নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ভুল কোথায় জানি হয়ে গেল

যযতই জানিবে ততই অবাক হইবে..

সাজ২৫৪৫

যতই জানিবে ততই অবাক হইবে...

সাজ২৫৪৫ › বিস্তারিত পোস্টঃ

আমাকে আপনারা কি বলবেন? ? আওয়ামিলীগ ?? বি এন পি ?? শিবির ?? যা মন চায় বলেন ....আমি বাংলাদেশি । এটাই আমার পরিচয় ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩





"সাগর রুনি, বিডিআর কতজন কত কিসু নিয়ে কত দাবি, কত সমস্যা আমাদের ..এইটা চাই ঐটা চাই, আপনাদের যাদের যত দাবি আসে নিয়া পল্টন ময়দানে বসেন। আমদের দাবি একটাই, কাদের মোল্লা সহ সকল যুদ্ধাপরাধির ফাঁসি চাই, তাই আমরা শাহবাগে আন্দোলন করতে বসছি "



আমার সকল প্রানপ্রিয় সেই সব আন্দোলন কারী বন্ধুদের বলছি....গত রাতে রাজীব ভাই-কে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। সে একজন তরূন আন্দোলনকারী ও ব্লগার। তাকে কুনো যুদ্ধাপরাধি ক্ষুন করে নাই। করসে ঘৃণ্য রাজনৈতিক কুনো ঘাতক।

তাহলে কেনো আজ শাহবাগে রাজীবের হত্যাকারীর ফাঁসির দাবি উঠে এলো?

বহু ডায়ালোগ বাজি করসেন বিভিন্ন ব্লগ পেইজ আর ফেসবুক স্যাটাসে।

আজকে আমরা রাজীবের বিচারের সুষ্ঠ তদন্ত চাই। অপরাধীর গ্রেফতার ও ফাঁসি চাই। কে্উ যদি এখন বলে যান পল্টনের সরিয়ালে ঐ সব দাবি নিয়া বসেন। আমরা ঐ বুইড়া রাজাকারদের আগে ফাঁসি দিয়া আসি।এর পর আপনাদের সাথে যোগ দিবো।

---কি?? খুব মজা লাগতসে না কথা গুলা শুনতে।এতদিন অন্যকুনো দাবির কথা কেউ বললেই সেই বেটাকে হয় রাজাকার নাইলে বিএনপি জামাত শিবির ছাগু মাগু বলে কথা বলার-ই সুযোগ দেন নাই।

এখন আবার শুরু হইসে আস্তিক আর নাস্তিক নিয়া তর্ক। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রেফ নিজেরদের স্বার্থে তরূন সমাজ কে আজ যুদ্ধের মুখে ঠেলে নিয়ে যাচ্ছেন । এর দায়ভার কে নিবে ??

কোন রাজনৈতিক দল ক্ষুন করে নাই? কোন রাজনৈতিক দলের নেতারা মা -বোনের ইজ্জত নেয় নাই ?

আজ শ্রেফ ঐ বুইড়া রাদের ফাঁসি নিয়া শাহবাগে আন্দোলন করতেসে তরুন।

শুরুটা ছিলো গন জাগরন। এর পর লাকীকে যখন "ছালী"নেতা মাইক দিয়া বারি দিলো আবং লাকি নিজে মিডিয়ার সামনে এসে বললো "অন্ধকারের কারনে চোখে দেখতে পাই নাই," তখন আর বুঝতে বাকি রইলো না ঘটনা কুন দিকে যাচ্ছে।

ভ্যান গাড়িতে করে যখন আন্দোলন কারিদের জন্য "নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তিরা খাবার পাঠাতে শুরু করলেন ব্যাপারটা আর একটু পরিষ্কার হলো।

সংগ্রামি ভাইয়েরা , যখন রায় পেছানো হলো তখন-ও কি আপনরা বুঝতে পারছেন না এদেশের মেধাবি তরূন সমাজের সেন্টিমেন্ট-কে শ্রেফ ব্যবহার করা হচ্ছে এখন ।

এর সমাধান কি ??? কি ??? কিভাবে এই আসন্ন নির্ঘাত গৃহ যুদ্ধ থেকে দেশকে বাঁচানো সম্ভব ??



