| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তৌফিক জোয়ার্দার
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট শেষ করে দেশে ফিরেছি ২০১৫ সালের শেষ দিকে। যারা ফলো করতো, তাদের কাছে বারবারই বলেছি দেশে ফিরবো। সামুতে লিখেওছিলাম এ নিয়ে। অনেকেই সাধুবাদ দিয়েছিলেন, আবার অনেকে প্রকাশ করেছিলেন সন্দেহ ও অনাস্থা। এ ক’টা বছর কেটে গেল ফিরে আসার ধাক্কাটা সামলাতে। অনেক দিন পর আবার এলাম সামুতে। আবারো লেখালেখির দুর্মর আকাঙ্ক্ষা বুকে নিয়ে। আবার ঘন ঘন দেখা হবে বন্ধুরা।
বিপন্ন রোগীর জীবন বাঁচাতে ডাক্তারদের প্রাণপণ প্রচেষ্টার অসংখ্য নজির আছে। একদিন তার কিছুও শেয়ার করব। আজ একটু হাল্কা হাস্যরস হয়ে যাক।
১. ডাক্তাররা ওষুধ লেখে, যা (ওষুধ) সম্পর্কে তারা জানে খুবই কম; লেখে রোগোর চিকিৎসার জন্য যা (রোগ) সম্পর্কে তারা জানে আরো কম; আর তা তারা লেখে মানুষে চিকিৎসার জন্য, যা (মানুষ) সম্পর্কে তারা জানেনা কিছুই। .........ভলতেয়ার
২. ডাক্তাররা অনেকটা উকিলদের মতোই; শুধু পার্থক্য হল উকিলরা কেবল ডাকাতিই করে, কিন্তু ডাক্তাররা ডাকাতি করে মেরেও ফেলতে পারে।........আন্তন চেখভ
৩. ঈশ্বর সারিয়ে তোলে, আর ডাক্তাররা ফি নেয়।...........বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
৪. ডাক্তারদেরকে রোগের চেয়েও বেশি ভয় পাওয়া উচিত।..........লাতিন প্রবাদ
৫. তোমার অবস্থার (অসুখের) একটা নাম দিতে জানে বলেই মনে করোনা ডাক্তাররা তোমার অসুখ সম্পর্কেও জানে। ..............প্রবাদ
৬. আমি আমার সার্জারির বিল হাতে পেলাম। এখন বুঝতে পারছি অপারেশনের সময় কেন সার্জনরা মুখোশ পরে ছিল।...........জেমস বোরেন
৭. প্রত্যেক হাসপাতালে ক্যাশিয়ারের রুমের পাশেও একটা রিকভারি রুম থাকা উচিত।..............ফ্রান্সিস ও ওয়ালশ
৮. যখনি কোন রোগের জন্য অনেক ব্যবস্থা দেয়া হয়, তখনি বুঝতে হবে এ রোগের আসলে কোন নিরাময় নেই।............আন্তন চেখভ
৯. ডাক্তাররাই হল একমাত্র পেশাজীবি সম্প্রদায় যারা তোমার পা কেটে রাখবে আবার তার জন্য তোমাকে টাকাও দিতে হবে।.............জর্জ বার্নার্ড শ'
ভালো থাকবেন।
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২৯
তৌফিক জোয়ার্দার বলেছেন: ধন্যবাদ
২|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০
সোজা সাপটা বলেছেন: কয়দিন যাবৎ ডাক্তারদের পচানো হচ্ছে .... গতকালও রোবোট ভিশন একটা সিভি দিয়েছিলো..
