| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একরামুল হক শামীম
http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।
টানা বৃষ্টি হচ্ছে। গেল রাতে বৃষ্টিটাকে খুব উপভোগ করছি। রাতের বৃষ্টি আমার কাছে দারুন ভালো লাগে। সেজন্যই অনেকটা রাত জেগেছি গেল রাতে। ঘরের টিনের ছাদে বৃষ্টির শব্দ অদ্ভুত গানের মতো মনে হয়। কখনো বা মনে হয় বিষন্ন কিন্নর কন্ঠের গান। এইসব অনুসঙ্গ রেখে ঘুমানো কঠিন।
সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি ঝিমঝিম বৃষ্টি। সেই বৃষ্টির শব্দ....। সকালে একটা কাজে যাওয়ার কথা ছিল। গেলাম না ইচ্ছা করেই। বাসার ভিতরেই কাটিয়ে দিলাম একটা সকাল, অর্ধদুপুর।
এইসব বৃষ্টিমুখর দিনগুলো কেমন করে ও কেন জানি নস্টালজিক করে তুলে। অনেক স্মৃতিই চলে আসে সামনে। দেজা ভ্যু (Déjà vu) নামে ফ্রেঞ্জ একটা টার্ম আছে। বিষয়টা এমন যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হবে ঐ ঘটনা বা ঐ ফিলিংস ঠিক ওইভাবে আগেও হয়েছিল। আমার ক্ষেত্রে এমনটা হয়েছে। বেশ কিছুদিন আগে বৃষ্টিমুখর দিনে যে ভাবনাগুলো মনের ভিতরে জমা হয়েছিল, সেই একই ভাবনা উদয় হলো আজ। নিজের কাছে অনেকটা দেজা ভ্যু এর মতোই মনে হচ্ছে।
যে ভাবনা গুলোই প্রকাশ পেয়েছিল সেই দিনটাতে, সেই ভাবনাটা আজকের দিনের জন্য ও প্রযোজ্য।
"স্কুলের ক্লাস শেষে ঝুম বৃষ্টি নেমেছে। একগাদা বই সঙ্গে। ছেলেটি তাই সিদ্ধান্ত নিতে পারছে না বাসায় ফিরবে কি না! অবশেষে পকেট হাতড়িয়ে একটা কয়েন বের করে কিনে নিল একটা পলিথিনের ব্যাগ। বইগুলো ভরে নিল তার ভিতর। বৃষ্টিতে ভিজতে ভিজতে ছেলেটি হেটে চলছে বাড়ির পানে। গ্রাম্য রাস্তাগুলোতো বৃষ্টি হলেই কাদা জমে যায়। সেই ভেজা রাস্তা দিয়েই হেটে চলছে সে। ঘরে ঢুকতেই সচল হয়ে উঠলো মায়ের হাত। মায়ের ছেলেটি বৃষ্টি ভিজে বাসায় হাজির। আচল দিয়ে মা মুছে দিচ্ছে তার বৃষ্টিভেজা চুল। ছেলেটি বৃষ্টি ভিজেও কেন বাসায় ফিরে আসছে মা তা জানে। সেও জানে দুপুরের খাবারটা একসাথে খাবে বলে মা তার বিকাল পর্যন্ত অপেক্ষা করে। তাই সে বাসায় ফিরে আসেই। কিছুক্ষণ পরেই একসাথে খেতে বসে মা ও ছেলেটি।
দৃশ্যপট এখন অনেক বদলে গেছে। ছেলেটি এখন ইট পাথরের শহরে জীবনের মানে খুঁজতে ব্যস্ত। বৃষ্টি নামলে দুর থেকে দেখে। রাস্তায় বৃষ্টি নামলে ভিজে ভিজে গন্তব্যে পৌছে খুব কম সময়। সিএনজি নিয়ে চলে যায় গন্তব্যে। সময়ের বুঝি অনেক পরিবর্তন। মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজলেও বাসায় ফিরলে মা আর ছেলেটির ভেজা চুল মুছে দেয় না। একা নিজেকেই মুছতে হয় ভেজা চুল।
