নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানি জী...

তানি জী... › বিস্তারিত পোস্টঃ

লাইফে ফাস্ট নকলের অভিজ্ঞতা :P

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

এইটা ২০১২ এর ঘটনা । ব্যাংকিং ডিপ্লোমা পার্ট ১ পরীক্ষা । আমি ফাস্ট টাইম ফাস্ট পরীক্ষা দিচ্ছি তখন । পরীক্ষার আগে শুনেছি যে এই পরীক্ষায় নাকি সবাই নকল করেই পরীক্ষা দেয় :P । সারা দিন জব করে কি আর এনার্জি থাকে পড়াশোনা করার । যাই হোক আমরা কয় এক কলিগ মিলে একটু পড়ালেখা করলাম আবার নকলেরও কিছু প্রস্তুতি নিলাম :P । সেইদিন ছিল ল’ পরীক্ষা । পরীক্ষার শুরুতেই ম্যাডাম এর কাছে বকা খাইলাম আমরা কই এক জনে ব্যাগ নিজের কাছে রাখছি বলে । ম্যাডাম সবাইকে ব্যাগ সামনে রেখে আসতে বলল । আমি বেঞ্চের কর্নারে বসছি বলে আর নিজে উঠি নাই । ম্যাডামের কাছে ব্যাগ টা একটু দিসি রেখে আসার জন্য । ম্যাডাম দেখি আমার দিকে কড়া নজরে তাকাইল X(( । তখন আমি ভাবলাম ম্যাডাম রে ব্যাগ রাখতে বলায় ম্যাডাম হয় তো মাইন্ড খাইসে ।যাইহোক পড়ে আমি নিজেই ব্যাগ টা রেখে আসলাম । পরীক্ষা শুরু হয়ে গেল । কোশ্চেন হাতে নিয়া দেখি নকল কিছু কমন পরছে :) । তো একটা নকল বের করলাম । এখানে বলে রাখি যে জীবনের এই ফাস্ট নকল করা । মাস্টার্স কমপ্লিট করছি জীবনে কোন পরীক্ষায় কোন দিন নকল করি নাই । পরীক্ষায় দেখাদেখি করতাম কিন্তু নকল করার অভিজ্ঞতা নাই একদমই ।আজ জব করতে এসে নকল করতে হচ্ছে । যেহেতু ফাস্ট নকল করা তাই বুজতে পারছিলাম না নকল কোথায় রাখব । যাইহোক আমি তো নকল দেখে লিখেই যাচ্ছি । কোনদিকে আর খেয়াল করছিনা । একটু পর সেই ম্যাডাম পিছন দিক দিয়ে এসে বলছে এই মেয়ে তোমার হাতে কি দেখি । আমি তো পুরা থ হয়ে গেছি B:-) । কি করব কি বলব কিছুই বুজতেসি না । ম্যাডাম এর হাতে নকল দিয়া দিলাম । তো মহিলা নকল নিবি নে সে এখন খাতাও চাচ্ছে । আমি তো আরও ভয় পেয়ে গেলাম । মহিলা কে কি বলব কিছুই বুজছিনা । শেসে খাতাটাও দিয়া দিলাম । ম্যাডাম খাতা নিয়া চলে গেল । আমি তো পুরা বোকা হয়ে গেলাম । এ কি হল আমার ! জীবনে কখনও নকল করি নাই । আজকে নকল করতে যেয়ে ধরা খেলাম । তাও এত গুলা মানুষের সামনে । ছি ছি ছি লজ্জায় দুখখে মনে হল আল্লাহ তুমি আমারে এখান থেকে উঠাইয়া নিয়া যাও :!> । আশেপাশের কলিগরা বলতেছে এইটা কোন ব্যাপার না । চুপ করে বসে থাকেন । একটু পর এমনি খাতা দিয়া দিব ।

আমার কান দিয়া কোন কথাই ডুকছে না । কি করব কিছুই বুজছিনা । দেখি আশেপাশে সবাই লিখতেসে । এদিকে আবার সময় ও চলে যাচ্ছে । কতক্ষন আর বসে থাকবো । পরে কারো কথা না শুনে গেলাম ওই মহিলার কাছে খাতা চাইতে । ম্যাডাম খাতা দিল ঠিকি কিন্তু বলে সামনে এসে বসতে । তখন তো আমি আরও বিপদে পরলাম । কিছুই তো পারি না কি লিখব সামনে বসে । যাইহোক সামনে এসে বসলাম । কিন্তু কিছুই লিখতে পারছি না । যে কয় টার উত্তর জানতাম সেগুলাও ভুলে গেছি :( । তারপর কতক্ষণ বসে থেকে খাতা জমা দিয়া বের হয়ে গেলাম ।

সেই দিন এত কষ্ট পেয়েছিলাম যে খাতা জমা দিয়া বের হয়ে মনে হল এখন যদি আমার প্রিয় মানুষটা এখানে থাকত তাহলে মনে হয় ওকে সবার সামনেই জড়ায়ে ধরে কাঁদতাম :(( । কিন্তু সে তো এখানে নাই । তাই বের হয়েই ওকে কল দিলাম । কল দিয়েই ভ্যা করে কান্না শুরু করলাম :(( । ও বলতেছে -বাবু কি হইছে তোমার ? এমন করে কাদতেস কেন ?