সে যাই হোক আমার কিন্তু কষ্ট লাগে ..।
কারন আমি ডাক্তার না হলেও আমার একখানা ক্লিনিক আছে
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৯
তৌফিক জোয়ার্দার বলেছেন: ভাই ভুল বুঝবেননা, ডাক্তারদের পচানর কোন উদ্দেশ্য আমার নেই। ডাক্তার আর রোগি/সাধারণ মানুষের দুরত্ব যত কমে আসবে ততাই ভালো সবার জন্য। আমি শুধু ডাক্তারদেই নয় সব পেশাজীবিদেরই হাইয়ারআর্কির বিরোধী।
৩|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০
দ্যা আহমেদ মামুন বলেছেন: ১০। ঢাক্তারদের যতই কশাই বলুকনা কেন, সাবাই চায় তার ছেলে মেয়ে ডাক্তার হোক। কশাই বলে গালি দিলেও বাবা মায়েরা চাক কশাইয়ের সাথে তার মেয়ে বিয়ে দিতে। কশাই জামাই হা হা হা হা হা......
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: আসলে একটা সময় ছিল (আজ থেকে ১৫-২০ বছর বা তারো আগে) যখন মানুষের প্রফেশনের ডাইভার্সিটি ছিল খুব কম। ডাক্তারদের পেশাই ছিল একটু নিশ্চিত ও নির্ভরযোগ্য পেশা। এখন যুগ পাল্টেছে; মানুষের সামনে অনেক রকম কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের গুরুজনরা, যারা হয় বাবা মা নয়ত শ্বশুর শাশুড়ী, তারা সেই পুরনো যুগের মানসিকতাই আঁকড়ে আছেন। এই জেনারেশনটা গেলেই হয়ত ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব পেশার একচ্ছত্র সামাজিক আধিপত্য ধ্বসে পড়বে। আসলে সব পেশাকেই সম্মান জানানো উচিত।
৪|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬
মদন বলেছেন: +++++
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: থ্যাঙ্কস
৫|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪০
শুটকাভাই বলেছেন:
এক ডাক্তার আর উকিল একটি পার্টিতে পরস্পরের সাথে কথা বলছিলেন।
কিন্তু মাঝে মাঝেই পরিচিত কেউ না কেউ ডাক্তারের কাছে এসে নিজেদের অসুখের কথা বলে পরামর্শ চাইছিল। ডাক্তার বিরক্ত হলেও কাউকে বিমুখ করছিলেন না।
কিছুক্ষণ বাদে আর সহ্য না হওয়ায় ডাক্তার উকিলকে বললেন , " আচ্ছা এরকম পরিস্থিতিতে আপনি কি করেন?"
উকিল বললেন , "ওয়েল,আমি পরামর্শ দিয়ে দিই ঠিকই কিন্তু পরের দিন ঠিক বিল পাঠিয়ে দিই।"
ডাক্তারের জিনিসটা খারাপ লাগলেও তিনি ভাবলেন ঠিক আছে দেখা যাক ট্রাই করে।
পরের দিন বিলগুলো রেডি করে তিনি পোস্টবক্সে ফেলতে গিয়ে দেখলেন সেখানে একটি বিল রয়েছে।
খুলে দেখলেন বিলটা উকিলের পাঠানো।
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৬
তৌফিক জোয়ার্দার বলেছেন: আগে শুনেছি। আবার শুনেও মজা পেলাম। ধন্যবাদ।
৬|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮
নষ্ট কবি বলেছেন:
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৬
তৌফিক জোয়ার্দার বলেছেন: :-)
৭|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫১
ফাইরুজ বলেছেন: মজা পেলাম পড়ে।
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৭
তৌফিক জোয়ার্দার বলেছেন: ধন্যবাদ।
৮|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০১
শায়েরী বলেছেন:
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৭
তৌফিক জোয়ার্দার বলেছেন:
![]()
৯|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৮
অর্ফিয়াস বলেছেন: আসলেই মজার।
