| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর আর মনোরম ভাষার শৈলী প্রকাশের জন্যই ব্লগে আসুন। আমার জগৎ সব সময় হিংসা বিদ্বেশ আর অপরাজনীতি মুক্ত ।
ঢাকা রিপোর্ট ডট কম, সিরাজগঞ্জ (৪ ডিসেম্বর): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৫ নারী পুরুষের ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টান হবার খবরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার উত্তেজিত এলাকাবাসী খৃষ্টান মিশনারীর কর্মকর্তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের ২০ জন নারী ও ৫ জন পুরুষ অন্তর্ধান হয়ে বাড়ী ফেরার ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। নগদ অর্থ, বাড়ী, গাড়ীর লোভ দেখিয়ে স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ গ্রামের সহজ সরল নারী ও পুরুষদের খৃষ্টান ধর্ম গ্রহন করাতে উৎসাহিত করছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সরেজমিন ঘুরে জানা যায়, উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের প্রভাবশালী আব্দুল মজিদের নেতৃত্বে একটি গ্রুপ নগদ অর্থ, বাড়ী ও গাড়ীর লোভ দেখিয়ে গত বুধবার গ্রামের ২০ জন নারী ও ৫ জন পুরুষকে একটি রিজার্ভ বাসে করে ঢাকায় খৃষ্টান মিশনারীতে নিয়ে যায়। শুক্রবার তারা একযোগে গ্রামে ফিরে আসে। তারা ঢাকায় যাবার পর থেকে এলাকায় গুঞ্জন শুরু হয়। এর পর থেকে তাদের স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে খৃস্টান হওয়ার ঘটনা সত্য বলে ধর্মান্তরিতদের স্বজনরা জানতে পারে এবং এলাকায় তা ছড়িয়ে পড়ে।
গ্রামের প্রভাবশালী আব্দুল মজিদ জনতা ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা। অনিয়মের কারনে চাকরীচ্যুত হবার পর তিনি এলাকায় মাতব্বরী শুরু করেন। তার মাধ্যমে ধর্ম ত্যাগ করে খৃষ্টান ধর্মে যাবার প্ররোচনা করা হয় বলে জানা গেছে। ঐ গ্রামের উত্তরপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন পর্বত হাজীর দুই পুত্র এবং এক পুত্রবধু ৩ দিন ঢাকায় থেকে খৃষ্টান হবার শর্ত পূরন করেছেন। এর পর থেকে তাকে মোয়াজ্জিনের চাকরী থেকে বাদ দেয়া হয়। ঢাকায় অবস্থানকালে প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে দিয়ে তিন দিনের কর্মশালা সমাপ্ত করে। দ্বিতীয় দফা প্রশিক্ষন শেষে প্রত্যেককে নগদ দশ হাজার টাকা, বাড়ী ও গাড়ী দেয়ার কথা বলে ধর্মান্তরিত করার প্রতিশ্রুতি নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে প্রভাবশালী আব্দুল মজিদ ও তার সহযোগীরা গাঢাকা দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মাটিকোড়া গ্রামের একাধিক ব্যক্তির সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
উল্লাপাড়া উপজেলার ১২ নং পঞ্চকোশী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, গ্রামের দরিদ্র লোকদের অর্থের লোভ দেখিয়ে এ কাজ করা হচ্ছে। বিষয়টি জানার পর এলাকায় এসে স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। যে কারনে ব্যবস্থা নেয়া যায়নি।
সূত্র: Click This Link
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৬
হাসান তারেক বলেছেন: অধিকার আছে, টাকার প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত কোন ভাবেই মেনে নেয়া যায় না।
২|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০০
dream111rocks বলেছেন: গ্রাম্যমানুষ বলেছেন: যে কারোরই অধিকার আছে ধর্ম বেছে নেয়ার, সেটা যে কারণেই হোকনা কেন। সেক্ষেত্র, অন্যরা কেন হামলা করবে? এটা বর্বরতা ।
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১৭
হাসান তারেক বলেছেন: ১ নং কমেন্ট দেখুন।
৩|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:০৫
মিলনমেলা... বলেছেন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার ...
৪|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:১২
ম্যাক্সপেইন বলেছেন: টাকার জন্য যে নিজের ধর্ম ত্যাগ করতে পারে সে আরও অনেক কিছুই করতে পারে।
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
হাসান তারেক বলেছেন: ঠিক বলেছেন , ধন্যবাদ।
৫|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: শিট!