এখনো কোন দুপুর গড়ানো বিকালে হঠাৎ করেই বৃষ্টি নামে। এখনো বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে উঠে গ্রাম্য পথঘাট। বৃষ্টি নামা থামে না। বৃষ্টি নামে প্রতিনিয়ত। শুধু সেই ছেলেটি গ্রাম্য পথে বৃষ্টিতে ভিজে হাটতে হাটতে ঘরে পৌছায় না। বৃষ্টি নামলে আয়োজন করে গোসল করতে নামে না। বৃষ্টিতে ভেজা শেষে সাতার কাটতে বিলে চলে যায় না।
ছেলেবেলার বৃষ্টিমুখর সেই সময়গুলো ছেলেটি বেশ আগেই ফেলে এসেছে। গেরস্থালি ফেলে হঠাৎ চলে আসা বৃষ্টি সেই ছেলেটিকে এখন স্পর্শ করতে পারে না। বৃষ্টিবাড়ি যাবে বলে এখনো সে পথের মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টির কথা ভাবে।
আহারে ছেলেবেলার বৃষ্টি। আহারে সেইসব বৃষ্টিমুখর দিনগুলো!!! "
নস্টালজিক হয়ে বেশিক্ষণ বসে থাকার উপায় নেই। ইট পাথরের এই নগরী বড্ড বেশি হিসাব মেনে চলে। এখানে ঘড়ি ঠিক করে দেয় কতোটা সময় প্রিয় মানুষদের সঙ্গে থাকতে হবে, কতোটা সময় অফিসের চারদেয়ারের ভিতর কাটাতে হবে। বৃষ্টি আমাকে যতোই নস্টালজিক করুক, অফিস ফাকি দেওয়ার উপায় নেই। ![]()
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৩
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
আপনার কমেন্টে মজা পেলাম।
ধন্যবাদ।
২|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৭
মোহাম্মদ আরজু বলেছেন: হুমম ...
আমার ছেলেবেলার বৃষ্টি মানেই ছিল ইলিশ-খিচুড়ীর প্লেট নিয়ে জানালার পাশে বসে নালার ছোটমাছ-ব্যাঙ আর গাছের ভেজা কাকেদের দেখা।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৫
একরামুল হক শামীম বলেছেন: বাহ! তোমার ছোটবেলাতো বেশ মজার ছিল। ![]()
৩|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০২
একরামুল হক শামীম বলেছেন:
সাম্প্রতিক ব্লগ দেখেছেন
# মাইনাস রেটিং
# আছহাবুল ইয়ামিন
# মোহাম্মদ আরজু
# ইউনুস খান
# আল-কায়ামতি
#####
বলেই মাইনাচ রেটিং....আবার আল -কায়ামতি......হা হা হা
ভালো ভালো। পোস্ট দিতেই দুইটা মাইনাচ পেলাম। মজা লাগতাছে।![]()
৪|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৪
পান্থ রহমান রেজা বলেছেন: দূরো মিয়া, তুমি আছো বৃষ্টির নস্টালজিয়ায়। এদিকে গতকাল বৃষ্টিতে ভিজে ভিজে একসা হয়ে গেলাম। আজ অফিসে আসলাম বৃষ্টি মাথায় নিয়া।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৬
একরামুল হক শামীম বলেছেন: আমারও বৃষ্টি মাথায় নিয়ে কিছুক্ষনের মধ্যেই অফিসে যেতে হবে। ![]()
৫|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৬
জহিরুল ইসলাম মুসা বলেছেন: হে নস্টালজিক শামীম ভাই!
ভালো আছেন?
