| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত এক বছরের বিএনপির অবস্থান দেখে আওয়ামীলীগ উপহাস করতো। সেই বিএনপির ফাঁদে পড়ে আওয়ামীলীগের এখন নাভিশ্বাস অবস্থা। আর সাধারণ মানুষ তো পুড়ে কয়লা হচ্ছে।
নিবার্চন পরবর্তী বিএনপির অবস্থা যখন বিলীন প্রায়। তখন তারেক জিয়ার উসকানিমূলক কথা বদলে দিল দৃশ্যপট। বিএনপির ফাঁদে পড়ে গেল আওয়ামীলীগ ও দেশ।
যুক্তরাষ্ট্রের ছয় কংগ্রেসম্যানের নামে গণমাধ্যমে ভুয়া বিবৃতি এবং বিজেপির সভাপতি অমিত শাহ ফোন নিয়ে মিথ্যাচার করে। দেশে এবং বিদেশে বিএনপির রাজনৈতিক ভাবে দেউলিয়াত্ব প্রকট ভাবে প্রকাশ হয়ে গেল। ঠিক তখনই পরিত্রাণ হিসাবে রিয়াজ রহমান হামলা। অবশেষে বিদেশীদের নজরে আসতে সফল হল বিএনপি। দ্বিতীয় বার বিএনপির ফাঁদে পড়ে গেল আওয়ামীলীগ।
এখন চলমান অবরোধ। আবার অবরোধের উপর হরতাল এবং সাধারণ মানুষ পুড়িয়ে মারার মাধ্যেমে। বিএনপি আওয়ামী লীগকে সর্বশেষ যে ফাঁদে ফেলার চেষ্টা করতে যাচ্ছে। সেটা হচ্ছে এই জ্বালাও পোড়াও চালিয়ে যেতে পারলে। উজবুক আওয়ামীলীগ অবশ্যই খালেদাকে গ্রেফতার করে জেলে নিবে। তখনই বিএনপি তার চূড়ান্ত বিজয়ীর হাসি হাসবে।
২|
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭
রাফা বলেছেন: গ্রেফতার করার আগেই হাটু কাপা শুরু হয়ে গেছে নাকি?
রাজনৈতিক কারনে গ্রেফতারের কোন কারন নেই খালেদা জিয়াকে।একজন আসামি হিসেবেই গ্রেফতার করা যায় তাকে।
৩|
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
আজকের বাকের ভাই বলেছেন: জনাব রাফা, আসামী হিসাবে তো আরো অনেককেই আইনের আওতায় আনা যায়। নয় কি?
৪|
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬
মাসূদ রানা বলেছেন: সেটা হচ্ছে এই জ্বালাও পোড়াও চালিয়ে যেতে পারলে। উজবুক আওয়ামীলীগ অবশ্যই খালেদাকে গ্রেফতার করে জেলে নিবে। তখনই বিএনপি তার চূড়ান্ত বিজয়ীর হাসি হাসবে।
হাহাহাহা ......... ভালো বলেছেন ..
++++++++++++
৫|
২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০
যোগী বলেছেন:
এই জ্বালাও পোড়াও এর কারনে হাসিনা তাকে সম্ভবত জেলে নিবেনা। জ্বালাও পোড়াও থেমে গেলে তাকে জেলে নিবে এতিমের টাকা মেরে খাওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯
গেন্না বয় বলেছেন: +++++++