নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১, ২, ৩....................... আমার একমুঠো স্বপ্ন

কংকাল

অবেলায় কালবেলা................

কংকাল › বিস্তারিত পোস্টঃ

অব্যক্ত ইতিহাস!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সান্ধ্যকালিন আয়োজন,

নষ্ট অতীতের মত উদ্ধত নয়,

চঞ্চল সকালের ব্যস্ত হাওয়ার মত বিনীতও নয়,

এ যেন ম্যাড়মেড়ে দুপুরের অন্ধকার সংস্করণ;

অনেকটা প্রেয়সীর থমথমে মুখের মতন।



খোলা চুলে নতুন হাওয়ার পাল,

রাধাচূড়ার হেলেদুলে হলুদ দুষ্টুমি,

খোলা জানালায় খোলা মন; নাকি খোলা মনে

নতুন জানালার উদ্ধত অবস্থান?

স্বপ্নের ক্রোধ বাস্তবতায় এসে সজোরে ধাক্কা খায়

নতুনকে বরণ করবে বলে।

আর আমার সান্ধ্যকালীন আয়োজন, এ যেন

আজো প্রেয়সীর দু’ফোটা চোখের জলের মতন।



কল্পকাব্যের নব্য ইতিহাস, ভাবতে চাইনা আর।

মেঘের আড়ালে মেঘ, আরও মেঘ লুটোপুটি খায়।

দরজায় করা নাড়ে নতুন গন্ধ।

নতুন ভাবনা ভাবতে চাইনা আর তবু ভয়ে ভয়ে ভেসে যাই

কি যেন কিসের টানে, কোন আহ্বানে প্রকাশ থাকেনা কোথাও।

না বলা সত্য তবু মিথ্যে হয় যখন অনন্তের পথে আমি একা।

এঁটো মাটির গন্ধে লেগে থাকা নতুন সুর,

খুঁজবো বলে তোমায় খালি পায়ে একা একা হেটে যাই।

তবুও আমার সান্ধ্যকালিন প্রয়োজন,

যেন প্রেয়সীর না ফিরে চলে যাবার মতন?

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ।

ভালো থাকবেন :)

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৩

কংকাল বলেছেন: ধন্যবাদ

আপনিও ভালো থাকবেন

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

টুম্পা মনি বলেছেন: চমৎকার লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮

কংকাল বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৪

দুখাই রাজ বলেছেন: ভালো লাগলো ভাই +++++ শুভ সকাল ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯

কংকাল বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । পড়ে ভাল লাগল ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

আমিনুর রহমান বলেছেন:




পাঠে ভালো লাগা +++

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লাগলো।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বাংলার পাই বলেছেন: বাহ! দারুণ। +++

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০১

সেলিম আনোয়ার বলেছেন: ‍সুন্দর +

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

কংকাল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.