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:০৯
একরামুল হক শামীম বলেছেন: জ্বী ভালো আছি। ![]()
কিঞ্চিৎ বিরক্ত হচ্ছি বৃষ্টি মাথায় অফিসে যেতে হবে বলে।
৬|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৭
রাহুল বলেছেন: .....এখানে ঘড়ি ঠিক করে দেয় কতোটা সময় প্রিয় মানুষদের সঙ্গে থাকতে হবে, কতোটা সময় অফিসের চারদেয়ারের ভিতর কাটাতে হবে।"
কষ্টের কথাগুলা কতো সহজে বলতে পারলে।ভালো আছো?
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৪
একরামুল হক শামীম বলেছেন: ভালো আছি। কেমন আছেন রাহুল ভাই?
৭|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫
মানুষ বলেছেন: কেমন জানি পড়া পড়া মনে হয়।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩২
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
কিছু অংশ পড়া। বাকি কিছু অংশ এখন লিখছি। ![]()
৮|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৩৬
সুনীল সমুদ্র বলেছেন:
বৃষ্টি কাউকে ছুঁয়ে দেয়, কাউকে দেয় না।
একরামুল হক শামীমকে বৃষ্টি ছুঁয়ে দিয়েছে, তাকে নষ্টালজিক করে তুলেছে দেখে ভালো লাগলো। তবে অফিস যে ফাঁকি দেওয়া যাবে না, এই বাস্তব সচেতনতা বোধটুকুও বেশ ভালো লাগলো।
সুন্দর অনুভূতির সুন্দর লেখার জন্য শুভেচ্ছা।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫
একরামুল হক শামীম বলেছেন: সুনীল সমুদ্র ভাই, সুন্দর মন্তব্যটার জন্য অনেক ধন্যবাদ। ![]()
৯|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪১
যীনাত বলেছেন: দারুণ।
+++
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৫
একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা। ![]()
১০|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫১
সুরভিছায়া বলেছেন: বর্ষায় লেখাটা বেশ মানিয়ে গেল ।ধন্যবাদ ।
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৬
একরামুল হক শামীম বলেছেন: তাই!! ওকে আপনারেও ধইন্যাপাতা। ![]()
১১|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৫৬
ফারহান দাউদ বলেছেন: কালকে ব্যাপক আলসেমি করে সব কাজ বাদ দিসি,আজকে সকালে উইঠা মেজাজটা এমন খারাপ হইসে যে বলার না। এমন কাঁথামুড়ি দিয়া ঘুম দেয়ার দিনে কিনা ছাতা বাগায়া অফিসে দৌড়ানি লাগসে,শালার!
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৭
একরামুল হক শামীম বলেছেন: এমন কাঁথামুড়ি দিয়া ঘুম দেয়ার দিনে কিনা ছাতা বাগায়া অফিসে দৌড়ানি লাগসে,শালার!
হা হা হা.....
১২|
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভাইরে। বৃষ্টির দুপুরে খিচুড়ি সহযোগে মুরগির রান চিবাইয়া ফ্যানের তলে বসিয়া, বেশ উপাদেয় আহার সারিয়াছি। এরপরে লুক্কায়িত বেশে ব্লগপাতায় ঘুরতেছিলাম। কী একখান লেখা লিখছো ঠিকই লগইন করিতে বাধ্য করিলে!! ![]()
এবং উপর্যুপরি আঘাতে মন খারাপ করাইয়া দিলে। তোমার উত্তম সাজা হউক।
[লেখা ভালো হইছে!]
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৫
একরামুল হক শামীম বলেছেন: "বৃষ্টির দুপুরে খিচুড়ি সহযোগে মুরগির রান চিবাইয়া ফ্যানের তলে বসিয়া, বেশ উপাদেয় আহার সারিয়াছি।"
কও কি!! একবার দাওয়াত ও দিলা না। বড়ই কষ্টিত হৈয়াছি। ![]()
খাও খাও..এখন আবার আমাকে অফিসে যাইতে হৈবেক। ![]()
১৩|
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১১
কৃষক বলেছেন: বৃষ্টি সবসময়ই ভালো লাগে।
তবে বৃষ্টি ভিজে অফিস যাবার কষ্টটা ও কম না। আর বৃষ্টিও আসে ঠিক অফিস যাবার সময় আর ফেরার সময়।
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৯
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
আর বৃষ্টিও আসে ঠিক অফিস যাবার সময় আর ফেরার সময়।
এইটা কি আমগো কৃষক ভাইজান? নাকি কৃষাণী আপু?
