| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবার অনুভূতি সবচেয়ে বেশি অনুভব করে দুজন মানুষ ।
এক,
সেই মেয়েটি যার বাবা হারিয়ে গেছে ।মেয়েরা সাধারণত বাবাঘেসা হয়ে থাকে ।ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বাবার কাছাকাছি থাকে।আর সেই বাবার জায়গাটি শুন্য হয়ে গেলে, কখন কেউ এই শুন্য জায়গাটি পূর্ণ করতে পারেনা ।ভাই হয়তো বাবার জায়গা পূরণ করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু বাবার স্নেহ কখন এনে দিতে পারেনা ।
ভাই কখন বাবা হতে পারেনা। ভাই ততক্ষন পর্যন্ত ভাই থাকে, যতক্ষন পর্যন্ত সে কবুল না বলে।বাবার সংসার আর ভাইয়ের সংসারের মাঝে অনেক পার্থক্য।
আমাদের সমাজে এমন অনেক চিত্র রয়েছে, বাবা নেই বলে মেয়েটির বিয়েও আটকে যায়।ভালো কোন প্রোপোজ আসেনা না।
...
বাবা আছে, হয়তো বাবা অসুস্থ। ঘরের এক কোনেতে থাকে।জগত সংসার থেকে অনেক দূরে বাস করে।কিন্তু তার পরেও বাবা আছে।বাবা কথা বলতে পারেনা,কানে শুনেনা,চোখে দেখেনা, তবু বাবা আছে।এটাই মেয়েটির পরম শান্তি।
দুই,
সেই ছেলেটি যে কখনো বাবার আদর পায়নি।বাবা বলে কাউকে ডাকতে পারেনি।পাশের বাসার বাবা ও সন্তানের স্নেহমাখা কথা শুনেছে, কিন্তু নিজের মাথায় স্নেহমাখা কোনহাত সে কোনদিন পাইনি।হ্যা, সে হয়তো পেয়েছে অনেক স্নেহমাখা হাত, কিন্তু বাবার তো পাইনি।
আমার বাবা ,,, জীবিকান্বেষনের জন্য আমাদের ছেড়ে অনেকদূরে চলে গেছেন,শুধু আমাদের ভাল রাখার জন্য। কতটা বছর কেটে গেলো বাবাকে দেখিনি ।সব সময় দোয়া করি আল্লাহ যেন আমাদের বাবাকে সবসময় সবকিছু থেকে রক্ষা করেন।
বাবাকে অনেক ভালবাসি, এই কথাটি আজও বলা হয়নি। কিন্তু বলবো একদিন, ইনশাআল্লাহ।
বাবা, ভালো থেকো ।
©somewhere in net ltd.