নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চোখে চলচ্চিত্রশিল্প

আপাতত ছদ্মবেশী

দেশের সেরা অলসদের জন্য যদি পুরস্কারের ব্যবস্থা থাকতো , তাহলে আমি ই পুরস্কার পেতাম

আপাতত ছদ্মবেশী › বিস্তারিত পোস্টঃ

কিছু কথাবার্তা আর আমাদের চলচ্চিত্র শিল্প

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩০

বিতর্কিত চিন্তা ভাবনা প্রকাশ করছি , জানি সমালোচিত হবো । সমালোচনা করলে করবেন , অসুবিধা নাই , কিন্তু দয়া করে কেউ আজে-বাজে কথা বলবেন না , :-/



এই অস্থিতিশীল বাজারে সব কিছুর পরিবর্তন হলেও আমাদের বাংলা সিনেমা এখনো অপরিবর্তনশীল । বিশেষ করে কাহিনী , চিত্রনাট্য এককথায় সবকিছু । তবে হ্যা পরিবর্তন কিছু এসেছে । সে সম্পরকে পরে বলছি ।:)



বেশ কিছুদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আর সমাজের গন্য মান্য ব্যাক্তিগন ভারতীয় চলচ্চিত্র আমদানির বিপক্ষে কথা বলে আসছেন । তাদের দাবি এটা বন্ধ করতে হবে । কেন জানি আমি এর বিপক্ষে মত পোষণ করছি ।:|



দেখুন , তাদের যুক্তি ভারতীয় সিনেমা আমাদের দেশে প্রবেশ করলে আমাদের দেশের মুভির বাজার নষ্ট হয় । মানলাম , কিন্তু এর জন্য কারা দায়ী ???? সেই আদি আমল থেকে আমরা দেখে আসছি , নায়কের বাবা কে ভিলেন মেরে ফেলবে , আর নায়ক বড় হয়ে তার প্রতিশোধ নিবে , তার মাঝে থাকবে একটু খানি সস্তা প্রেম আর উরাধুরা গান । সাথে থাকবে কিছু জোকারের মানুষকে জোর করে কাতুকুতু দিয়ে হাঁসানোর চেষ্টা । ব্যাস হয়ে গেলো সিনেমা । মানুষ এইসব দেখতে দেখতে আজ বড়ই বিরক্ত ।X(



প্রতিবেশী দেশ গুলোতে লক্ষ্য করুন । তারাও মুভি বানায় , যার মধ্যে পরিবর্তন রয়েছে । তারা যদি অন্য কোন মুভি কে কপি পেস্ট ও মারে , তার মাঝে নতুনত্ব আনার চেষ্টা করে । যার কারনে তাদের মুভি গুলো আজ বিশ্ব বাজারে জনপ্রিয় । তো আমাদের দেশের পরিচালক এবং প্রযোজক দের লাফালাফি দেখে আমি বা আমরা চরম ভাবে বিনোদিত । তাদের যা চিন্তা ভাবনা সেটা হলো , প্রতিপক্ষ ব্যাবসায়ীর ব্যবসা বোমা মেরে উড়িয়ে দিয়ে , নিজের ব্যাবসা বাড়ানো । কিন্তু তারা প্রতিযোগীটার মতো নিজেদের পন্য আরো উন্নত করতে নারাজ , তাদের থেকে ভালো কিছু করে তাদের কে পিছনে ফেলতে ভীত সন্ত্রস্ত ।X((



দেখুন আমি নিজেও বাংলা সিনেমার উন্নতি চাই । #মোস্তফা_সারোয়ার_ফারুকী , #রেদয়ান_রনি , #মুস্তফা_কামাল_রাজ , বা #গিয়াস_উদ্দিন_সেলিম এর মতো পরিচালক রা যখন সিনেমা বানায় তখন কিন্তু সারাদেশের মানুষ তাদের মুভির জন্য অপেক্ষা করে ।তাছাড়া তারা #অনন্ত_জলিলের বস্তাপচা মার্কা অভিনয় সমৃদ্ধ মুভিও খুব আনন্দের সাথে দেখে । যার কারন তারা নতুনত্ব আনতে পেরেছে বাংলা সিনেমায় । হয়তো অনেকে দাবি করবেন দর্শক শ্রেনীর কথা , কিন্তু আপনি দেখবেন #মনপুরা এর মতো ছবি সারা দেশের মানুষ একসাথে দেখেছে , এক সাথে বিনোদিত হয়েছে ।:D



তাহলে আমাদের সমস্যা টা কোথায় ???



আমাদের সমস্যা টা হলো , আমরা সেই আদি আমলের কুইনাইন ঔষধ এখনো মানুষকে জোর করে খাওয়াতে চাচ্ছি , কিন্তু নাপা , প্যারাসিটামল এর মুল্য বুঝতে চাই না ।

নিজেদের অযোগ্যতার জন্য অন্যকে দোষারোপ করছি , অনেক টা নাচতে না জানলে উঠান বাঁকার মতন ।



দেখুন , আপনারা নতুনত্ব আনুন , দর্শক আপনাদের সাথে থাকবে । শুধু শুধু অন্যদের পাছায় বাশ দিতে গিয়ে নিজেদের পাছায় সেই বাশ নেওয়ার দরকার কি ?? বোমা মেরে নয় , নিজ যোগ্যতায় তাদের হারানোর চেষ্টা করি । ;)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে আপ্নাকে অভিনন্দন :)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২১

বাকের ভাই রিটার্ন বলেছেন: ভাল বলেছেন।কিন্তু, আপনার মত তো আর সবাই বুঝতে চায় না।
আমরা এখন প্রাশ্চাত্য মুভিতে আসক্ত।আর আমাদের দেশের পরিচালকদের কিন্তু সেদিকে কোন মাথা ব্যথা নেই কেননা কিছু না কিছু করে তারা তাদের ব্যবসা চালিয়ে নিচ্ছে আহামরি কোন মুনাফা না হলেও হচ্ছে।ভ্যরিয়েশন আনতে হলে নতুন তরুন পরিচালক দরকার।মান্দাতার আমলের পরিচালকরা আমাদের মান্দাতার আমলের সিনেমা তৈরী করবে সেটাই স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.