কেমন আছেন আপনারা? ![]()
১৪|
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭
জেরী বলেছেন: ভালোই..।
অপ্রাসঙ্কিক কথা,শুক্রবারের প্রজন্ম ডট কমের পাতায় সামহোয়ারের আপনাদের অনেককে দেখে কেন জানি রাগ হয়েছিলাম। কারণ,জানি না..........
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
একরামুল হক শামীম বলেছেন: হুমমম
কারনটা খুঁজে বের করে যৌক্তিক কোন কারণ থাকলে জানাবেন প্লিজ।
সহব্লগার হিসাবে আপনার সঙ্গে এই ব্লগে ভালোই ইন্টারাকশন হয়। এখন আপনার রাগ হওয়ার যৌক্তি কারণটা আমার কাছে যৌক্তিক মনে হলে আমি দু:খ প্রকাশ করতে রাজি আছি...তবে আমারও একটা ব্যাখ্যা আছে।
ধন্যবাদ। ![]()
১৫|
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আপিসে বসিয়াই সারিলাম। এখানে তোমাকে ডাকিয়া খাওয়াইলে কঞ্জুস বলিতে। এরূপ অপবাদ আমাকে শত্রুও দিবে না। একদিন আপিসপাড়ায় দুপুরবেলায় আওয়াজ দিও। নিকটে বসাইয়া বহুযত্নে খাওয়াইবো। পয়সার চিন্তা করি না, পার্শ্বেই এটিএম বুথ রহিয়াছে! ![]()
![]()
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:২২
একরামুল হক শামীম বলেছেন: ওরেরেরেররে
তোমার বহুত জাঝা ![]()
![]()
![]()
১৬|
২৬ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৬
জেরী বলেছেন: কারটা আসলেই,জানি না..........শামীম ভাই। প্রথম-আলোর ব্লগটাকে নিয়ে অনেক মতামত দেখলাম। আমার কোন নিজস্ব মতামত নেই ।হয়তো পরে আমি ও যাবো। তবে হঠাৎ করে সামহোয়ারের নিজেদের এতগুলো ব্লগারকে দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিলো।মনে হয়েছিলো নিজেদের আপন লোক গুলো আমাদের ছেড়ে অন্য ব্লগে চলে যাচ্ছে........।
সবশেষ কথা,মানুষের মন বড়ই বিচিত্র............।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৯
একরামুল হক শামীম বলেছেন: আপনার এই বলাটাকে শ্রদ্ধা জানাই। তবে বিষয় হলো- ব্লগার হিসাবে নতুন একটা ব্লগ কেমন হবে তা নিয়ে মতামত দিতেই পারি, তাও যদি সেই ব্লগ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে জানতে চায়।
সামহোয়ারইন ব্লগ আমাকে ব্লগার পরিচয় দিয়েছে, রাতের পর রাত জেগে ব্লগিং করার সুযোগ দিয়েছে, অনেক অনেক ভালো কিছু বন্ধু দিয়েছে, শুভাকাঙ্খি দিয়েছে, এই ব্লগ ছেড়ে আমি যাবো কেন?