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১১
তৌফিক জোয়ার্দার বলেছেন:
ধন্যবাদ
১০|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১২
রোবট ভিশন বলেছেন: ডাক্তার সাহেবদেরকে নিয়ে ফালতু কতা চলপে না... নিচে তাদের পূর্নাংগ সিভি দেকুনঃ
Click This Link
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৩
তৌফিক জোয়ার্দার বলেছেন: ![]()
১১|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৪
ইয়েন বলেছেন: জটিল.....+
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭
তৌফিক জোয়ার্দার বলেছেন: ধন্যবাদ
১২|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৯
ইঞ্জিনীয়ার নাহিদ বলেছেন: ভালো হৈসে, মজা পাইচি
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩২
তৌফিক জোয়ার্দার বলেছেন: মজা নেয়ার জন্য ধন্যবাদ।
১৩|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৮
পথেরহাট. বলেছেন: মজাক হইলেও অতি সত্য কথন.... ![]()
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: ![]()
১৪|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৭
কাঙাল মামা বলেছেন: চরম!! +
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৮
তৌফিক জোয়ার্দার বলেছেন: ধন্যবাদ
১৫|
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৭
টুটুল২০০৮ বলেছেন: দারুন।
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২
তৌফিক জোয়ার্দার বলেছেন: থ্যাঙ্কস
১৬|
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৮
আরিফইসলাম বলেছেন: ডাক্তার সাহেবদেরকে নিয়ে লেখা উনারা পড়লে খবর আছে আপনার। ডাক্তারদের কাছে গেলে আপনাকে জিবন্ত ক;কাল বানিয়ে মেডিকেলে ঝুলিয়ে রাখবে। মজা পেলাম।
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: হা হা হা। ভাই, আমিও ভয়ে আছি। দেখেন না কতগুলা কৈফিয়ত আগে ভাগেই দিয়ে রেখেছি। ![]()
১৭|
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৫
ইনকগনিটো বলেছেন: ঈশ্বর সারিয়ে তোলে, আর ডাক্তাররা ফি নেয়।...........বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
হক কথা ।
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৬
তৌফিক জোয়ার্দার বলেছেন: ![]()
১৮|
২৮ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৭
বিদ্রোহী সৈনিক বলেছেন: হেহে.........বহুত আনন্দ পেলুম...
২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১০
তৌফিক জোয়ার্দার বলেছেন: ![]()
১৯|
০২ রা মে, ২০১১ বিকাল ৪:২৭
পয়গম্বর বলেছেন: ব্যাপক মজা পাইলাম।
০৩ রা মে, ২০১১ সকাল ৯:৩১
তৌফিক জোয়ার্দার বলেছেন: হা হা হা
২০|
০৫ ই মে, ২০১১ দুপুর ১২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ডাক্তারদের হাতের লেখা বাজে। এটা তারা ইচ্ছা করেই করে বলে আমার ধারণা। তাদের লেখা পড়তে জান বেরিয়ে যাবে। মাগার পড়তে পারবেন না।
০৫ ই মে, ২০১১ দুপুর ১২:১৮
তৌফিক জোয়ার্দার বলেছেন: হা হা হা। ইচ্ছে করে করবে কেন? আসলেই হয়ত খারাপ। বা হয়ত প্রেসক্রিপশন লিখতে লিখতে খারাপ হয়ে যায়। ![]()
২১|
০৮ ই মে, ২০১১ রাত ২:২৫