আমি কিছুই বলতে পারছিনা ।শুধু কেঁদেই যাচ্ছি । যাইহোক একটু শান্ত হয়ে ওকে বললাম যে - আমি নকল করতে যেয়ে ধরা খাইছি । ম্যাডাম আমার খাতা নিয়া গেছিল । পরে আবার খাতা দিছিল কিন্তু আমি আবার জমা দিয়া হল থেকে বের হয়ে আসছি ।

এই বলে আবারও কান্না শুরু করলাম :(( । ও পাশ থেকে ও শুনে বলতেছে - আরে পাগল এইটা কোন ব্যাপার হল ? ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় সবাই নকল করে ।

ওর কথা শুনে আমার কান্না আরও বেড়ে গেল । বললাম -ওরা কেউ তো ধরা খাইল না । আমি ক্যান খাইলাম । সবাই মনে হয় আমার দিকে তাকাইয়া ছিল । ভ্যা......... :((

ও বলতেছে- আরে পাগল তুমি তো কখনও নকল করো নাই । তোমার নকলের অভিজ্ঞতা নাই ।তাই তুমি ধরা খেয়ে গেছ । এইটা নিয়া কান্নার কিছু নাই । কাঁদলে কিন্তু তোমারে দেখে এখন সবাই হাসবে ।

তখন আমি একটু আশেপাশে তাকাইয়া দেখলাম কেউ দেখতাসে কিনা । দেখলাম যে না তেমন কেউ খেয়াল করতেছে না । আবার ও কান্না শুরু করলাম । মনে হল আজকে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ :(( । যাই হোক একটু পর শান্ত হলাম । ও বলল - যাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও । বিকেলে তো আবার পরীক্ষা আছে । আর কান্না কাটি করো না বাবু । অনেকেই তোমার মত নকল করে ধরা খায় । সবাই কি আর তোমার মত কান্না করে । নেক্সট পরীক্ষার জন্য পরতে থাক ।

যাইহোক ফোন রেখে পরতে লাগলাম পরবর্তী পরীক্ষার জন্য । পরীক্ষাও দিলাম ।



অতঃপর কয় এক মাস পর রেজাল্ট বের হল । আমি সব কয়টাতেই পাস করলাম B-) । শুধু ওই দিনের পরীক্ষা দুই টাতেই ফেল । :P

পরবর্তীতে পরীক্ষা দিয়া অবশ্য ল’ তে পাস করছি । B-)

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

ুুপাংশুল বলেছেন: ভালইছে লিখা

২| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৪৭

গ্রীনলাভার বলেছেন: একবার রিটেক করা এক পরীক্ষায় নকল করতেছি। হঠাৎ আমার পিছনে বসা বন্ধু আমারে বলতেছে, "আরে তাড়াতাড়ি পরেরটা বাহির কর। আমার তো লিখা শেষ।" চিন্তা করেন। আমার হাতে নকল। আমিই লিখা শেষ করতে পারি নাই। আর আমার পিছনে বইসা সব লিখা ফেলছে। :D :D :D

৩| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯

চানাচুর বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D :D

৪| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:৫৯

চানাচুর বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D :D :D

৫| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:০১

ভারসাম্য বলেছেন: পরীক্ষায় ফেইল করলেও লেখায় পাশ কইরা গেছেন। +++

৬| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:২৮

তানি জী... বলেছেন: ধন্যবাদ সবাইকে

৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:০০

একান্ত কথা বলেছেন: হুম, অনেক অজানা কথা জানা হইল !!! ...সুন্দর হইসে লিখা টা।।

৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ডিপ্লোমা পরীক্ষা নিয়ে অনেক মজাদার ঘটনা শুণতাম। তখন ব্যাংক এ জব করতাম্। ভাল পরীক্ষা দিলে নাকি ফেল ।বাজে পরীক্ষা দিলে পাশ। আর নকল। নকল চলে পুরা দমে। নকল করে ই সবাই পাশ করে্ । আপনার কান্নায় কষ্ট পেলাম তবে পোস্ট ভাল হয়েছে।

৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.