অস্তিত্ব আর শেকড় ভুলে যাওয়ার মতো মনমানসিকতা এখনো হয়ে উঠেনি, আশা করি কখনো হবেও না।
ধন্যবাদ। ![]()
১৭|
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৮
শেরিফ আল সায়ার বলেছেন: আমার শৈশব কেটেছিল রেলওয়ে কোয়ার্টারে। সবাই বলতো, সেই বাসাটা জমিদার আমলের বাড়ি। এর প্রমাণও ছিল, বাড়ির উপরে একটি জায়গায় লেখা ছিল, স্থাপিত: ১৮৯৯........... সেই বাসাটা বিশাল জায়গা নিয়ে ছিল। ঢাকায় এমন জায়গা পাওয়া বিরল। সে যাই হোক, তখন বৃষ্টি হলেই, টিনের চালে ঝুমঝুম শব্দ হতো। মাটির একটা গন্ধ আসতো। আমি যেই রুমটিতে থাকতাম তার কোল ঘেসে একটি জাম গাছ ছিল। তখন জামগাছটা বাতাসে নড়তো আর ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করতো টিনের সাথে ঘসা খেয়ে। জন্মের পর থেকে দেখতাম বলে ব্যাপারগুলো আমার কাছে ওতো আহামোরি কিছু মনে হয়নি।
কিন্তু এখন মনে পড়লে বুকটা খালি হয়ে যায়। সেই বৃষ্টির আওয়াজ এখনতো শুনতেই পাই না। বৃষ্টি হচ্ছে কিনা তা দেখার জন্য এখন বারান্দার কাছে ধরনা দিতে হয়। আর মাটির গন্ধ!! সেতো দূরের কথা।
যাইহোক, দাত থাকিতে দাতের মর্ম কেউ বোঝে না। এটা মানুষের ধর্ম। আমিও বা তার বাইরে যাবো কেনো! আমিও সেই সময়টি বুঝিনি। এখন বুঝি তার মর্ম কতোখানি। কিন্তু সেখানে ফিরে যাবার কোনো উপায় নেই।
ধন্যবাদ শামীম ভাই। কিছুক্ষণের জন্য আমাকে আমার অতিতে নিয়ে যাওয়ার জন্য।
ভালো থাকবেন।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৫
একরামুল হক শামীম বলেছেন: শেরিফ ভাই, এই কমেন্টটা আরেকটু বড় করে নতুন একটা পোস্ট লিখে ফেলেন। কমেন্টটা বেশ সুন্দর হইছে।
ধন্যবাদ ![]()
১৮|
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০২
আশরাফ মাহমুদ বলেছেন: সবাই দেখি বৃষ্টি বিষয়ক পোষ্ট দিচ্ছে। ঘটনা কি?
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮
একরামুল হক শামীম বলেছেন: টানা বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির পোস্ট। ![]()
১৯|
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:০৬
চাঙ্কু বলেছেন: ছেলেবেলার বৃষ্টি মানে বুঝলাম কিন্তু বড়বেলার বৃষ্টি মানে কইলা না । আফসুস
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৩
একরামুল হক শামীম বলেছেন: আফসুসু ![]()
তা তোমার খপর কি? দেখিনা নিয়মিত!
