নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল দুর্গের সৈনিক

লাল দুর্গের সৈনিক › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসান যদি কিছু মনে না করেন

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

আমার শিরোনাম দেখেই হয়তো অনেকে বুঝে গেছেন যে সবার আমারও অতি প্রিয় এই মানুষটাকে নিয়ে আজ আমি কিছু লিখতে যাচ্ছি এবং তা নেগেটিভ। তার সমালোচনা করছি কারণ একজন ব্যক্তি, একজন খেলোয়াড় হিসেবে আমি তাকে অনেক পছন্দ করি।

একটু পেছন থেকে আসি। সময় এর অভাবে এখন আর ক্রিকেট খেলা দেখা হয়না। এখন কোন খেলা দেখবো সেটা এক মাস আগে থেকে চিন্তা করে রাখতে হয়। তবে বাংলাদেশ ছাড়া অন্য দেশ এর খেলা দেখা ছেড়ে দিয়েছি আজ থেকে ৩ বছর আগেই। আর যার খেলা সবচেয়ে ভাল লাগে সে সাকিব আল হাসান ভালো লাগাটাই স্বাভাবিক বিশ্বের ১ নম্বর খেলোয়াড় আর তার খেলাও অসাধারণ। আমার মতে বাংলাদেশের এই একটি খেলোয়াড়ই আছে যে অনেক বুঝে দেখে চিন্তা করে প্রত্যেকটা শট খেলেন।



কিন্তু কিছুদিন আগের একটি খবর আমাকে বেশ চমকে দিল, সাকিব আল হাসান নাকি বাংলাদেশের ৫০টি বাণিজ্যিক কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর। এই খবরটি পরে প্রথমে মনে হয়েছে কিভাবে সম্ভব? তারপর কেন? যে মানুষটি এত ভেবে চিন্তে মাঠে খেলছেন, ভালো খেলে বিশ্বের ১ নাম্বার অলরাউন্ডার তার কেন এমন ভুল সিদ্ধান্ত। হ্যাঁ , এর পেছনে একটি অন্যতম কারণ হতে পারে অল্প সময়ে অধিক উপার্জন। সাকিব আল হাসান আপনার অবশ্যই অধিকার আছে স্বাধীনভাবে উপার্জন করার কিন্তু সেটা নিজের ব্যক্তিত্ব নষ্ট করে নয়। কিছুদিন আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ক্রেডিট কার্ড এর বিজ্ঞাপনে সাকিবকে দেখে বেশ ভালো লাগলো। বিলবোর্ডটি দেখেই মনে হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সঠিক মানুষটাকেই নিয়েছে তাদের বিজ্ঞাপন এর জন্য। তাদের সাকিবকে উপস্থাপনের ভঙ্গিও ছিল চমৎকার কিন্তু যখন নিম্নমানের বিস্কিট এবং সস্তা দামের ক্যামেরা এর বিজ্ঞাপনে সাকিবকে দেখলাম তখন হতাশ হয়েছি। আমাদের তরুণ প্রজন্ম আপনাকে অনুসরণ করে, আপনার একটি ভুল নির্দেশনা অনেকের ক্ষতির কারণ হতে পারে। আর খেলার জগতে আছেন খেলা নিয়েই থাকেননা, কি দরকার এই মিডিয়া জগতে এসে নিজের ভাবমূর্তি নষ্ট করার।

যদি কিছু মনে না করেন, নিজের খেলার পাশাপাশি নিজের ব্যক্তি ইমেজের দিকে দয়া করে একটু খেয়াল রাখবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.