নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল দুর্গের সৈনিক

লাল দুর্গের সৈনিক › বিস্তারিত পোস্টঃ

ভিন্নধর্মী 'REXposed' এর প্রথম পর্ব আর হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া.......

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

“মামা REXposed দেখসস????” ক্লাস থেকে বের হওয়ার সময় হঠাৎ পেছন থেকে এক ফ্রেন্ড বলল। আমি অনেকটা অবাক হয়েই বললাম, ‘না তো, এইটা আবার কি!!!!’ ‘কই থাকস!!! এখনও এইটাই দেখস নাই????? ফুয়াদ রে তো পচায়া ছাইড়া দিসে, পুরাই বকরা বানাইসে!!!’ ‘আমাদের ফুয়াদ???’ ‘আরে ধুর্!!! আমাদের ফুয়াদ না, রিমিক্স ফুয়াদ, আরে গান গায় যে’। ‘ও, আমিতো আরও ভাবলাম আমাদের ফুয়াদ রে তো সারাদিন এ পচানি দেই, এ আর নতুন কি!! যাক, আসে তোর কাসে ভিডিওটা??’ ‘আসে, LAN এ শেয়ার দেয়া আসে, এখন যেয়েই দেখ। ভালো কথা DSP এক্সট্রা ক্লাস হবে এখন, নতুন বিল্ডিঙের পাঁচতলায়।’ শুনে তো মাথায় বাজ পরার অবস্থা আমার। বললাম,’ এখন আবার কিসের ক্লাস, আগে থেকে তো স্যার কিছুই বলে নাই’। ‘আরে স্যার হঠাৎ করে নিবে বলসে’, বলল সেই বন্ধুটি। যাই হোক, অনেক কষ্ট করে নিজের মনকে বোঝালাম, না আর ক্লাস মিস দেয়া যাবে না। চিন্তা করতে করতেই তাই রওয়ানা দিলাম ক্লাস এর দিকে। মেজাজটা আরও খারাপ হল যখন দেখলাম বিল্ডিং এর লিফটের কাজ চলছে, তাই লিফট বন্ধ!!! উপায় না দেখে ভালো ছেলের মত সিঁড়ি বেয়েই উঠলাম। যেই আমি ঘুম থেকে উঠার ভয়ে সকালের ক্লাস ঠিক মত করি না, সেই আমি যে কি বুঝে সিঁড়ি বেয়ে উঠলাম, নিজেও জানি না। ক্লাস এ যেয়ে তো ভয় পেয়ে গেলাম, একটা বান্দাও নেই!!! জীবন হয়ত প্রথমবার ক্লাস এ সবার আগে আসলাম। এই ভেবে যখন গর্বে বুকটা ফুলে উঠতে নিল, ঠিক তখনই অই বন্ধুর ফোন, ‘দোস্ত এক্সট্রা ক্লাস তো পরের কথা, আজকে স্যার ক্যাম্পাসেই নেই’ সাথে সাথে আশেপাশের সবগুলো পোলাপাইন এর চিল্লানো শুনলাম, ‘YOU JUST HAVE BEEN REXposed’। শুনেই মাথায় হাত আমার!!! সারাদিন ওদের সাথে মজা নিয়ে বেরানো আমি এখন বকরা হয়ে গেলাম। ইন্ডিয়ান MTV’র “MTV BAKRA” অনুষ্ঠানটার কথা মনে পরে গেল। নিজের মাথায় সেই অনুষ্ঠানের মত ছাগলের কান লাগানো ক্যাপটার অদৃশ্য অনুপস্থিতি টের পেলাম মনে হল। রাগে দুঃখে মেজাজ খারাপ করে হলে নিজের রুম এ চলে আসলাম। পরে সেই ফ্রেন্ড এসে সরি বলে সব ঠিকঠাক করে নিল।





এরপর নিজের রুম এ নিয়ে দেখাল REXposed এর প্রথম পর্বের ভিডিওটা। দেখে তো হাসতে হাসতে গড়াগড়ি খাওার অবস্থা আমার। ফুয়াদ তো দেখি পুরাই Trolled!!! বাংলাদশেও কেউ এরকম কিছু করতে পারে বলে কখনই মনে হয় নাই। সত্যিই একটু অন্যরকম লাগল। নির্মল বিনোদন!!! :P :P প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত হাসি আর থামছিল না।



‘গোপন ক্যামেরা ইন অ্যাকশন’

শুরুতেই ফুয়াদকে ‘FEEDBACK’ ব্যান্ডের ফুয়াদ নাসের বাবু ভাবার আইডিয়াটা ছিল অস্থির। ফুয়াদের চেহারাটাও ছিল দেখার মত। নিজের ভিন্ন পরিচয় শুনে কার না এমন হবে। তাও ফুয়াদের মত জনপ্রিয় শিল্পীর। দুঃস্বপ্নেও হয়ত ফুয়াদ কখনও ভাবেননি এমনটা শুনতে হবে......



