নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাবধানী রহস্যজনক

মুক্তমনা তানভীর

নিজের সম্পর্কে আমি আর কি বলব। যখন বুকের রক্তে লিখেছি একটি নাম। বাংলাদেশ।

মুক্তমনা তানভীর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম রাশিয়া আর কিছু পাগলামি

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

ছোট বেলা থেকে শুনে আসছি রাশিয়া একটি রসিক জাতি। কারণ হিসাবে শুনে আসছি তারা নাকি জীবনের কঠিনতম মুহূর্তে পর্যন্ত নিজেদের নিয়ে মজা করতে ছাড়ে না। ক্লাস ছিক্সে মনে হয় "গ্যাব্রভোবাসির রস রসিকতা" নামে একটি অধ্যায় অধ্যয়ন করেছিলাম। ওই রকম মজা খুব কমই পাওয়া যায় অন্যান্য অধ্যায় বা প্রবন্ধ পড়লে। এমনকি তাদের নিয়া রসআলো তে পর্যন্ত প্রতিনিয়ত ফিচার ছাপা হয়।



বাংলাদেশ বর্তমানে যে সংকটময় অবস্থা পার করছে তাতে সেই "ঠাণ্ডা যুদ্ধ" বা "Cold War" এর সাথে তুলনা করলে অত্যুক্তি হয় না। দুই গ্রুপের নেতা-খ্যাতা যারা আছেন তারা বেশ নিরাপদেই আছেন। শাহবাগ পক্ষের তেনারা তো শুনছি বেশ বিরিয়ানি-তেহারির উপরে আছেন। আবার ওদিকে বাঁশেরকেল্লায় পেজ এডমিনেরা খাবার চাহিয়া মাঝে মধ্যে পোস্ট করতেছেন। মাঝখানে পড়লাম আমরার মতন সাধারন পাবলিক। রাস্তায় বাইর হইলে বিপদ (গোলাগুলি/কক্টেল/etc হয়), বাজারে গেলে জিনিসপত্রের দামের আগুনে হাত পা পুড়ে অস্থির, পোলায় কয় ট্যাকা লাগবো, বউ কয় ট্যাকা লাগবো, মাইয়া কয় ট্যাকা লাগবো, আমি কই অ্যাম্বুলেন্স ডাক।



প্রচন্ড শীতের মধ্যে ডাকা হরতালে যখন গাড়িতে আগুন জ্বলে বাঙালি তখন সেই আগুন তাপাইতে গিয়া লুঙ্গিতে আগুন লাগাইয়া আহত হয়। বনানীতে পুলিশ নিরাপত্তার জন্য সার্চ করে বাঙালি তখন গাড়ির মধ্যে বছর খানেক আগের হারিয়ে যাওয়া ছেলের পুতুল খোজে। পানির অভাবে প্রসাব হলুদ হয়ে যাচ্ছে তবু পানি না খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কসের আশায় থাকে। শিবির আসতেছে শুইনাই তরুণ মুক্তিযোদ্ধারা পাঁপড় ভাজার তেলের ভিতর আশ্রয় নেন। গুরুত্বপূর্ণ সময়ে আশরাফুল মুরালির বলে আউট হইলে বাঙালি কয় মুরালির চোখ দেইখা ভয় পাইছে।



এরপর যেসব মনে আসতেছে তা সবই রাজনৈতিক। তা বলিলে আমার ব্লগিং লাইফ শুরু হইতে না হইতেই শ্যাস হয়া যাইতে পারে।;););)



এরপরেও কইবা রাশিয়া রসিক জাতি??? তুমি তো মিয়া বাঙালি জাতির রসিকতার নতুন অধ্যায় রচনা করলা...



আজিব বাঙালি জাতি...B-)B-)B-)B-)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

ঢাকাবাসী বলেছেন: লেখার ষ্টাইলটা চমৎকার লাগল। আরো লিখুন আর ভাল থাকুন।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

মুক্তমনা তানভীর বলেছেন: অসংখ্য ধইন্না পাতা... :) :) :)

২| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

অনুমান বলেছেন: হা হা প গে -
এটা ব্লগ থেকে শেখা - মাইন্ড খাইয়েন না ভাই!
তবে এটাই বাস্তব -
আমি এখন বউ-য়ের থিকা দুরে থাকি ।
তবে মাইয়াটা নাছোর বান্দা - আসলে মাইয়াতো মাইয়াই -একখানই - কি করুম কন?

ভালো থাকুন ।
সীমানা মানিনা - আছি শাহবাগে
জয় বাংলা ।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১

মুক্তমনা তানভীর বলেছেন: ;)

৩| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

মাঞ্জু বলেছেন: বনানীতে পুলিশ নিরাপত্তার জন্য সার্চ করে বাঙালি তখন গাড়ির মধ্যে বছর খানেক আগের হারিয়ে যাওয়া ছেলের পুতুল খোজে।

চরম =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

মুক্তমনা তানভীর বলেছেন: ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.