নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাদের হাট

অন্ধকারকে ঠেলে আলোকেই ভালোবাসি। যে আলো চাদর মতো স্নিগ্ধ। কোমল স্নেহে কাছে টেনে নেয়। সূর্যের মতো দগ্ধ করে অস্থির করে তোলে না।

নও হেলাল

নও হেলাল › বিস্তারিত পোস্টঃ

আমি বলতেই পারি আপনি জামাত কিংবা শিবিরের দোসর

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৯

চল্লিশ বছরে মানুষ মারার যন্ত্রগুলো আরো আধুনিক হয়েছে। আরো সহজলভ্য হয়েছে। উভয় পক্ষই পরাশক্তি থেকে আধুনিক সব অস্ত্রশস্ত্র পাচ্ছে প্রতিপক্ষকে মারার। কারণ নিজেকে বাঁচাতে হবে। এই সমীকরণের ফাঁদে পড়ে দীর্ঘ দু বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় প্রাণহানি হয়েছে দু লখেরও অধিক...

চার দশক পূর্বে আমার এই দেশটিতে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এক বছরও নয় মাত্র নয় মাসের সে যুদ্ধে মানুষ মারা মারা হয়েছিল তিরিশ লাখ। অর্থাত প্রতিমাসে গড়ে তিন লাখের অধিক মানুষ এ দেশে হত্যা করা হচ্ছিল। আপনি ভাবতে পারেন, বর্তমান সিরিয়ার গৃহযুদ্ধ থেকে কতগুণ বেশি ভয়াবহ ছিল সে যুদ্ধ?

এমন একটা ভয়াবহ, নৃশংস যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে যখন আপনি প্রশ্ন তুলেন তখন আমি বলতেই পারি আপনি জামাত কিংবা শিবিরের দোসর। আপনার পাকিস্তান চলে যাওয়া উচিত।

বিজয় দিবসে সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯

কলাবাগান১ বলেছেন: এমন একটা ভয়াবহ, নৃশংস যুদ্ধে মৃতের সংখ্যা নিয়ে যখন আপনি প্রশ্ন তুলেন তখন আমি বলতেই পারি আপনি জামাত কিংবা শিবিরের দোসর।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

নও হেলাল বলেছেন: যে নৃশংস যুদ্ধে প্রতি মাসে গড়ে ৩ লাখ করে মানুষ হত্যা করা হয়েছে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

রাফা বলেছেন: ""না"" আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি বা আমরা জামাত শিবিরের দোষর নই।প্রতিনিয়ত সংগ্রাম করছি সেই হিংস্র নর-পশুদের বিরুদ্ধে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

নও হেলাল বলেছেন: ৩০ লাখ অস্বীকার করে যুদ্ধ করলেই কি!

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

কারাবন্দি বলেছেন: আমি বলতেই পারি আপনি শাহবাগীদের দোসর !

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

নও হেলাল বলেছেন: বলতে অবশ্যই পারেন। বলার অধিকার সবারই আছে। তবে এখন বিজয়ের মাস, শাহবাগীদের বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা না করলেই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.