২০|
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৬
নোবেলজয়ী বলেছেন: আপনি কি ক্যাতা শব্দটির সাথে পরিচিত? আপনি কি ক্যাতা করতে ভালোবাসেন? আপনি কি ব্লগের সব ক্যাতাপ্রেমিকদের সাথে মিলে একটি গ্রুপে আরাম করে ক্যাতা করতে চান? তাহলে আজই যোগ দিন নতুন গ্রুপ..."ক্যাতার কারখানা"য়
http://www.somewhereinblog.net/group/keta
২১|
২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:২৬
নোবেলজয়ী বলেছেন: আপনি কি ক্যাতা শব্দটির সাথে পরিচিত? আপনি কি ক্যাতা করতে ভালোবাসেন? আপনি কি ব্লগের সব ক্যাতাপ্রেমিকদের সাথে মিলে একটি গ্রুপে আরাম করে ক্যাতা করতে চান? তাহলে আজই যোগ দিন নতুন গ্রুপ..."ক্যাতার কারখানা"য়
http://www.somewhereinblog.net/group/keta
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:১৮
একরামুল হক শামীম বলেছেন: হোকে ![]()
২২|
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩০
রোডায়া বলেছেন: হুম, আপনার অবস্থা দেখি আমার মতই, আমিও কালকে অফিসে যাই নাই, সারাদিন বসে বসে বৃষ্টি দেখেছি৷ এখন জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছি৷
নস্টালজিয়াটা খুব ভালো লাগলো৷
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২২
একরামুল হক শামীম বলেছেন: আমি এখন জেগে জেগে বৃষ্টির শব্দ শুনছি। ![]()
২৩|
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৫
তারার হাসি বলেছেন: ছেলেবেলার বৃষ্টি মানে - লোপামুদ্রা মিত্র এর গানটা শুনেছেন ? না শুনে থাকলে শুনেন।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৪
একরামুল হক শামীম বলেছেন: গানটা অনেকবার শুনেছি। ![]()
ধন্যবাদ।
২৪|
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫০
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: খিচুরীকুমার ভাই! আমার তো মনটাই খারাপ হয়ে গেল পোস্ট পড়ে। পোস্টে কোন কথা না বলে প্লাস...![]()
অফটপিক : প্রথম আলো ব্লগ নিয়ে বেশ ঝামেলা দেখলাম এখানে। আমি-ও ওখানে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু ওখানে ব্লগিং করলে যে সামহোয়্যার ইন ছাড়তে হবে এমন কোন কথা নেই। আমি নতুন এক ব্লগিং অভিজ্ঞতার জন্য ওখানে গিয়েছি। তবে আপনার সাথে একমত ভাইয়া... শিকড় ছেড়া আসলেই সম্ভব না। এটা নিয়ে এত ইস্যু কেন হচ্ছে তাই বুঝলাম না।
যাই হোক, সবাই ভাল থাকুক...শুভ ব্লগিং!
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা আপু.....
মন খারাপ হয়ে গেল.....
ওকে পরে একটা মন ভালো করা লেখা লিখবো। ![]()
২৫|
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০০
মেহরাব শাহরিয়ার বলেছেন: ইশশশ!!!
উদাস করে দেয়া লেখা ..................
ছোটবেলায় বৃষ্টিবাদলের ঘোর বিরোধী ছিলাম আমি , দিন বদলে যাচ্ছে , বৃষ্টিদিনগুলো দারুণ উপভোগ করি
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪
একরামুল হক শামীম বলেছেন: খুব খুব উপভোগ করি বৃষ্টিরাত ![]()
২৬|
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ২:০৫
রাহা বলেছেন: সত্যি বৃষ্টি মানুষকে নস্টালজিক করে তোলে...
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৬
একরামুল হক শামীম বলেছেন: হুমমম ..ঠিক বলেছেন ![]()
২৭|
২৭ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১০
কৃষক বলেছেন: এইটা কিষাণী আপু।
ঘুরে এসেন আমাদের কুঁড়েঘরে।
২৭ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৮
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপু। ![]()
কেমন আছেন?
২৮|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০২
শেরিফ আল সায়ার বলেছেন: আপনার কথাই রাখলাম শামীম ভাই। নিজের শৈশব নিয়েই পোষ্ট। উৎসর্গ আপনাকে। সময় করে পড়ে নিয়েন, Click This Link
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১:০৯
একরামুল হক শামীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
২৯|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
এম্নিতেই বলেছেন: কি অবস্হা??
কেমন আছেন?
আমার নতুন পোস্ট...পারলে দেইখেন ![]()
Click This Link
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:২২
একরামুল হক শামীম বলেছেন: এইতো ভালো আছি।
আপনি কেমন আছেন?
৩০|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৭
অদ্ভুত আঁধার এক বলেছেন: হাই শামীম।
বিরতির পর আজ ব্লগে আসলাম।
কি অবস্থা তোমার?
গত তিনদিন কেমন গেল?
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫০
একরামুল হক শামীম বলেছেন: ওয়েলকাম ব্যাক। ![]()
ভালোই। তোমার খবর কি?
