| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাতা০০৭
আমি যুক্তি ছাড়া কিছু বলি না। যদি কারো পছন্দ না হয় তবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন কেন, আবেগ দিয়ে নয়।
একটা গল্প পড়েছিলাম ছোটকালে।
এক বাঘ একবার খুব বড় একটা বিপদে পড়ে পণ করেছিল এ থেকে যদি উদ্ধার পায় তবে জিবনে সে কোনও নিরীহ প্রাণীকে হত্যা করবে না। তো কিছুদিন পর এক খরগোসের বাচ্চাকে দেখল নদীর পানি খাচ্ছে। বাঘটিও সে সময় পানি খাচ্ছিল। তো বাঘের তখন পনের কথা মনে ছিল তাই সে বুদ্ধি করে খরগোশকে বলল "এই তুই আমার পানি ঘোলা করছিস কেন?" খরগোশ ভয়ে ভয়ে বলল "হুজুর আপনি আছেন উজানে আর আমি ভাটায়। আমি কিভাবে আপনার পানি ঘোলা করব?" বাঘ তখন বলল "তা নাহয় নাই করলি কিন্তু গত বছর আমাকে গালি দিয়েছিল কেন?" খরগোশ বলল "গত বছর তো আমার জন্মই হইনি।" বাঘ তখন খুব রেগে মেগে বলল "তুই না হলে তোর বাপ দিয়েছিল। "তারপর সে খরগোশের উপর ঝাপিয়ে পড়ে তাকে খেয়ে ফেলল।" আমাদের সরকার গণতন্ত্রের পণ করেছে তো তাই প্রথমে রাজাকারের বিচার, তারপর মানবতা বিরোধী অপরাধের বিচার সেখানেও ফাঁসি না হওয়ায় আবার আইন পাল্টে বিচার। ফাঁসি তো দেয়া লাগবে। ক্ষমতার স্বাদ খুব লোভনীয়, খরগোশের বাচ্চার মত।
©somewhere in net ltd.