নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্যাক্সি ড্রাইভার

মনে হয় একদিন আকাশে শুকতারা দেখিব না আর

ট্যাক্সি ড্রাইভার

ট্যাক্সি ড্রাইভার › বিস্তারিত পোস্টঃ

ট্যাক্সি ড্রাইভার এবং আমার ব্লগ

০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৩

একজন বিখ্যাত ট্যাক্সি ড্রাইভার ব্লগারের সাথে পরিচয় করিয়ে দিই। তাকে সিংগাপুরের লোকজন “বিশ্বের সবচেয়ে শিক্ষিত ট্যাক্সি ড্রাইভার” বলে ডাকে। তার নাম ড:মিংজি কাই। তার মুখ থেকেই শুনুন



"সম্ভবত বিশ্বের একমাত্র ট্যাক্সি ড্রাইভার যার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রী এবং বৈজ্ঞানিক কর্মকাণ্ডের প্রমাণিত রেকর্ড রয়েছে। আমাকে গবেষণার কাজ থেকে জোর করে বের করে দেওয়া তখন যখন আমার বৈজ্ঞানিক পেশা এক উচ্চ অবস্থায় ছিল, সে সময়। এরপর আমি অন্য চাকুরি খুঁজে পেতে ব্যর্থ হই, যার কারণ আমি বর্ণনা করবো অনেকটা এভাবে যে এটা “বিচিত্র এক সিঙ্গাপুর”। এর ফলে জীবন যাপনের জন্য আমি ট্যাক্সি চালাতে শুরু করি। এর তার সাথে এই রকম একঘেয়ে কাজটিকে খানিকটা কৌতূহল জনক করার জন্য বাস্তব জীবনের গল্পগুলো লিখতে শুরু করি। আমি আশা করি এই সব গল্প আপনাদের কাছেও মজাদার মনে হবে।"



আমি অবশ্য ট্যাক্সি ড্রাইভার নামটার সাথে পরিচিত হয়েছি ট্যাক্সি ড্রাইভার (ইংরেজি ভাষায়: Taxi Driver) ১৯৭৬ মার্টিন স্কোরসেজি পরিচালিত নাট্য চলচ্চিত্র এর মাধ্যমে। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। উনি আমার প্রিয় হিরো। এই মুভিটা আমার ভালো লাগার তালিকায় একদম প্রথম দিকে। এই নামেই ব্লগিং করতে চাই।



ধন্যবাদ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.