| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা তানভীর
নিজের সম্পর্কে আমি আর কি বলব। যখন বুকের রক্তে লিখেছি একটি নাম। বাংলাদেশ।
কোষ্ঠ-কাঠিণ্যতা কি?
জটিল কোন সংজ্ঞায় যাব না। সহজ বাংলায় কথা বলতে পছন্দ করি। কোষ্ঠ-কাঠিণ্যতা হল সেই রোগ যার কারনে আপনি সহজে মলত্যাগ করতে পারেন না। গ্রাম বাংলায় এমনকি শহরেও অনেক জায়গায় একে "কষা-পায়খানা" বলে থাকে। বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। পর্যাপ্ত পরিমানে পানি পানের অভাব এই রোগের প্রধান কারন বলা চলে। একে রোগ না বলে বিশেষ শারীরিক অবস্থা বললেও অত্যুক্তি হয় না। আমি এখানে রোগের কারনের চেয়ে রোগের প্রতিরোধের দিকে গুরুত্ব দিতে আগ্রহী।
প্রতিরোধের উপায়
কোষ্ঠ-কাঠিণ্য হলে প্রচুর পরিমানে পানি পান করুন।
কোষ্ঠ-কাঠিণ্যতা হলে দৈনিক খাবারের সাথে কলমী শাক ও সজিনার পাতা সেবন করুন।
পাকা পেঁপে মাঝে মধ্যে খাবেন।
কাঁচা পেঁপের তরকারী বেশি করে খাবেন।
ইসবগুলের ভূষি ও বেলের শরবত খাবেন।
আঁশ বা খোসা যুক্ত খাবার খাবেন।
নিয়মিত অলিভ ওয়েল সেবন করবেন।(খাওয়ার অলিভ ওয়েল কিন্তু আলাদা)
এরন্ডার তৈল রাতে শোবার সময় হাফ (১২) চামচ সেবন করবেন।
অতিরিক্ত মশলা ও তৈলাক্ত যুক্ত গুরুপাক খাবার কম খাবেন।
ধুমপান ও নেশা জাতীয় পদার্থ সেবন পরিহার করুন।
অতিরিক্ত ঘুম জাগলে কোষ্ঠ-কাঠিণ্যতা হতে পারে। তাই নিয়মিত পরিমান মত ঘুমান।
মল ত্যাগে পূর্বে পানি পান করুন।
ফলমূল ও সবুজ শাকসবজি বেশি করে খাবেন।
সকল কোষ্ঠ-কাঠিণ্য রোগীদের প্রতি শুভকামনা।
বিদ্রঃ লেখায় কোন ভুল-ত্রুটি পেলে অবশ্যই জানাতে ভুলবেন না।
১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩
মুক্তমনা তানভীর বলেছেন: "মনের দুঃখ মনে রইল রে, বুঝলি নারে সোনার চান,
চন্দ্র-সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।"
আজাদ ভাই কে ধন্যবাদ ![]()
২|
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬
আজাদ আল্-আমীন বলেছেন: সকল কোষ্ঠ-কাঠিণ্য রোগীদের প্রতি শুভকামনা।
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
মুক্তমনা তানভীর বলেছেন:
৩|
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬
আহলান বলেছেন: ভাইজান বেশ উপকারী পোষ্ট দিছেন। তবে নিয়মিত ওলিভ ওয়েল তেল খেতে বলেছেন এটা শুনে কেউ আবার গায়ে মাখারটাই খেয়ে না বসে .... খাওয়ার অলিভ ওয়েল কিন্তু আলাদা .....
১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২
মুক্তমনা তানভীর বলেছেন: ভাল কথা বলেছেন তো ভাই। এইটা তো মাথায় আসেনাই। অসংখ্য ধন্যবাদ... ![]()
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
আজাদ আল্-আমীন বলেছেন: valo post e cmnt kore na