নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা শুধু মুখে মুখে স্বাধীনতা কথা বলি,কাজের বেলায় নেই।আমরা শুধু গানে গানে দেশ প্রেমের সুর তুলি, আসলে তা অন্তরে নেই।ভালোবাসা নেই মাটি ও মানুষের ।ভালোবাসা নেই লাল সবুজ এই পতাকার।চেতনার নামে দেশকে যারা আজ লুটে খাচ্ছে ,ওরাই স্বাধীনতা বিরোধী,আসল রাজাকার।

জীবনের পথচলা এক পথিক

সরল পথের পথিক

বুকের তাজা রক্ত ঢেলে যারা স্বাধীন করেছে বাংলা, ভুলবোনা তাদেরে আমরা , যায়না কভু ভোলা

সরল পথের পথিক › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালী ফিরে পাক তার প্রকৃত স্বাধীনতা, পূরণ হোক স্বাধীনতার সব স্বপ্ন-সাধ

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৯

দেখতে দেখতেই প্রায় শেষ হয়ে গেল স্বাধীনতার মাস। ২৬ এ মার্চ কোটি বাঙ্গালির হৃদয়ে দেশ প্রেমের পবিত্র শিহরণ জাগিয়ে গেল আরেকবার। বেলা আজ অনেক গড়িয়েছে। এবার সময় এসেছে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে কার্যকর কিছু করার। সময় এসেছে আমাদের দেশ, মাটি ও মানুষের স্বাধীনতা আরো একবার পরখ করে দেখার।



জানিনা কেনো জানি আমার মনে হয় আমরা এখনো পূর্ণ স্বাধীন হতে পারিনি। পূর্ণ হয়নি আমাদের স্বাধীনতার স্বপ্ন-স্বাধ। ৭১ এর রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা পাকিস্তানের আগ্রাসী থাবা মুক্ত হয়েছি বটে কিন্তু আমার বোধ হয় অনেক দিক থেকেই আমরা এখনো পরাধীন রয়ে গেছি।



স্বাধীনতার পর দীর্ঘ একটা সময় পাড়ি দিয়েছে কিন্তু আজো আমাদের দেশ স্বাধীনতার চেতনা-বিরোধীদের কবল থেকে মুক্ত হতে পারেনি। ৫৬ হাজার বর্গ মাইলের ভৌগলিক স্বাধীনতা মোটামুটি অর্জিত হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা জন-নিরাপত্তা এখনো অর্জিত হয়নি। লক্ষ লক্ষ ভায়ের তাজা রক্তে স্বাধীনতার বীজ অংকুরিত হয়েছে কিন্তু আমাদের অযত্নে তা এখনো বৃহদাকার রুপ নিয়ে ফুলে ফলে সুশোভিত হয়নি।



আসুন বিজয়ের এই মাসে প্রকৃত স্বাধীনতা অর্জনের দৃপ্ত শপথ গ্রহণ করি, নিরাপত্তাপূর্ণ , সুন্দর , স্বাধীন বাংলাদেশ গড়ি। সবাইকে রক্তজবা শুভেচ্ছা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৬

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল লেখাটি। ব্লগে স্বাগতম।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪

সরল পথের পথিক বলেছেন: ধন্যবাদ................ সাহস ও প্রেরণা যোগানোর জন্য।

২| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

আমিনুর রহমান বলেছেন:



পোষ্টে ভালো লাগা। হ্যাপি ব্লগিং

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

সরল পথের পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.......আমিনুর রহমান

৩| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

এহসান সাবির বলেছেন: স্বাগতম।

০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

সরল পথের পথিক বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.