| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিনা।
যেভাবে এই আন্দোলনের এরকম একটা পলিটিকাল টার্ন নেবে তা আসলেই মুখে ভাষা কেড়ে নেয়। ফেরার পথে শুধু কাঁদতে বাকি রেখেছি। এতটা অসহায় কোনদিন বোধ করিনি।
তবে যারা সৎ উদ্দেশ্য, মনে দেশের কথা, স্বাধীনতার কথা নিয়ে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যারা শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করে বলেছেন " ফাঁসি চাই, ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই "।
আপনাদের মত কিছু মানুষ যদি সত্যিই চায় তাহলে পরিবর্তন আসবে।
ফেসবুকে এইমাত্র একটি পেজ এ উপরের এই লেখাটি পড়লাম।
আমি নিজেও একটি ব্লগে অসহায়ত্ব ও মন খারাপ করে লিখেছিলাম, প্রজন্ম চত্বর থেকেই। এখন আবারও একটু লিখছি-
শেষটা ভালো হল না। পক্ষপাতহীন আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে এসে এই ছন্দপতন সেই জরাজীর্ণ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কিছু লোকেরই জয়গান ঘোষণা করে। আমরা বিএনপি, আওয়ামী কে চাইনি, জনগণের মঞ্চে কমুনিস্ট, পক্ষপাতদুষ্ট বুদ্ধিজীবীদের আধিপত্যও চাইনি। দুর্বার শপথ করার জন্য তৈরি ছিলাম আমরা। আশা করেছিলাম, দেশগঠনে এই জাগরণ ধরে রাখার শপথ আসবে, আশা করেছিলাম আরব বসন্তের মত বাংলাদেশ বসন্তের শপথের, আশা করেছিলাম রায়ের কেন শেষ মুহূর্তে সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছে সেই জবাবদিহিতা নিশ্চিতকরণের শপথের, আশা করেছিলাম বিরোধীদল কেন কোন বিবৃতি দেয়নি সেই জবাবদিহিতা নিশ্চিতকরণের শপথের। আশা ছিল ৭১ পরবর্তী সকল যুদ্ধাপরাধীদের কঠোরতম বিচারের, সেখানে ৭৫ পরবর্তী বিচারের কথা বলে রাজনৈতিক দৈন্যই ফুটে উঠল ... আশাহত।
আশা ছিল একটি তাহরির স্কয়্বারের। যেখানে ক্রোধে ফেটে পড়া কিছু মানুষ একটি মঞ্চকে ইতিহাস বানিয়েছিল।উৎসবের আবহে অনেকেই বোকা হয়ে গিয়েছেন। গত দুইদিনে যে আশা তৈরি হয়েছিল, তার সাথে মিলল না। চাইলে আমাকে বকা দিতে পারেন, মুন্ডুপাতও করতে পারেন। কিন্তু ২০০০ এর অধিকের সাথে অনবরত ব্লগ লিখনের মাধ্যমে সংযোগ, অসংখ্য মানুষকে আহবান, এবং পরিশেষে প্রায় ৪৫০ জন অপরিচিত কিন্তু আহবানে সাড়া দেওয়া মানুষকে সাথে নিয়ে যাওয়ার পর মনের এটুকু অভিব্যক্তি প্রকাশ করলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
সরলপাঠ বলেছেন: আপনি অরাজনৈতিক হলেও সার্বিক ছক আঁকে বামুরা, এমনতো হবেই...।
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
কলাবাগান১ বলেছেন: আরব বসন্ত সেকুলার লোকজনই আরম্ভ করেছিল পরে তা জিহাদি ইসলামিস্টরা ছিনিয়ে নেয় আর এখন মতের অমিল হওয়াতে তিউনিসিয়াতে সেকুলার নেতাকে সালাফিরা খুন করল।
কেউ তো মানা করে নায় বিনপির পক্ষের বুদ্ধিজীবি ইমাজ উদ্দিন, শফিক রেহমান এদের ওখানে যেতে কিন্তু তাদের সেই নৈতিক বলটাই নাই যে তরুনদের মুখোমুখি হ্ওয়া। গতকালও টিভিতে দেখলাম বিনপি ইনাম আহমেদ প্রান্তাকার চেস্টা রাজাকারদের সাফাই গাওয়ার। উনি বলেন আসল যুদ্ধপরাধী পাকিস্তানী সৈন্য তাহলে এখন যাদের ধরা হচ্ছে উনারা নকল মানবতাবিরুধী???
