| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিতর্কিত
লেখিকা তসলিমা নাসরিন
কি ক্যান্সারে আক্রান্ত?
সম্ভবত তাই।
নিজেই এই দুঃসংবাদ
দিয়েছেন তার টুইটার একাউন্টে।
সেখানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানিছেন তাসলিমা। কিছুদিন আগেই তিনি অসুস্থহয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের শরণাপন্ন হয়েছেন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে হাসপাতাল তেকে ফিরে শনিবার নিউ ইয়র্কে ঘনিষ্ঠজনদের কাছেও একই কথা বরেছেন তিনি। তসলিমা নাসরিন টুইটারে লিখেছেন, কয়েক দিন ধরে একটু একটু কাঁশি হওয়ায় গত ৬ ই মে নিউ ইয়র্কের একটি হাসপাতালে যান তিনি। সেখানে ফুসফুস পরীক্ষার পর চিকিৎসকরা স্তন পরীক্ষা করেন। স্তনে টিউমার ধরা পড়েছে, যা প্রায় এক ইঞ্চি পর্যন্ত বিস্তৃত। এরপরই লেখিকার ‘বায়োপসি’ করা হয়। সোমবার ‘বায়োপসি’র রিপোর্ট দেয়ার কথা। ওই রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা শুরু হবে জানিয়ে তসলিমা বলেছেন, বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি। এর আগে ক্যান্সারে মায়ের মৃত্যু এবং বর্তমানে এক ভাই নিউ ইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নেয়ায় নিজের ক্ষেত্রেও একই সমস্যার আশঙ্কা তার। এভাবে পরিবারের ৩ জনের ক্যান্সার আক্রান্ত হওয়া নিয়ে মানসিক যন্ত্রণায়ও ভোগছেন তিনি। তবে নানা ভাবে মনোবল শক্ত রাখতে চেষ্টা করছেন ধর্মীয় বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টিকারী বাংলাদেশী এই লেখিকা।
টিউমারটি সত্যি সত্যি ক্যান্সারে রূপ নিয়েছে কি না, সে বিষয়টি জানার জন্যতার অপেক্ষা আজকের দিনটা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালের দিকে এটি তিনি হাসপাতাল থেকে সংগ্রহ করবেন।
©somewhere in net ltd.