| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাতা০০৭
আমি যুক্তি ছাড়া কিছু বলি না। যদি কারো পছন্দ না হয় তবে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন কেন, আবেগ দিয়ে নয়।
কতদিন আগে? ভুলেগেছি।
কোথায়? তাও মনে নাই।
কি নাম জানিনা।
হ্যাঁ, এক জটা জুয়াড়ি,
সন্যাসি কিনা জানিনা
কথা বলত খুব গুছিয়ে, কবিদের মত।
প্রশ্ন করেছিলাম একদিন, আসলে জানার উদ্দেশে নয়, শোনার জন্য-
ভালবাসা কি?
আজও মনে আছে তার আনমনে বলা কথাগুলো
জানিনা সেগুলোকে ভালবাসার সংজ্ঞার সারিতে রাখা যায় কিনা!
- ভালবাসা মানে মেঘের ভেলায় পাল টানিয়ে
মুক্ত আকাশের অবারিত নীল ছুয়ে দেখাও নয়, খুঁজে দেখাও নয়
ভালবাসা মানে প্রশ্ন আসা
ঐ আকাশের রঙ নীল কেন?
লালও তো হতে পারত?
যদি ভালবাসতেই হয়,
নদী হয়ে সাগরে ঝাপ দিওনা।
যদি পার নিজেকে সাগর ভাব
চেয়ে দেখ কোন নদী ঢেউয়ে ঢেউয়ে স্রোত ভাসিয়ে
দুই কুলে ভাঙতে ভাঙতে গড়তে গড়তে
ছুটে আসে তোমার আকর্ষণে,
খুলে দাও মোহনার বাঁধ।
আরও আরও কি কি যেন বলেছিল...
শেষে প্রশ্ন করেছিলাম আচ্ছা আপনি’ত অন্য রকম হতে পারতেন
চলতে পারতেন এ জগত সংসারে তাল মিলিয়ে,
হননি কেন?
- নিজেকে যে সাগর ভাবতে পারিনি!
©somewhere in net ltd.