| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ভাষা আন্দোলন দেখি নি। দেখি নি উনসত্তুরের গণঅভ্যুথান। অংশ নিতে পারিনি দেশ মাতৃকাকে স্বাধীন করার যুদ্ধে। এতদিন এই কষ্ট নিয়েই ছোট থেকে এতো দূর আসা। দেশের জন্য কিছু করার ইচ্ছে নিয়ে বড় হয়েছে আমার মত আমার অসংখ্য বন্ধু, ভাইবোন। আজ সময় এসেছে সেই ইচ্ছেটুকু পূরণ করার।মুক্তিযুদ্ধের চিহ্নিত রাজাকার "কাদের মোল্লা"র বিচারের নামে যখন প্রহসনের রায় দেয়া হয়েছে তখন ই জেগে উঠেছে আমার প্রজন্ম। কোন রাজনৈতিক দল এর ব্যানারে নয়, নয় কোন স্বার্থ উদ্ধারের প্রয়াসে, সারা দেশের মুক্তিকামী তরুনের ঠিকানা যেন এখন "প্রজন্ম চত্বর(শাহবাগ মোড়)"।
সময় এসেছে দেশকে কিছু দেয়ার , যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ তাদের সেই রক্তের মূল্য পরিশোধের। একাত্তরের সেই উত্তাল দিনগুলোর মতই যেন আমাদের এগিয়ে যেতে হবে দাবি আদায়ের চূড়ান্ত লক্ষে। কতদূর যেতে পারব আমরা, ভবিষ্যৎ কি এই আন্দোলনের-এমন অনেক দোটানায় থেকে যারা সামনে এগুতে পারছেন না, তাদের জন্য আমার এই লিখতে বসা। দয়া করে আর বসে থাকবেন না, চলে আসুন "প্রজন্ম চত্বরে" আর একাত্ততা ঘোষণা করুন দেশের মুক্তিপ্রিয় কোটি কোটি হৃদয়ের সাথে। তাদের গলায় গলা মিলিয়ে বলুন-" এই বাংলা রাজাকার মুক্ত করবই"। আন্দোলনের বিস্তারিত খবর জানতে[link|https://www.facebook.com/events/121890597989260/?ref=notif¬if_t=plan_user_invited|] এই ইভেন্ট এ জয়েন করতে পারেন অথবা https://www.facebook.com/PrajanmaChattar এই পেজ এ।আশা করি দেখা হবে হাজারো তরুনের প্রাণের মানে আমাদের " প্রজন্ম চত্বরে"........
©somewhere in net ltd.