৩১|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৩
রাশেদ বলেছেন: বৃষতি জিনিসটা অসহ্য লাগে। ![]()
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২২
একরামুল হক শামীম বলেছেন: কয় কি রাশু ভাই!! 
এতোদিনে বুঝলাম কেন আপনার কোন জিএফ হয় নি ![]()
ওরা বৃষ্টির মধ্যে রোমান্টিকতা নিয়ে হাতে হাত ধরে হাটতে পছন্দ করে আর আপনার কাছে বৃষ্টি অসহ্য লাগে!!
আফসুস ![]()
৩২|
২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
আবু সালেহ বলেছেন:
বৃষ্টি এখনো আমাকে নষ্টালজিয়া করে তোলে....
আরে আমি তো ভাবছিলাম শাইম্মা বুঝি ছোট রয়ে গেছে....
না পোলার বিয়ার বয়স আসলেই হয়ে গেছে....
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৮
একরামুল হক শামীম বলেছেন: হা হা হা
নিজের সিরিয়ালটা কি হারাইতে চান নাকি? 
৩৩|
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৫
উত্তরাধিকার বলেছেন:
খুব ঠিক কথা শামীম ভাই।
ভাল লাগলো লেখাটা পড়ে।
বৃষ্টি আমার এমনিতেই প্রিয়- আর আপনার লেখনীতে তা পেয়েছে প্রাণ যেন...
নস্টালজিয়া- সে বড় নেশা ধরানো একটি শব্দ !
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৪৮
একরামুল হক শামীম বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া নস্টালজিয়া- সে বড় নেশা ধরানো একটি শব্দ !
সুন্দর মন্তব্যটার জন্য অনেক ধন্যবাদ। ![]()
৩৪|
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫০
জিলাপীর প্যাঁচ বলেছেন: +
২৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৪
একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ। জিলাপী খাইতাম চাই ![]()
৩৫|
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৫৮
প্রবর রিপন বলেছেন: ও কি দেখছো আমার নীল চোখের ছেলে
ও কি দেখছ আমার প্রিয়তমা
আমারা দেকছি বজ্জ্র গোঙ্গাই আমার জানালার ধারে
আর এক রাস্তা যেখানে পড়ে আছে অনেক হীরের টুক্র
কিন্তু কেঊ কুড়ানোর জন্য নেই
বৃষ্টির ফোটা এসে তা কুড়োচ্ছে
এবং
ITS A HARD RAIN GONNA FALL
ITS A HARD RAIN GONNA FALL
ITS A HARD RAIN GONNA FALL
ITS A HARD RAIN GONNA FALL
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১২
একরামুল হক শামীম বলেছেন: আপনার লেখা কথাগুলো দারুন। ধন্যবাদ
ITS A HARD RAIN GONNA FALL
৩৬|
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৫
অপ্সরা বলেছেন: দেজা ভ্যু (Déjà vu) নামে ফ্রেঞ্জ একটা টার্ম আছে। বিষয়টা এমন যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হবে ঐ ঘটনা বা ঐ ফিলিংস ঠিক ওইভাবে আগেও হয়েছি।
লেখাটা খুব সুন্দর অনেকেরই মনের কথা কিন্তু সবাই আপনার মত করে বলতে পারেনা।
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
একরামুল হক শামীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
৩৭|
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
রাশেদ বলেছেন: হ! আফসুস! ![]()
কত কি বাকি রয়ে গেলো!
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
একরামুল হক শামীম বলেছেন: এক জীবনে কতো কি যে বাকি রয়ে গেল ...আফসুস ![]()
৩৮|
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
রাশেদ বলেছেন: হু, আরেকটা জীবন জরুরি আমার।
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
একরামুল হক শামীম বলেছেন: আমারও ![]()
৩৯|
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:০০
চাঙ্কু বলেছেন: কয়দিন ইজি কাজে বিজি আছিলাম , হের লাইগা দেখ নাই
ভালানি ??