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: বিএনপি না আসায় তারাই ক্ষতিগ্রস্ত হবে, এর মূল্যও তাদেরকে দিতে হবে, নিশ্চিত। তার মানে এই নয় আওয়ামী এবং কমুনিস্টদের প্রভাব মেনে তাদের এজেন্ডাকে এই নিরপেক্ষ গণজাগরণে অন্তর্ভুক্ত করব। যারা গত তিনদিন প্রথম থেকে থেকেছেন ২৪ ঘন্টা, তারাই জানেন, তারা মহাসমাবেশ এ ছিলেন, কিন্তু তাদের দাবী শুধু খোলা গলায়ই ছিল, মাইকের, মিডিয়ার নিয়ন্ত্রণ করেছেন সেই জরাজীর্ণ রাজনৈতিক পক্ষপাতদুষ্টরাই।
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: গতকাল থেকেই গলা ফাটিয়ে বলেছিলাম..এটা আওয়ামী এজেন্ডায় রুপ নেবে।
আজো দেখলাম...মঞ্চে ছাত্রলীগের সভাপতি বক্তব্য দিয়েছে...
তবু বলে এটা নাকি অরাজনৈতিক....
দেখলাম....ছাত্রলীগের সভাপতি..মঞ্চে নির্দেশনা দিচ্ছে!!
এমন হতাশা আজ জনে জনে......
৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
হরিপদ কেরাণী বলেছেন: আমি বিশ্বাস করি এটা এখনও অরাজনৈতিক আছে। কিছু রাজনৈতিক ছাগল মাঝে মাঝে ঢুকে পড়ে তবে তারা তাদের অবস্থান করতে পারে না।
ভাইয়েরা ধৈর্য হারায়েন না। এই রাজনৈতিক ছাগুরা এখানে অবস্থান তৈরী করতে পারবে না।
জয় অরাজনৈতিক শক্তির হবেই!
৭|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০
বটতলার টারজান বলেছেন: আপনার মত যারা বেশি হতাশ হয়ে গেছেন, তারা আর শাহবাগ যাইয়েন না, ওইটা আপনাদের জন্যে না
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: আশাহত হই আমরা, আমরা তারপরও যাই পরিবর্তনের আশায়। গিয়ে কতটা কি করতে পারছি জানি না, কিন্তু না গেলে যে কিছুই হবে না সেটা জানি। আপনিও হয়ত আমাদের পাশেই ছিলেন, তিনদিন প্রায় ২৪ ঘন্টা ধরে দুর্বার অবস্থান করেছিলাম, এভাবে না বললেও পারতেন। ওখানে যারা আমরা সাধারণ মানুষ ছিলাম, আমরা ছিলাম দুর্বার। আপনিও তো আমার মতই সাধারণ নিরপেক্ষ মানুষ , নাকি?