নিরোপেক্ষ ভাবে বলছি...আপনারা আন্দোলন করুন বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করতে । প্রশাষন কে রাজনৈতিক দলের বাইরে নিয়ে আসুন । দেশে সুষ্ঠ রাজনৈতিক পরিবেশ সৃ্ষ্টির দাবি জানান। দেশে একটি নির্ভরযোগ্য নির্বাচনী প্রক্রিয়া চালুর জড়ালো দাবি জানান। সঠিক পথে সঠিক মানুষের নিকট দাবি উপস্হাপন করেন। দরকার হলে তার কার্যালয় ঘেরাও করে দাবি আদায় করেন। আপনার দেশের আইনের প্রতি আস্হা ফিরিয়ে আনেন।

শাহবাগে অপরাধি-কে ছেড়ে দিলে আপনি আমি -ই যদি গন পিটুনির দিকে যাই তাহলে আমরা আর সভ্য জাতির পথে যাবো কি ভাবে?? আমরা আবেগ প্রবন জাতি। কিন্তু ভেবে দেখুন আমাদের আবেগ নিয়ে অনেকেই আজ ছিনিমিনি খেলছেন ।

আজ সবাই জামাত শিবিরের উপর চড়াও হয়েছেন । তাদের প্রতিষ্ঠানের সাথে লেনদেন বন্ধের দানি জানাচ্চেন। আরে ভাই না হলে- ও ১ কোটি মানুষের বেকার হয়ে যাওয়ার কথা বলতেসেন এ দাবিতে। যাদের উপর হয়তো আর-ও ৫ কোটি মানুষ নির্ভর করছে। তাই বলছি আবেগে বশিভূত হয়ে কুনো আন্দোলনে যাবেন না।

১৯৭১ এর পর থেকে ২০১৩ পুলিশের কাছে গিয়ে রিপোর্ট চান । কোন রাজনৈতিক দলের দ্বারা সবচেয়ে বেশি হত্যা এবং ধর্ষণ হয়েছে । এর পর সেই থেকে আপনার নিজের বিবেক দিয়ে বিচার করুন । মত প্রকাশের এখন অনেক ভাষা আছে। " ফাঁসি চাই, জবাই কর" ....এগুলো কি শিখাচ্ছেন আপনার ছোট ছাট ছেলেমেয়েদের ??? ভেবে দেখুন......



আমাকে আপনারা কি বলবেন? ? আওয়ামিলীগ ?? বি এন পি ?? শিবির ??

যা মন চায় বলেন ....আমি বাংলাদেশি । এটাই আমার পরিচয় ।

































মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

aikhraijb বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে লেখার জন্য । আমি আপনার সাথে একমত প্রকাশ করছি।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

নীলতিমি বলেছেন: আপনি তার চেয়েও খারাপ ! আপনি একজন বাংলাদেশি। /:)

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

এম আর সুমন বলেছেন: লেখাটি যৌক্তিক। আর আমার ধারনা একটু পরে আপনাকে ছাগু উপাধি দেয়ার জন্য পাবলিক হাজির হয়ে যাবে।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

আদম_ বলেছেন: সহমত। আবেগ যদি রপ্তানী করা যেত, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি ডলার দিয়ে মুড়ে দেয়া যেত। আমাদের মাথা গরম, আমরা কোন যুক্তির ধার ধারিনা। আমাদের আছে শুধু আবেগ আর আবেগ, যাও আবেগ আছে যায়গা মত কাজে লাগাতে পারিনা। অপারাধীদের বিচার অবশ্যই করা উচিত। ফাসির আইন তো ট্রাইবুনালে ছিলই, দিলনা কেন? আদালত যেটা ন্যায্য মনে করেছে সেটাই বলেছে। কোথায় কোন মেকানিজম হয়েছে তা আমরা জানিনা। সামনে আমরা এ নিয়ে বহু দলে বিভক্ত হবো।সামনে আরো রক্ত।
এবং এই বিচার প্রশ্নবিদ্ধ ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

শিশু বিড়াল বলেছেন: সম্পুর্ন সহমত....আমরা বাংলাদেশী এটাই আমাদের এই আন্দোলনের পরিচয়।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