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
একরামুল হক শামীম বলেছেন: ওহহো তাই নেকি? ![]()
ভালা। তুমি আছো কিরাম?
৪০|
২৯ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
মুকুল বলেছেন: মেঘলা মেঘলা এই দিনে তোমায় পড়েছে মনে...
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৩৪
একরামুল হক শামীম বলেছেন: মেঘলা দিনে মুকুল ভাইয়ের আবার কাকে মনে পড়লো ? ![]()
৪১|
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২০
নিলা বলেছেন: আবারও বৃষ্টি!!!!!! উফ!
বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি আর শাইম্মারে মাইনাচ। মুহাহাহাহা
২৯ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:৪২
একরামুল হক শামীম বলেছেন: তোমারে মাইনাচ ![]()
৪২|
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:০৭
বরুণা বলেছেন: কচুর পাতা করমচা যা বৃষ্টি চলে যা
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৬
একরামুল হক শামীম বলেছেন: কি কন!!!
বৃষ্টি চলে যাবে কোন!! 
৪৩|
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৭
প্রিয়তি বলেছেন: বিষন্ন লেখা...ছোটবেলার কথা মনে পরে গেল..
৩১ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৫
একরামুল হক শামীম বলেছেন: আরে আপনি!!!!
এতোদিন পর!!! কই থেকে আসলেন? ![]()
হুমম ছোটবেলার কথা মনে পড়ে...
৪৪|
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:০৭
নুরুন্নবী হাছিব বলেছেন: হুমমম...![]()
০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:০২
একরামুল হক শামীম বলেছেন: হুমমম ![]()
৪৫|
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বৃষ্টি হলেই টাইগারপাসের বৃক্ষময় রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া... দলবেঁধে... আহা...
১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৬
একরামুল হক শামীম বলেছেন: হুমমমম .....আহা......
৪৬|
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এখানে ঘড়ি ঠিক করে দেয় কতোটা সময় প্রিয় মানুষদের সঙ্গে থাকতে হবে, কতোটা সময় অফিসের চার দেয়ালের ভিতর কাটাতে হবে।
তারপরেও আমি ঐ ঘড়িটাকে মানিনা...এইজন্যেই আমার সার্থক নামকরন নষ্ট মাথার দুষ্টু বালিকা...বৃষ্টি হলে যদি নাই বা ভিজলাম তাহলে ও যদি আর না আসে...?
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০০
একরামুল হক শামীম বলেছেন: বৃষ্টি হলে যদি নাই বা ভিজলাম তাহলে ও যদি আর না আসে...?
হা হা হা ![]()
৪৭|
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪
প্রচেত্য বলেছেন:
"বৃষ্টি আমাকে যতোই নস্টালজিক করুক, অফিস ফাকি দেওয়ার উপায় নেই" - আপনার লেখার শেষের লাইন এটা ... বাস্তবেও বলে তাই
অফিস ফাকি দেওয়ার কোন উপায় নেই..
এখন আর ইচ্ছে করেই সময়গুলোকে নষ্টালজিক হতে দেইনা, নিজে তো হইইনা ..
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩০
একরামুল হক শামীম বলেছেন: ঠিক বলেছেন প্রচেত্য ভাই।
ইচ্ছা না করলেও যে অনেক সময় নস্টালজিক হতে হয় .....
৪৮|
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৮
শেষ বিকেলের মেয়ে বলেছেন: হুমম অনেক কথা মনে পড়ে গেল... ![]()
২৫ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৯
একরামুল হক শামীম বলেছেন: হুমম। একটা লেখা লিখে ফেলেন.....
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৭
ইউনুস খান বলেছেন: আমিতো ভেবেছিলাম আপনে এখনো ছেলেমানুষই রয়ে গেছেন।

এতো বড় হয়ে গেছেন জেনে খুব ভাল লাগছে
বৃষ্টি এখনো আমাকে নস্টালজিক করে তোলে............