নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কতকিছু অজানা আমার... ... ...

এখনো জানতে চেষ্টা করছি।

তাসিম

পড়তে চাই, জানতে চাই।

তাসিম › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের ৪ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

০৭ ই মে, ২০১৩ দুপুর ২:৪৩

সাভারে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সংগ্রহ করা টাকা আত্মসাতের অভিযোগে হেফাজতে ইসলামের চার নেতার বিরুদ্ধে মামলা করেছেন ওই সংগঠনেরই এক নেতা।



হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সোমবার রাতে রাজশাহীর রাজপাড়া থানায় এ মমলা করেন বলে ওই থানার ওসি এসএম রেজাউল করিম জানান।



মামলার আসামিরা হলেন- হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার মহাসচিব জুনায়েদ আল হাবীব, রাজশাহী মহানগর শাখার সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, সহ-সভাপতি জালাল উদ্দিন মাহমুদ ও কোষাধ্যক্ষ আব্দুল জব্বার জিহাদী।



মামলায় বলা হয়, গত ২৯ এপ্রিল রাজশাহী মাদ্রাসা মাঠে হেফাজতে ইসলামের বিভাগীয় মহাসমাবেশ থেকে রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের জন্য প্রায় পাঁচ লাখ টাকা সংগ্রহ করা হয়। কিন্তু ওই টাকা হতাহতদের না দিয়ে আসামিরা আত্মসাৎ করেছেন।



এ ব্যাপারে মামলার আসামি তৈয়বুর রহমান বলেন, “ওই দিন যে টাকা উঠেছে তা ঢাকা মহানগর মহাসচিব জুনায়েদ আল হাবীব নিয়ে গেছেন। তবে কত টাকা উঠেছিল তা আমি জানি না।”

আর হেফাজতের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি মওলানা আব্দুস সামাদ বলেন, ওই দিন যে টাকা উঠানো হয় তা সহ-সভাপতি জামাল উদ্দিনের হেফাজতে কাটাখালি মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই টাকা কি করা হয়েছে তা তার জানা নেই।



সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম



সবে নিজেরা কামড়াকামড়ি করা শুরু করেছে। মতিঝিলে এদের ভয়ঙ্কর হিংস্র রূপ দেখেছে সবাই। না জানি আরও কত্ত আকাম করেছে এরা। সবকিছুই ধীরে ধীরে বের হবে। মানুষ জানবে আর দেখবে এদের আসল চেহারা আর থুথু দিবে এদের মুখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.