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৯
হাসান তারেক বলেছেন:
৬|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৯
রিক্তের বেদন২০১০ বলেছেন: গ্রাম্য মানুষ, ও আচ্ছা ! আলেমদের ওয়াজে মানুষ অন্য ধর্ম থেকে মুসলিম হইলে সেটা "বানোয়াট", "হুমকি দিয়ে করানো" ও "লোক দেখানো" "মৌলবাদী তৎপরতা", আর মিশনারীরা টাকা , পয়সা , বাড়ি গাড়ির লোভ দেখিয়ে মুসলিম থেকে খ্রিস্টান বানাইলে সেটা ধর্ম বেছে নেয়ার স্বাধীনতার মধ্যে পড়ে, এর প্রতিবাদ জানাইলে সেটা বর্বরতা ?
ফাইজলামির আর জায়গা পান না ? তালি মেরে উল্যাস প্রকাশ করতে পারেন না , যে কয়টা দ্বীনহীন মুসলিম ধর্মান্তরিত হয়ে নিজের ধর্মে গেছে দেখে , তাই এমনে ঘুরায় পেচায় মন্তব্য করে সেটারে সমর্থন দিতে আসছেন ?
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:২৯
হাসান তারেক বলেছেন: সাবাস !!! দাত ভাঙ্গা জবাব !!!
৭|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩২
মিজভী বাপ্পা বলেছেন: সামান্য সুখের জন্য নিজ ধর্ম ত্যাগ।তারা মানুষ না অন্য কিছু।
৮|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৬
দূর্যোধন বলেছেন: আবদুল মজিদ মিয়া দেখি চরম ভন্ড, নিজের ধর্ম চেঞ্জ না কইরা পাব্লিকেরে করাইতাছে!!
সেবাস্টিয়ান মজিদ পিনেরু নাম রাখার দাবী জানায়া গেলাম !! ![]()
৯|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪০
নষ্টপথিক বলেছেন: হ্যাঁ একথা ঠিক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে সে তার ইচ্ছে মতো ধর্ম কর্মসহ অন্যান্য কাজ করবে। তাতে কারো বাধ সাধার অধিকার নেই। কিন্তু যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ তা হচ্ছে - যদি কেউ ধর্মান্তরিত হয় এবং তা স্বেচ্ছায় নয় কারো প্ররোচনায়, প্রলোভনে এবং বাধ্য করে। সেটি কি ঠিক ! ধর্ম কি প্রলোভনের বিষয় নাকি এর অন্য কোন অর্থ আছে । এ বিষয়টি কি এখানে গুরুত্বপূর্ণ নয়?
১০|
০৯ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪০
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: সেবাস্টিয়ান মজিদ পিনেরু নাম রাখার দাবী জানায়া গেলাম !!
১১|
০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:০৮
সংখখালঘুর দলে বলেছেন: সেবাস্টিয়ান মজিদ পিনেরু নাম রাখার দাবী জানায়া গেলাম !!
১২|
০৯ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৭
দুরন্ত জেসি বলেছেন: দূর্যোধন বলেছেন: আবদুল মজিদ মিয়া দেখি চরম ভন্ড, নিজের ধর্ম চেঞ্জ না কইরা পাব্লিকেরে করাইতাছে!!
![]()
সেবাস্টিয়ান মজিদ পিনেরু নাম রাখার দাবী জানায়া গেলাম !!
১৩|
১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৮
টিকলু বলেছেন: নও মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী দেখুন ইসলামিক টিভিতে.....তখন,অনকে গর্ভ করে বলা হয়,কেন তারা মুসলমান ধর্ম গ্রহন করে....
এবার.....কি ভাবে এটা সামাল দিবো??????
১৪|
১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৪
শিপু ভাই বলেছেন: সেবাস্টিয়ান মজিদ পিনেরু নাম রাখার দাবী জানায়া গেলাম !!
১৩ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৬
হাসান তারেক বলেছেন:
১৫|
১০ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৯
কুন্তল_এ বলেছেন: দূর্যোধন বলেছেন: আবদুল মজিদ মিয়া দেখি চরম ভন্ড, নিজের ধর্ম চেঞ্জ না কইরা পাব্লিকেরে করাইতাছে!!
![]()
সেবাস্টিয়ান মজিদ পিনেরু নাম রাখার দাবী জানায়া গেলাম !! ![]()
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫২
গ্রাম্যমানুষ বলেছেন: যে কারোরই অধিকার আছে ধর্ম বেছে নেয়ার, সেটা যে কারণেই হোকনা কেন। সেক্ষেত্র, অন্যরা কেন হামলা করবে? এটা বর্বরতা ।