| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাস দুয়েক আগের ঘটনা। আমার একমাত্র বউকে নিয়ে রিকশায় করে বের হয়েছি ধানমন্ডি যাব বলে। মোটামুটি ভালই তাড়া ছিল। কিন্তু তাজমহল রোড থেকে নুরজাহান রোডে ঢোকার মড়ে এসেই গেল মেজাজ খারাপ হয়ে। প্রচন্ড ট্রাফিক জ্যাম। পুরায় প্যাচ লেগে আছে। আর টিক তার এক কোনায় ফুটপাথের উপরে এক ট্রাফিক পুলিশ দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছে। মেজাজ টা কেমন লাগে তখন?
আমি রিকশায় বসেই তারে ডাক দিলাম, "কিরে ভাই? এইদিকে পুরা প্যাচ লেগে গেছে আর আপনি দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছেন? আপনারে কি চা খাওয়ার জন্য রাখা হইছে নাকি এইখানে? জ্যাম ঠ্যাকান না কেন?"
ট্রাফিক, "আমার ইচ্ছা, আপনার তাড়া থাকলে আপনি সরায় নেন।"
আমি অবাক হয়ে দেখলাম আমার আশে পাশের একটা মানুষও ট্রাফিকের ওই ব্যবহারের প্রতিবাদ করলনা। বরং আমার নিজেরই মনে হল তাকে হয়তো তার দায়িত্ব পালন করতে বলাটা উচিত হয়নি। নিজের উপর নিজেরই রাগ হচ্ছিলো।
নিজে নিজেই বললাম, "Stupid একটা"।
কথাটা বলতে যত দেরি হলে, ট্রাফিকের লাপ দিয়ে এসে আমার রিকশার উপর পড়তে তত দেরি হল না। স্টুপিড কথাটা তার খুব লেগেছে। মন চাচ্ছিল শালার যদি পলিশের পোশাকটা না পরা থাকতো, দিতাম তাহলে নাকের উপরে একটা।
যাইহোক, সে আমার রিক্সার সামনে এসে রীতিমত যাচ্ছেতাই ভাষায় গালাগাল শুরু করল। আমার ততক্ষনে বুঝতে বাকি রইলনা যে এই লোকের মাথায় গণ্ডগোল আছে। এর মধ্যে আশে পাশের অনেকেই একটু একটু করে আমার পক্ষ নেওয়া শুরু করলেন, একজন তো বলেই ফেললেন, "বেটা রিকশাওয়ালার কাছ থেকে হাত পেতে ৫ টাকা ঘুষ নিতে লজ্জা করে না, আবার স্টুপিড বললে খুব মান সম্মানে লাগে? স্বভাব ভাল করেন।"
এর পরে আর কি করা, ট্রাফিক বেটার গলার জোরটাও আস্তে আস্তে কমতে থাকল আর রাস্তার জ্যামও সরতে থাকল।
তবে এই যদি হয় আমাদের দেশের ট্রাফিক পুলিশের অবস্থা, তাহলে এই দেশে রাস্তায় বের হওয়ার চেয়ে বাসায় বসে বসে বউয়ের সাথে হিন্দি সিরিয়াল দেখাটাই উত্তম।
২|
২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
"আমার একমাত্র বউকে নিয়ে রিকশায় করে বের হয়েছি ধানমন্ডি যাব বলে। মোটামুটি ভালই তাড়া ছিল। "
-একমাত্র বউ?
৩|
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: শুনেছি ওনাদেরকে নাকি খুবই কম বেতনে খাটিয়ে নিচ্ছে সরকার, তাই হয়তো কিছুটা ঘুষ টুষ খায়, সেই সাথে চায়ের তেষ্টাও তো মাঝে মাঝে পেতেই পারে ![]()
৪|
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: কথা ট্রু
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
মাজেদুল- দ্যা আর্টিস্টা বলেছেন: হা হা
। শেষের লাইনটা বেশ বলেছেন ।