভাষা' শিরোনামে তাঁর ব্লগ দেখুন:
http://bangalabhasha.blogspot.com/
তাঁর ইমেইল : ajm.akkas at gmail.com
১৫ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১১
রুখসানা তাজীন বলেছেন: সঞ্জননী ব্যাকরণ খুব মজাদার বিষয় মনে হচ্ছে। আক্কাসের রেফারেন্স দেয়ার জন্য অশেষ ধন্যবাদ। আপনার ভাষা বিষয়ক আগ্রহ প্রশংসাযোগ্য।
৩৩|
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৮
শিরোনামহীন বলেছেন: ভয় পেয়েছি!
আপু মাফ করা যায় না? ![]()
১৯ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫২
রুখসানা তাজীন বলেছেন: গুরুর মতই আমি ক্ষমাহীন কাহহার, কুনু ছাড়াছাড়ি নাই
৩৪|
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
যীশূ বলেছেন: এত বোঝার দরকার কি। আমি বললাম, আপনি বুঝলেন। ব্যাস, কাহিনি শ্যাষ।
২৬ শে আগস্ট, ২০০৮ দুপুর ১:২২
রুখসানা তাজীন বলেছেন: এইটা তো আমি আপনি বুঝি, সিরিকাস পাঠকরা তো বুঝেনা।
৩৫|
১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২
মে ঘ দূ ত বলেছেন: আপনার দেয়া উদাহরণগুলো পড়ে মনে তো হয় না আপনি আসলেই ব্যাকরণের খটকা দূর করার চেষ্টায় ছিলেন।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬
রাজামশাই বলেছেন: ওরে কে আছিস ওরে সাহায্য কর