নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ভুল কোথায় জানি হয়ে গেল

যযতই জানিবে ততই অবাক হইবে..

সাজ২৫৪৫

যতই জানিবে ততই অবাক হইবে...

সাজ২৫৪৫ › বিস্তারিত পোস্টঃ

আমাকে আপনারা কি বলবেন? ? আওয়ামিলীগ ?? বি এন পি ?? শিবির ?? যা মন চায় বলেন ....আমি বাংলাদেশি । এটাই আমার পরিচয় । ক্রম:২

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

আজ সকালে রাজীবের বাসা থেকে বের হয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি এ খুনের কারন দেশবাসিকে জানালেন ?...." জামাত শিবির এর রাজনীতি রূপ নিয়েছে সন্ত্রাসী কর্মকান্ডে । খুন অরাজকতা সৃষ্টি-ই তাদের লক্ষ ।৭১ এর পর তাদের রাজনীতি-কে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছিলো।পরবর্তীতে ১৯৭৬-এ তাদের পুনরায় রাজনিতীতে আনা হয়।

তবে এখন আর তাদের রাজনীতি কারতে দেয়া হবে না। অন্তত আমি বেঁচে থাকতে তাদের রাজনীতি বন্ধ করেই যাবো "

এক যুধাপরাধীদের বিচারের দাবিতে দেশটায় সব হ য ব র ল হয়ে গেলো ?

২০১৩/১৯৭১ এর রেডিও শুনছেন মনে করুন:

"মাতৃভুমি বাংলায় স্বধীনতা বিরোধি এক অন্ধ শক্তির আগ্রসন বেরই চলেছে। আজ এক তরূন ব্লগার-কে নিজ বাড়ির সামনে পিশাচ ঘাতকেরা জবাই করে হত্যা করেছে। শহিদ রাজীবকে নৃশংস হত্যার পর হানাদারেরা রক্ত মাখা চাপাতি ছুড়ি ফেলে গেছে। এদিকে আমাদের গোপন সংবাদ দাতা ক্ক্স বাজার থেকে জানিয়েছেন ৫ জন স্বাধীনতা বিরোধি শক্তি/ পাকিষ্তানি /ছাগু/ হানাদার /রোহিঙা বা শিবির-কে গুলি করে খতম করেছে মুক্তি বাহিনী। সেখানে এখন ১৪৪ ধারা জাড়ি করা হয়েছে। আজকের হরতালে সেখানে এখন থমতমে পরিস্হিতি।সোমবারে সারা দেশে হরতাল ডেকেছে হানাদারে-রা। এদিকে জনতার মঞ্চে তরূন আন্দোলনকারীরা ঘোষনা দিয়াছেন, যার যা কিছু আছে তা নিয়ে প্রতিরোধ করা হবে পিশাচদের "



প্রকৃত সংগ্রামি ভাইয়েরা আমার----- একটু চিন্তা করি। আজ আমরা যখন জ্বলে উঠেছি তারূন্যের দিপ্ততায়। সকল অবিচারের অতিষ্ঠ জনতা যখন সঠিক বিচারের দাবিতে একাগ্রতা প্রকাশ করেছে তখন আমাদের মুক্তির এ-কোন পথে আমাদের হাতছানি দেয়া হচ্ছে?

যখন বিশ্ব দরবারে আমরা উন্নতির সমান গতিতে এগোচ্ছি ঠিক তখন এ কোন স্ব-হিংসা আমাদের গ্রাস করছে?

কোন হানাদার আমাদের মাবোন কে আবার রেপ করলো?

কে-ই বা মায়ের কোল খালি করলো ? আমরা নিজেরাই কি নিজেদের প্রধান শত্র হতে যাচ্ছি না? ধর্মের নাম ব্যবহার করে, তার সাথে বিভিন্ন মহলের উষ্কানি মিশিয়ে কে আজ আমাদের দুটি ভাগে ভাগ করে দিচ্ছে ?

ঠিক যেমন ভাবে ব্রিটিসরা খুঁজে পেয়েছিলো এ উপমাহাদেশের দূর্বোল দিক হচ্ছে জাত ও ধর্ম , তমনি আমাদের ডান বাম -কে দুটি দলে ফেলে দিয়ে ফায়দা নিচ্ছে কে??