সাজ২৫৪৫ বলেছেন: "এম আর সুমন"..আমিও তেমন কিছুই আসা করছি। আমি পাবলিক দের স্বাগত জানাই। এবং সত্য কথা বলার জন্য কে্উ ছাগু উপাধি দিলে আমি নিজে-ও তার বুদ্ধিমত্তা সম্পর্কে একটা গোপন ধারনা পেয়ে যাবো । সো আসেন ভাই...আমারে একটা উপাধি দিয়ে যান ।
"নীলতিমি কে ধন্যবাদ আমাকে বাংলাদেশি উপাধি দেয়ার জন্য।"
ধন্যবাদ aikhraijb কে ও মত প্রকাশের জন্য।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

ইমরান হোসেন ইমু বলেছেন: আমি আপনার সাথে সম্পূর্ণ ভাবে একমত। আমিও বাংলাদেশি এবং কোন রাজনীতির সাথে জড়িত নই। এমন কি বাংলাদেশের রাজনীতি আমার ভালও লাগে না। তবে শাহবাগের আন্দলনের সাথে আমি একমত কিন্তু সব দাবির সাথে একমত না। আর ওদের দাবির মধ্যে যেই ইস্যু গুলা আছে ওগুলার মধ্যে ২টা ইস্যু তে আমি একমত। কাদের মোল্লা সহ শকল যুদ্ধাপরাধির ফাঁসি আর জামায়াত শিবির এর রাজনীতি বন্ধ এই ২ টা কে আমি সমর্থন করি। বাকি সব দাবি গুলা আমার কাছে অযথা মনে হয়। আর ওই অযথা দাবি গুলা বাদ দিয়ে যদি আপনার উল্লেখ করা দাবি গুলা নিয়ে আন্দোলন করা হতো তাহলে শাহবাগে আরও অনেক অনেক অনেক মানুষ যেত এবং ওই আন্দোলন কে সম্পূর্ণ অরাজনৈতিক বলে মনে হতো।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

আমি শুধুই পাঠক বলেছেন:

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

ঢাকা শহর বলেছেন: ভালো লাগলো ভাই আপনার লেখাটা পড়ে। আমিও আপনার সাথে এক মত।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

ছোট্ট রাজকণ্যা বলেছেন: সহমত.....

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

রাফা বলেছেন: আর যাই হোক আপনি বাংলাদেশি হোতে পারেন-না।

ঐ কিছু ফালতু কুলাঙারের মত বললেন যে বিচার হোলে কি সব সমস্যার সমাধান হবে?

আর বিচার না-হোলে কি বাংলাদেশের সব সমস্যার সমাধান হোয়ে যাবে।

আমি-তো বলবো বিচার হয় নাই বলেই আজ আমাদের দেশের এই অবস্থা হোয়েছে।

আপনার দেশ যে পাকিস্তান এই বিষয়ে আমি নিঃসন্দেহ।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

সাজ২৫৪৫ বলেছেন: রাফা আপনার বয়স কত জানি না। তবে ছেোট বলেই ধরে নিচ্ছি।, আপনি বুঝতেই পারেন নাই আমার লেখাটি। বয়স হলে ঠিকই বুঝবেন। এদের বিচার হয়নি এবং হচ্ছে না কারন আমাদের বিচার বিভাগ কখনই রাজনৈতিক প্রভাব মুক্ত নয়।আপনি আঈনকে নিজ হাতে নিয়ে বিচার করছেন । আরও একবার লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন। আপনার আগে যারা লেখাগুলো পড়েছেন তারা-ও নিশ্চই পাকিস্তানের , বাংলাদেশি ব্লগে পাকিস্তানের স্টল পেয়েছেন??
আবার-ও বলছি " যতই পড়িবে ততই জানিবে" না পড়িলে কেবল ম্যা ম্যা ই করিবে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

কালোপরী বলেছেন: ++++++++++++

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

রাফা বলেছেন: আপনিইতো সব বুঝে গেছেন !আন্দোলন হোচ্ছে অন্য কারো ইশারায়।আপনি ঘুরিয়ে ফিরিয়ে শাহাবাগের আন্দোলনকারিদেরও একটা দলের বানিয়ে ফেললেন।

শাহবাগের আন্দোলনকারিরা কি বলছে আমরা বিচার মানিনা কিংবা চাইনা?যদি তাই হোতো তাহোলেতো সহিংস আন্দোলনই করতো।দাবী একটাই সেটা হোচ্ছে অপরাধের মাত্রার সাথে সাজা যাতে একই সমতায় থাকে।

১কোটি মানুষ জামাতের প্রতিস্ঠানের সাথে জড়িত।৫কোটি মানুষ নির্ভরশীল।বাঙ্গালরে কি হাইকোর্ট দেখাইতেছেন?

