| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই বলছেন, পাগলামী করছে ছেলেমেয়েগুলো। অনেকে বলছেন কি হবে আন্দোলন করে, আপিলে তো আর রায় পরিবর্তনের সুযোগই নেই। কেউবা বলছেন, সময় নেই, তাই শাহবাগ এ যেতে পারলাম না ইচ্ছে থাকা সত্ত্বেও। সবার প্রতি একটি কথাই বলব, আমরা কোন অর্জনের জন্য এখানে আন্দোলনে আসিনি। আমাদের আন্দোলনের ফলাফল আসবেই তা আমরাও নিশ্চিত করে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, নীরবতার সুযোগ নিয়েই আমাদের কাঁধে অত্যাচারের পাহাড় চাপিয়ে দেয়া হয়েছে। এবার তাই গর্জে উঠতে চাই আমরা। পরবর্তীবার অনাচার করার আগে যেন একটু ভেবে নেয় অনাচারকারীরা। সবাইকেই এখানে আসতে হবে এমন কথা নয়, তবে আপনারা যে যার স্থানে থেকে শাহবাগে অবস্থানরীদের পক্ষে অবস্থান নিন। সামাজিক মাধ্যমগুলোতে ঝড় তুলে দিন। কারো যদি মনে হয় শাহবাগে আন্দোলনের নামে অন্য কিছু হচ্ছে, তবে বেশ কিছু বন্ধু নিয়ে চলে আসুন। আপনি আসছেন না বলেই হয়ত, আপনি শুধরে দিচ্ছেন না বলেই হয়ত ভুলটুকু হচ্ছে। এটুকু কথা দিতে পারি, এখানে আপনার কোন শ্ত্রু নেই, সবাই আমার আপনার মতই সাধারণ মানুষ।
হ্যাঁ, একেই যদি পাগলামী বলে, নাহয় করলাম পাগলামী। অনেকেই হয়ত একে দেশপ্রেম বলবেন। প্রমাণিত পাগল হয়েও তাহলে গর্ববোধ করব।
আন্দোলনরত অবস্থার চমকপ্রদ কিছু ছবি ও খবর জেনে নিন, ফেসবুকেই - Click This Link
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: অন্তত এমনটাই আশাবাদ।জনতা যখন জেগেছে, আশা করি সহসাই আবার ঘুমিয়ে পড়বে না। আবেগময় আন্দোলন থেকে গঠনমূলক সক্ত দুর্বার আন্দোলন দরকার আমাদের। এখনও আন্দোলন সেই পর্যায়ে যেতে পারেনি। তবে, আশাবাদী আমরা।
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ফাহীম দেওয়ান বলেছেন: একটা সত্য ও সোজা কথা যে এই আন্দোলন কোন দল, সরকার বা ট্রাইব্যুনালের বিরুদ্ধে নয়। একটা রায় যেখানে জনগনের মনের চাওয়ার কোন প্রতিফলন হয়নি, এটা সেই রায়ের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে জামাত-শিবির আর তাদের সংগঠনের সমর্থক ব্যাতীত সব দল ও মতের লোকের ই সমাগম হয়েছে যারা সবাই যেকোন হীন মন্যতার উর্ধে উঠে এক কাতারে জমা হয়েছে। এইটাই দেশ প্রেম, এইটাই বিপ্লব।
যতোই "বাংলাদেশ" "বাংলাদেশ" বলে মুখে ফেনা তুলুক না কেন, একজন প্রকৃত দেশপ্রেমিক কখোনো নিজে না জেতে পারলেও অন্যকে উৎসাহিত করবেই। এটাই সংহতি।
আন্দোলন সফল হোক।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: অসাধারণভাবে বলেছেন। ছোট কথায় পুরো জাতির আকাঙ্খাটাকে প্রকাশ করে দিয়েছেন।
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
akash3269 বলেছেন: কে বলেছে সুযোগ নেই। যদি রাষ্ট্রপক্ষ যে ৪ নং অভিযোগের ( যেটিতে কসাই কাদেরকে খালাস দেওয়া হয়েছে ) উপর আপিল করে এবং আপিলবিভাগে যদি তারা প্রমান করতে পারে যে কসাই কাদের পল্লবির হত্যাকাণ্ড ঘটিয়েছে তবে আদালত তার ফাঁসি দিতেই পারে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: তেমনটাই আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে।
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
তারছেড়া লিমন বলেছেন: একেই যদি পাগলামী বলে, নাহয় করলাম পাগলামী। অনেকেই হয়ত একে দেশপ্রেম বলবেন। প্রমাণিত পাগল হয়েও তাহলে গর্ববোধ করব। সহমত।
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
সামসজীব বলেছেন: তারছেড়া লিমন বলেছেন: একেই যদি পাগলামী বলে, নাহয় করলাম পাগলামী। অনেকেই হয়ত একে দেশপ্রেম বলবেন। প্রমাণিত পাগল হয়েও তাহলে গর্ববোধ করব। সহমত।
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
আমি মুখতার বলেছেন: পোষ্টে আইসিলাম গদাম মারতে
পড়ে দেখগি আপ্নেও আমগো ভাই বেরাদর!
কাইলকা আমিও আইতাসি পাগল খানায়।
৭|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
রাইসুল নয়ন বলেছেন: আমার পাগল হবার খুব শখ, পাগল হইয়া সব কুত্তা রাজাকার গুলার মুখে এস্তেঞ্জা করবার মন চায় ।
যদি দেশের কোনও বড় মেয়া হইতাম তাইলে এখনই ঐ সালার মুখে লিটার দুই পানি খাইয়া ঘণ্টা দুই অপেক্ষার পর যতোটা সম্ভব মুত্র বিসর্জন করে আসতাম,
গ্রামের বাড়িতে আছি, কাল আসছি ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
নুসরাতসুলতানা বলেছেন: পরবর্তীবার অনাচার করার আগে শাহবাগ অবশ্যই ভাবাবে___নিঃসন্দেহে এটা বলা যায় এখন।