‘ফুয়াদের মাথায় আকাশ ভেঙে পরার দৃশ্য ’

তারপরের ঘটনাটা তো আরও হাস্যকর। কথার মাঝেই হঠাৎ উপস্থাপকের বাসার ফোন, “হ্যা হ্যা আমার বাসায় আসতে দেরি হবে। না না রাতে আমি মাছ খাবো”............হে হে হে, ফুয়াদের সামনেই এমন ভাবে কথা বলতে দেখে আমি নিজেও ফুয়াদের মত একটু ভেবাচেকা খেয়ে গেলাম। উপস্থাপকের সাহস দেখে একটু চিন্তাতেও পরে গেলাম। ফুয়াদ না আবার রেগে গিয়ে মারতে বসে......

এরপরের কথাগুলো তো ছিল পুরো পর্বের বেস্ট। উপস্থাপক ফুয়াদের গানের জনপ্রিয় শিল্পী মিলা কে বানাল তার বউ...হে হে হে...... এই কথা শোনার পর ফুয়াদের অবস্থা কি হল তা মুখে বলার চেয়ে আপনারাই দেখুন



এই জায়গার ডায়ালগটাও ছিল অস্থির ’ফুয়াদ মিলা...ফুয়াদ featuring মিলা...ডাকনাম মিলা...হারানো মিলা...’। এরপরের অংশ তো বলার বাইরে... হৃদয় খানের ‘চাই না মেয়ে ’ কে ফুয়াদের গান বলা... এবার উপস্থাপকের সাহস দেখে সত্যি ই মুগ্ধ হলাম যিনি অবিরামভাবে ফুয়াদকে বকরা বানাচ্ছেন!!! :P :P এই কথা শোনার পর তো রাগে ফুয়াদ হাতের চায়ের কাঁপটা দিয়ে বার বার টেবিল এ মারতে থাকল। কেনই বা মারবে না!!! এরপর সরাসরি আমরা বিরতিতে......বিরতির পর আবার শুরু হল নতুন উদ্দমে বকরা বানানোর প্রচেষ্টা।

এবার তো ফুয়াদের অদ্ভুত চুলে উপস্থাপকের সরাসরি হাত। হাত দিয়ে আবার চুল গুলোকে ঘোড়ার পা*র সঙ্গে তুলনা। এতক্ষণ পর এবার ফুয়াদ রেগে গেল। ফুয়াদের চোখে মুখে একদিকে যেমন সেই রাগের আভাস। সেই দিকেই আবার উপস্থাপকের মুখের মুচকি মুচকি হাসি......



‘ফুয়াদের ঘন কালো চুলে উপস্থাপকের হাত :P

প্রচণ্ড রাগে যখন ফুয়াদ অস্থির তখনি উপস্থাপক নিলেন আরেক হাত। এবার তো ফুয়াদ চেয়ার ছেড়ে উঠে বের হয়ে গেল। বের হয়েই ঝারতে শুরু করল ‘POSITVIE HUB’ নামক প্রতিষ্ঠানের নাবিলকে। নাবিলের হাসি দেখে আরও খেপে গেল ফুয়াদ। সেই সময় ই উপস্থাপক রিদওয়ান এবং তার দলবল এসে ফুয়াদকে বিস্তারিত খুলে বলল আর হাতে দিল SAMSUNG এর একটি ‘REX 60’ মডেলের হ্যান্ডসেট। সেট পাওয়ার পর ফুয়াদের অবস্থা দেখুন



প্রথম পর্ব দেখেই ফ্যান হয়ে গেলাম REXposed এর।আশা করি পরবর্তী পর্বগুলোও হবে এমনই ভিন্নধর্মী। অপেক্ষায় রইলাম.........

SAMSUNG এর সৌজন্যে অনলাইন ভিত্তিক অনুষ্ঠানটি আসলেই ভিন্ন মাত্রার। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে পুরো পর্বের মাঝে কোথাও বিজ্ঞাপন বিরতি নেই...হি হি হি। যাদের মাথায় এমন ধরনের অনুষ্ঠান করার আইডিয়া গিজগিজ করছিল তাদেরকে ধন্যবাদ না দিয়েও পারছি না :P :P আর উপস্থাপনার কথা আর কি বলব... সত্যি ই একটু আলাদা। যারা এখনও দেখেননি,দেরি না করে এখনি দেখে নিন।

ভিডিও দেখতে জলদি https://www.youtube.com/watch?v=cSRup5H3Lxk

এই Link Follow করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.