৮|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
রোদেলা দুপুর বলেছেন: সত্যি এমন পোস্ট দেখে আশাহত হলাম। দেখলাম....ছাত্রলীগের সভাপতি..মঞ্চে নির্দেশনা দিচ্ছে! উপরের এই লিখা সত্যি হলে আমি আর এই আন্দলনের কোন পোস্টই পড়বো না। কারন রাজনৈতিক আন্দলনের সাথে থাকার কোন ইচ্ছা ছিলনা এখনও নাই।
৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
হরিপদ কেরাণী বলেছেন: ভাইয়েরা অনুরোধ করছি শাহবাগ ছাইরেন না। রাজনৈতিক ছাগলদের ঢুকতে দিয়েন না। তাদের প্রতিহত করুন। আপনারা চলে গেলে রাজাকারের বিচার এই সরকার আর করবে না। সরকার তো চাচ্ছেই জামাতের সাথে আপোষের।
আমরা চলে গেলে সব থেমে যাবে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: আমরা শাহবাগ ছাড়বো না ভাইয়া। কিন্তু ঘটনাটার পবিত্রতা নষ্ট করে দিয়ে আমাদের বিতাড়িত করা হয় কিনা, তরুণ জনতাকে আবার ঘুমিয়ে এতে বাধ্য করা হয় কিনা, সেই ভয়ে ভীত।
১০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
rakibmbstu বলেছেন: গণজাগরণের মঞ্চে কেন ছাত্রলীগ!!!!!!!!!!!!!!!!!!!! কেন কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব?????? এমন তো কথা ছিল না!!!!!!
এক দফা!!!!!! এক দাবী!!!!!!!!!
১১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
হরিপদ কেরাণী বলেছেন: গণজোয়ারের কাছে কোন সরকার টিকতে পেরেছে বলেন তো? কিছু ঝামেলা তো থাকবেই। তবে জিততে হলে পায়ে একটু কাঁটা বিঁধবেই।
আপনার-আমার বাপ-চাচারা যদি বুকের রক্ত দিয়ে যুদ্ধ করতে পারে তবে আমাদের পায়ে সামান্য কাঁটা বিঁধলে কি আর হবে?
আমি শাহবাগেই থাকবো!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: ধন্যবাদ আমরাও শাহবাগেই আছি। কথাগুলো বলার উদ্দেশ্য শাহবাগ ছেড়ে দেওয়া নয়, সতর্ক থাকার জন্য আহবান মাত্র।
১২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২
কলাবাগান১ বলেছেন: তিনদিন প্রায় ২৪ ঘন্টা ধরে দুর্বার অবস্থান করেছিলাম ----- সত্যি!!!! আপনি তো জামাতিদের মত মন্তব্য করছেন
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: হাহা। শেষ পর্যন্ত এই অপবাদও দিলেন। পৃথিবীর নিকৃষ্টতম ওই নরপিশাচদের দলেও ফেলে দিলেন মতের মিল হল না দেখে? কষ্ট পেলাম ভাই, একসাথেই তো পথে আছি, ফাঁসি চাই, ফাঁসি চাই বলে গলাটা ভেঙ্গে ফেললাম, ভাঙ্গা গলায় তাও চিৎকার করে যাচ্ছি , এ কথাটা না বললেই কি হত না?
১৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
হরিপদ কেরাণী বলেছেন: @কলাবাগান১ : সহযোদ্ধা এভাবে বলা আপনার উচৎি হয় নি।
১৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
আহ্নিক অনমিত্র বলেছেন: পোস্ট টি আমার।
কিন্তু পোস্ট টি দেবার পর, অনেক অকথ্য গালাগালি শুনলাম। সবাই গোঁড়া লীগার।
কিছু বলিনি, প্রথমে ব্যান ও করিনি। কিন্তু এদের নির্বুদ্ধিতা আর দলবাজি দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে। যার যা ইচ্ছে বলে যাচ্ছে।
গলা ফাটিয়ে এলাম শাহবাগে, আমার সাথে লক্ষ লক্ষ মানুষ। সবাই দেশের টানে এসেছে। কিন্তু যেভাবে একে পলিটিকাল পার্টি গুলো নিজেদের বলে চালাতে চাইছে তাতে গণ জাগরণের যে স্বপ্ন আমরা দেখেছি তা ভেস্তে না যায়।
১৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮
আহ্নিক অনমিত্র বলেছেন: আর কত শুনে যাব রে ভাই।
রাজাকার বলছে, জন্ম নিয়ে বলছে, আমার জাতীয়তা, আমার আত্মপরিচয়, আমার রক্ত নিয়েও এদের অনেক সংশয়।
আমার নিজের জন্যে খারাপ লাগছেনা, কিন্তু এভাবে আমাদের বোকা বানিয়ে রাখছে আমাদের রাজনৈতিকেরা সেটা মেনে নিতে পারছিনা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: ![]()
১৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
মনজুরুল হাসান বলেছেন: রাজনৈতিক দল গুলারে গদাম দিতে হবে ।এই আন্দোলন আমাদের ।লীগ , দল বা পার্টির না!আরো সতর্ক হবার সময় এসেছে!আমাদের হতাশ হয়ে সরে যাওয়া চলবে না!বরং শপথ নেবার সময় এসেছে ,এই আন্দোলন কে রাজনিতী করণ হতে দিবো না!!!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: ঠিক!
১৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২
অক্টোপাস পল বলেছেন: তাহরির স্কয়ারের স্বপ্ন বাদ দেন। সেটার প্রেক্ষাপট ভিন্ন। এই শাহবাগ মোড় জনতার চত্বর। এইখানে আরব বসন্তের আমেজ আমদানি করার দরকার নাই। এদেশের মানুষ অধিকার সচেতন। অন্যকারো দৃষ্টান্ত আমাদের অনুসরণের প্রয়োজন নেই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩
তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান বলেছেন: এখানে আমরা আরব বসন্তের আমেজ আমদানি করতে যাইও নি। এদেশের মানুষ অধিকার সচেতন নয়া একথাও বলিনি। এই শাহবাগ মোড় জনতার চত্বর নয় সেকথাও বলিনি। সতর্ক থাকা দরকার সুযোগসন্ধানী রাজনৈতিক দল অথবা কমুনিস্টদের থেকে, সেকথাই বলতে চেয়েছি। অযথাই অকারণে রেগে গেলেন। এখনও শাহবাগেই আছি আমরা। ছেড়ে যাইওনি। ফাঁসি হোক, রাজাকারদের বিচার হোক। তারপর দেশগঠনেও এ জাগরণ কাজে লাগুক। শুধু আবেগ দিয়েই কি হয়? গঠনমূলক আন্দোলনে আছি আমরা, এটা যেন কেউ নষ্ট করতে না পারে, সেই জন্যই কথাটা বলেছিলাম। এবং আজকে অমন কিছু ঘটনা ঘটেছে জন্যই লিখেছি। যাতে কালকেও আবারও এমন না দেখতে হয়।
১৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
সরকার হুমায়ুন বলেছেন: আপনার জন্য সত্যিই কষ্ট হচ্ছে। বেশি খারাপ লাগছে সেইসব সাধারণ মানুষের জন্য যারা কষ্ট করে না খেয়ে না ঘুমিয়ে এ আন্দোলনে এসেছেন। খু খু ছিটাতে ও ফাসি চাওয়ার ইচ্ছা করছে যারা নিরীহ এ মানুষদের আবেগের সাথে প্রতারণা করল। আমি শুরু থেকেই বাসায় বলে আসছিলাম এমন কিছু ঘটবে। খুব কষ্ট পেয়েছে আমার আশঙ্কা সত্য প্রমান হওয়ায়। অথচ এ গনআন্দোলন থেকে অনেক ধরণের পরিবর্তন ঘটতে পারত!!!!!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
নজরুল ইসলাম ভূঁইয়া বলেছেন: আশা ছিল ৭১ পরবর্তী সকল যুদ্ধাপরাধীদের কঠোরতম বিচারের, সেখানে ৭৫ পরবর্তী বিচারের কথা বলে রাজনৈতিক দৈন্যই ফুটে উঠল ... আশাহত।