| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতৃগর্ভ বলে এক অন্ধকার কিন্তু উষ্ণ গুহা থেকে
পিচ্ছিল পথটি বেয়ে নেমে নিঃসঙ্গ পথিক আমি
কন্টক-আকীর্ণ পথ ধরে এগুচ্ছি নিয়ত একা!
জানি না এ-যাত্রা কোন লক্ষ্যে--
হাঁটছি দ্রুত কোন দিকে,
সামনের পুরো পথ কুয়াশায় মোড়া যদিও বা পথিমধ্যে সরাই রয়েছে,
আমার সম্মুখে আবছা দূরত্বে দেখি ছায়াচ্ছন্নতার মধ্যে কিছুটা কুয়াশাঘেরা পথ,
পথটি বেষ্টন করে হালকা এক ধোঁয়াশার আবরণ--
পিছে ফিরে তাকিয়ে অস্পষ্ট ছায়ামূর্তি দেখে ধ্বক করে ওঠে বুক--
খুব চেনা মনে হয়--যেন,
আমারই চিকুর দূরত্বে সে;
বড্ড চেনা--জন্ম-জন্মান্তরে দেখেছি যে,
--সে আমার জন্ম-সহোদরা,
যমজ অনুজ বোন--'কবিতা' আমার!
©somewhere in net ltd.