নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাজকিয়া হাফিজ

...........

তাজকিয়া হাফিজ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রশ্ন

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

মায়ের ছেলে বিদেশে থাকে। সারাদিন খুব পরিশ্রম করে। ওখানে খাওয়াদাওয়ার খুব সমসসা… বুয়া বলে তো ওসব দেশে কিছু নাই। মায়ের জানটা সারাদিন পোড়ে ছেলের জন্য… আহারে কত আদরের ছেলে রে।

ছেলের আবার রান্না বারিতে একদম আগ্রহ নেই... ক্ষুধা লাগলে বাইরে যেয়ে খেতে হয়। ওসব বাইরের খাবার খেয়ে কি শরীর কখনো ভাল হয়! তাছাড়া ঘরের আরও কত রকম কাজ থাকে... ছেলেরা কি ওসব মেয়েদের কাজ পারে নাকি করতে! ছেলেদের দিয়ে আর যাই হোক সাংসারিক কাজ একদমই হয়না।

অতঃপর প্রবাসী ছেলের জন্য মা মেয়ে খুঁজছেন...

আমার প্রশ্ন আসলেই কি ছেলের জন্য জীবনসঙ্গী খোঁজা হচ্ছে নাকি অন্যকিছু?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অপ্রচলিত বলেছেন: অবশ্যই আর যাই হোক, জীবনসঙ্গী নয়।

ছেলেরা কি ওসব মেয়েদের কাজ পারে নাকি করতে! ছেলেদের দিয়ে আর যাই হোক সাংসারিক কাজ একদমই হয়না।

অনেকের ধারণা সেটাই। তবে আমার ব্যক্তিগত মতামত হল এসব একদম ফালতু কথাবার্তা। কাজ মানেই কাজ, ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কিছু নেই।

ভালো থাকুন।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

তাজকিয়া হাফিজ বলেছেন: আমিও ঠিক এমনটিই ভাব। হয়ত একদিন সবাই এমন ভাবব।

সেদিনের অপেক্ষাই রইলা্ম

অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.