নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল দুর্গের সৈনিক

লাল দুর্গের সৈনিক › বিস্তারিত পোস্টঃ

বাংলা ছিঃনেমার গান........ ও কিছু কথা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮



“ঢাকার পোলা...... ঢাকার পোলা...... ঢাকার পোলা,VERY VERY SMART”, শুরুতে হঠাৎ করে পড়তে যেয়ে অনেকেই হয়ত ভড়কে যাবেন। না না...মাথা এখনও ঠিক আছে। ঢাকার ছেলে হিসেবে নিজেকে স্মার্ট বলে এমনভাবে জাহির করার কোন ইচ্ছা বা সামর্থ্য আমার নেই :P।বাংলা সিনেমার বর্তমান সময়ের আলোচিত ও ব্যাপক জনপ্রিয় একজন নায়কের সিনেমার একটি গানের লাইন এটি!!! যারা এখনও গানটি শুনেন নি বা দেখেন নি, তারা এখনও অনেক পিছিয়ে আছেন :p । ফেসবুক বা ইউটিউব এ যেভাবে লাইক আর শেয়ার হচ্ছে তাতে অচিরেই আমরা PSY এর “Gangnam style” এর রেকর্ড ভেঙে দিয়ে ইউটিউব এ নতুন রেকর্ড করতে পারব সে আশা করাই যায়। বর্তমানের বাংলা সিনেমা বা সিনেমার গান নিয়ে আগ্রহ কখনই ছিল না। কিন্তু এই গানটি শোনার পর থেকে কেমন যেন একটু ইচ্ছা জাগলB-)।বাংলা সিনেমার গানের প্রতি মানুষের যে আগ্রহ সত্তর বা আশির দশকে দেখা দিয়েছিল তার অনেকটাই কমে আসে নব্বই এর দশকে। আর ২০০০ সালের কথা তো বাদ ই দিলাম। কি এমন ছিল সত্তর বা আশিতে!!!! বর্তমান সময়ের অনেকেই হয়ত বলবেন বিনোদনের বিভিন্ন মাধ্যমের অভাব। কিন্তু আসলেই কি তাই????

সত্তর-আশির দশকে সিনেমার গান নিয়ে কত মাতামাতি। গানগুলো আজও বাবা মা কিংবা আমাদের অনেকেরই মুখেমুখে হরহামেশা শোনা যায়। তখনকার সঙ্গীত পরিচালকদের নাম শুনলেই যেন অদ্ভুত এক শ্রদ্ধা চলে আসে। আব্দুল আহাদ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, খান আতাউর রাহমান, আজাদ রাহমান, সত্য সাহা। তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই, যারা আছেন, তাদের মধ্যে হাতেগোনা দু একজন এখনও সঙ্গীত জগতের সাথে জড়িয়ে থাকলেও সঙ্গীত পরিচালনার সাথে নেই। সত্তরের জনপ্রিয় সঙ্গীত পরিচালক আজমেদ ইমতিয়াজ বুলবুল এদের মধ্যে এখনও গান নিয়েই আছেন। বর্তমানে তিনি ট্যালেন্ট হান্ট শো "ক্লোজআপ ওয়ান" এ বিচারক হিসেবে আছেন। প্রচলিত বাংলা সিনেমার গান নিয়ে আমাদের যতই ক্ষোভ থাকুক না কেন, আহমেদ ইমতিয়াজ দের মত সঙ্গীত পরিচালকেরা আজও আশাবাদী। তাদের আশা ভরসা ও সাহায্যে বাংলা সিনেমার গান যেন ফিরে পায় পুরনো সেই দর্শকপ্রিয়তা, সেটাই আমাদের সবার কাম্য। পুরনো গান গুলোর মত, নতুন নতুন সিনেমার গানগুলোও স্থান করে নিবে আমাদের হৃদয়ে সেই আশা নতুন পুরানো সকল প্রজন্মের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.