নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেকল আমাকে আটকাতে পারবেনা, পারবে সময়। সময়ের আগে তাই ছুটে চলেছি।

তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান

তৌফিক "সত্য-পথযাত্রী" হাসান › বিস্তারিত পোস্টঃ

জামায়াত নিষিদ্ধের দাবী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

আজ জামায়াত নিষিদ্ধের দাবী করতে গিয়ে রাজাকার উপাধী পেয়েছি। যদি সরকার জামায়াত নিষিদ্ধ করে এবং বিএনপি সহ কেউ যদি বিরোধীতা করে রাজপথে সরকারের জন্য জীবন দিব, নতুবা যে আশা সরকার দেখিয়েছে তা না রাখতে পারলে প্রতারিত মনে করব- একথা বলে টিপিকাল বি এন পি উপাধি পেয়ছি ফেসবুকে।



BNP will pay for what they did about this Shahbag issue. Let them rot in hell if they deserve- এই আদর্শ তাদের সাথে বিনিময় করার পরও তারা অনড়। যারা আমাকে এমনটি বললেন, তাদের কাছে কি দেশের কোন মূল্য নেই? দেশের জন্য আদর্শটা নিরপেক্ষ হওয়াটা কি Fantasy? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষিতরা কেবল তার পক্ষপাতদুষ্ট আদর্শের কারণে দেশের আদর্শকে বিসর্জন দিতে পারেন, এ কি আদর্শ !



জামায়াত নিষিদ্ধের দাবী যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র, কথাটি অদূর বাস্তবের প্রতিচ্ছবি না হয়ে যায়।



আমরা তো কোন দলের কর্মী, নেতা নই, এই দুই ভঙ্গুর রাজনৈতিক দলের বিকৃত আদর্শই দেশপ্রেমের থেকে বেশি মূল্যবান অনেকের কাছেই। কি বলব? আর কতটা কাঁদতে হবে নিজের মাঝে? দেশটাকে তো আমরা ভালবাসি। এভাবেই কি মরে যেতে হবে?



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

সুমন অহেমদ বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাসির দাবিটাকেই এখন আকড়ে ধরে রাখা উচিত--

এটা সফল হওয়ার পর অন্য দাবিগুলোতে যাওয়া যেতে পারে-- যদি নিষিদ্ধ করার কথা আসে, তবে শুরুতেই আমার মতে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি করা উচিত--

আর দাবির কি অভাব আছে? সাগর রুনী, বিশ্বজিত হত্যার বিচার হয়েছে? অনেক দাবি আছে আমাদের-- কিন্তু সবদাবীগুলো নিয়ে এখনই কথা বলা উচিত হবে না, সেক্ষেত্রে আন্দোলন অন্য দিকে মোড় নিবে এবং আন্দোলন ব্যার্থ হবে নিশ্চিত! :(

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: সুমন অহেমদ বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাসির দাবিটাকেই এখন আকড়ে ধরে রাখা উচিত--

এটা সফল হওয়ার পর অন্য দাবিগুলোতে যাওয়া যেতে পারে-- যদি নিষিদ্ধ করার কথা আসে, তবে শুরুতেই আমার মতে ছাত্রলীগ, ছাত্রদল এবং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার দাবি করা উচিত--

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬

হাবিব০৪২০০২ বলেছেন: যদিও দূর থেকে কিছুই করতে পারছি না কিন্তু মনটা ঠিকই পড়ে আছে শাহবাগে প্রজন্ম চত্বরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.