ভ্রমনবিলাসী বালক বলেছেন: ভাইজান একবার মেডিকেলে পড়তে আইসেন। কত ধানে কত চাল বুঝবার পারবেন। ডাক্তারের প্রেসক্রিপশন্আপনে বুঝবার কি দরকার, কম্পাউন্ডার কি আনগুল চুষব।
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৫৪
তৌফিক জোয়ার্দার বলেছেন: কথাটা কাকে বললেন মেলাতে পারলামনা। মেডিকেলে পড়ার সাথে ধান চাল বুঝার সম্পর্ক কি? আর আমি মেডিকেলে পড়েছি নাকি পড়িনি সেটাই বা আপনি ধারণা করে নিলেন কি করে? কম্পাউন্ডার প্রেসক্রিপশন বুঝবে বলে অন্যরা তা বোঝার অধিকার রাখেনা নাকি? বিশ্ব স্বাস্থ সংস্থার 'হেলথ সিস্টেম রেসপনসিভনেস গাইডলাইন' অনুযায়ী রোগীর চিকিৎসা দেয়াই নয়, রোগ এবং চিকিৎসা ভালোভাবে রোগীকে বুঝিয়ে দেয়াও ডাক্তারের অবশ্যকর্তব্য। প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র রোগির চিকিৎসা বুঝে নেয়ার অন্যতম সহায়ক উপায়। সেটা শুধু কম্পাউন্ডারই বুঝবে অন্য কেউ নয়- এমন মানসিকতা ডাক্তারদের মধ্যে রয়েছে বলেই আমার পোস্টের উল্লেখিত বাণীগুলোরও উৎপত্তি হয়েছে। আর ডাক্তারদের আত্মম্ভরিতা যে তাদেরকে কতটুকু জনবিচ্ছিন্ন এবং ঘৃণিত করে তুলেছে সেটা পোস্টের কমেন্ট, পত্রিকার পাতা এবং জনসাধারণের প্রাত্যহিক সংলাপ থেকেই অনুমিত হয়। আপনাদের শিক্ষা যে কতটা অসম্পূর্ণ সেটা এখন বুঝবেন না। আমার মত পেশাগত কারণে দেশ বিদেশের চিকিৎসক এবং স্বাস্থসেবার সাথে সংশ্লিষ্ট পেশাজীবি ও নীতিনির্ধারকদের সাথে মেশার সুযোগ হলেই বুঝতে পারতেন।
আপনার জন্য এই পোস্ট এবং তার কমেন্ট গুলো সাজেস্ট করলাম Click This Link
ভাল ডাক্তার হওয়ার আগে ভাল মানুষ হবার চেষ্টা করুন। আমি চিরকাল সেই চেষ্টাই করে এসেছি। তাই বড়গলায় 'ডা:' পরিচয় দিয়ে গৌরবের আতিশয্যে পশ্চাদ্দেশ স্ফিত করে তুলিনা। বিনম্র অভিব্যক্তিতে নিজের নামের প্রথম অংশ বলেই ক্ষান্ত হই। পেশা জিজ্ঞাসিত হলেই প্রকাশ করি। আমার মেডিকেলে 'পড়তে আসার' প্রয়োজন নেই। যারা আপনাদেরকে পড়াচ্ছেন তাদেরকে পড়ানর জন্য মাঝে মাঝে মেডিকেলে যেতে হয় বই কি।
২২|
০৮ ই মে, ২০১১ রাত ২:৩৮
আশাবাদী ডলার বলেছেন: আমি আমার সার্জারির বিল হাতে পেলাম। এখন বুঝতে পারছি অপারেশনের সময় কেন সার্জনরা মুখোশ পরে ছিল।..........[/sb
![]()
খুব-ই মজা পেলাম সবগুলা পড়ে
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৩৩
তৌফিক জোয়ার্দার বলেছেন: ![]()
ভাল থাকবেন।
২৩|
০৮ ই মে, ২০১১ রাত ২:৫৭
নিভৃত নয়ন বলেছেন: দারুন সংগ্রহ ।অনেক ভাল লাগছে।:-)
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৩৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: ধন্যবাদ।
২৪|
০৮ ই মে, ২০১১ সকাল ১০:১৯
লোকালোক বলেছেন:
ধন্যবাদ।
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৪৫
তৌফিক জোয়ার্দার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৫|
১৭ ই মে, ২০১১ রাত ১:০৮
অমিয় উজ্জ্বল বলেছেন: মজা পেলাম। অনেক ধন্যবাদ।
১৭ ই মে, ২০১১ রাত ১:১০
তৌফিক জোয়ার্দার বলেছেন: ![]()
আপনাকেও ধন্যবাদ।
২৬|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৮
সাজজাদ শাহরীয়ার বলেছেন: হাহ হা হা ............
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫১
তৌফিক জোয়ার্দার বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:২০
অল্পভাষী বলেছেন: সুন্দর সংগ্রহ। ধন্যবাদ