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

আকাশ মাহমুদ০০৭ বলেছেন: আপনার লিখাটা আমার খুব ভালো লেগেছে কিছু দিন ঝাবৎ এরকম কিছু একটা লিখার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে লেখা হয়নি ভালোই লিখেছেন ধন্যবাদ ।

তবে যতই পড়িবে ততই জানিবে" না পড়িলে কেবল ম্যা ম্যা ই করিবে। এটা অনেক ভালো হয়েছে +++++++++++++++++++++++++++

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

সাজ২৫৪৫ বলেছেন: আপনি যে ভাষায় কথা বলছেন সেটা যুদ্ধের ভাষা। আমি বরং সেটা এরিয়ে গেলাম। আমি আমার লেখায় কোথায় লিখেছি যে যারা আন্দোলন শুরু করেছে তারা দলের লোক ?
একটা ক্ষমতাসীন দলের প্রভাব সেখানে পড়েছে এটা যদি আপনি চোখ বন্ধ করে দেখতে না চান, না দেখবেন। ছা'লী এবং যু'লী যারা টিভি ক্যামারার দেখে আড়ালে দাড়ালেন তারা আমাদের চোখ ক্যামারার বাইরে কিভাবে দাড়াবেন? মতিঝিলে যেদিন গোলাগুলি হলো সেদিন কারা কোথায় কি ভাবে অগ্নি সংযোগ করেছেন তা-ও দেখছি । লাকী -কে কে মাইক্রোফোনটা দিয়া বাড়ি দিলো তা-ও দেখেছি। আর আপনি আমার ব্লগটাই শুধু দেখসেন। আর কুনো *** দেখেন নাই।
মাথা ঠান্ডা করে কি বলছি শুনেন রে ভাই---আগুন লাগানো সোজা, নেভানো কঠিন।
বাপের কিনে দেয়া লেপটপে বসে ব্লগ লিখলে জানবেন কি ভাবে কতজন মানুষ জামাত শিবিরের প্রতিষ্ঠানে কাজ করছেন...
আইন ব্যবস্হাকে ,বিচার বিভাগ এ-দুইকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার দাবি জানান। বিচারের কাজ বিচার বিভাগ-ই তখন করবে।প্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখেন ,তখন অপরাধীর বিরূদ্ধে এমনই স্বাক্ষী প্রমান চলে আসবে।
আপনার আর আমাকে "ফাঁসি চাই ফাঁসি চাই, জবাই কর, ক্ষুন কর" এসব বলে তখন রাস্তা ব্লক করতে হবে না। অরজাকতা তৈরি করে যুদ্ধ, রগ কাটাকাটি, করা লাগবে না।
আপনি -ও তখন ব্লগে বসে বসে প্রেমের কবিতা লেখতে পারবেন। কুনো রাজীবকে এভাবে বাসার সামনে ক্ষুন -ও হতে হবে না। আর এসব না বুঝে যদি ম্যা ম্যা করেই যান , তা হলে যান---..চিপায় বইসা জয় বাংলা জয় বাংলা করেন। টাইম মত নিমকি সিন্গারা চলে আসবে।
আর শোনেন ১ কোটি আয় রোজগার করা মানুষের সাথে অন্তত ৫ কোটি মানুষ নির্ভরশীল হতেই পারে। এতে হাইকোর্ট দেখানোর কিসু নাই।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

হায়রে বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে লেখার জন্য । আমি আপনার সাথে একমত প্রকাশ করছি।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

আকাশ মাহমুদ০০৭ বলেছেন: ভাই আমার মনে হয় উনার অংকের মাথাটা একটু কাচাঁ কিছু মনে কইরেন না।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

সাজ২৫৪৫ বলেছেন: Akash vi...1 core ta hoyto ektu beshi e hoise..Jamat shibir er Eto ongo shonggothon o babshaik protishthan count kore exact bola asholai mushkil. Mobile theke likchi ti evabe type korte holo. Amar poroborti lekhay oboshhoi Math kore ashbo..Abar hoyto fail marbo na... :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.