আজব আমাদের এই আবেগের তারনা। একজন প্রধানমন্ত্রী কি করে গনমাধ্যমে একটি রাজনৈতিক দলকে এভাবে দায়ী করে ফেললেন।স্বরাষ্ট্র মন্ত্রী ও একই ভাবে বলে গেলেন। হাসি পাচ্ছে এটা ভেবে যে আজকাল পোষ্টমোর্টাম রিপোর্ট, স্বাক্ষী প্রমান ছাড়াও খুনি আন্দাজ করা সম্ভব.....

বাকিটা আমি বলে দিচ্ছি ।

এগুলো হবে পরবর্তি নির্বাচনী অন্গীকার---

** জামাত শিবির কে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষনা করা হবে।

** যুদ্ধাপরাধীদের ফাঁসি নি্শ্চিত ভাবে করা হবে।

এই কারনে আমি আরও দৃড়তার সংগে বলছি , আজকের এই তরূন সমাজ যে দাবি নিয়ে শাহবাগে একত্রিত হয়েছেন তা ঝুলিয়ে রাখা হবে । কারন এদুটি ইস্যু সম্পূর্নভাবে আগামি নির্বাচনে বিশেষ ভাবে প্রাধান্য পাবে। এবং আমরা আবেগ প্রবোন জাতি বলেই এটা সম্ভব হয়েছে।

সরাসরি ধর্মে কর্মে আঘাত না এনে আমরা কি বিচার বিভাগের পূর্ণ স্বধীনতা,দূর্নীতি মুক্ত প্রশাসনের দাবি জড়ালো ভাবে করতে পারি না?? এতে করে সাপ ও মরবে লাঠি ও ভাংবে না ।

এখন-ও কি সবাই একসাথে বলে উঠবেন আমি রাজাকার ,ছাগু, শিবির । । শিষ্টজনরা তো এখন ভয়ে-ও মুখ খুলবেন না। কে জানে ঐ শিবিরের হিটলিষ্ট টায় যদি আমার নামটা-ও চলে আসে?? আমি কিছুতেই ভয় পাচ্ছি না...কারন...

আমাকে আপনারা কি বলবেন? ? আওয়ামিলীগ ?? বি এন পি ?? শিবির ?? যা মন চায় বলেন ....আমি সচেতন বাংলাদেশি । এটাই আমার পরিচয় ।



----------------------------------------------চলবে





























মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

মামুণ বলেছেন: তুমি একটা ছাগু । উষ্ট্রার উপ্রে থাকো । সাহস থাকে তো শাহবাগে আইসা এই কথা গুলো বল ।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

তুহীদ বলেছেন: After a long while I have read a Bangla writing. Thanks to them who can think every case rationally and practically. My question to MoshaMama - what is the barrier of our development and how it is restricting us?

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

সাজ২৫৪৫ বলেছেন: ভালো লিখসেন ভাই....যদি এটা শিবিরের কর্মকান্ড হয়ে থাকে , তাহলে তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের মধ্যকার সেই খুনিকে পুলিশে সোর্পদ করুন। এবং আপনাদের নেটাদের ঘৃণ্য কর্মকান্ডে পশ্রয় না দিয়ে সঠিক বিচার মাথা পেতে নিন। দেশের আইন ও বিচার বিভাগের প্রতি শ্রধাশীল হোন। দেশে বিভক্তির এ করুন নীতি কে ঢেলে সাজিতে শাবাগ আন্দোলনে যোগ দিন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ দাবি আদায়ে শাহবাগ আন্দলোনে একাগ্রতা জানান।


৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

সাজ২৫৪৫ বলেছেন: মামুন কে ধন্যবাদ । আফনে আমার লেখাটা সবচেয়ে ভালো বুঝছেন ...

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মাহবুব মাসুম বলেছেন: আপনার নিরপেক্ষতার কষ্টকর চেষ্টা দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। কিছু আবেগি মানুষই ইতিহাস সৃষ্টি করে আর যুক্তিবাদী পণ্ডিতেরা সেটা আউড়িয়ে জীবিকা উপার্জন করে। নিজকে খুব সচেতনভাবে বাংলাদেশি বলতে গিয়ে আপনি আপনার চামড়ায় ছাপ মারা বাঙালি পরিচয় নিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছেন।
সম্ভবত আপনিই পারবেন আপনার পিতার হত্যার প্রতিকার না চেয়ে ঘটনার যৌক্তিকতা যাচাই করবার যুক্তি খুঁজতে।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মশামামা বলেছেন: @ তুহীদ: There are so many reasons.

1. Political Instabitily
2. Jaamat Shibir & Its associates
3. Unconsciousness or More non-useful consciousness
4. Inclination of Youngs for jobs only
5. Positive aspects of Honesty & Integrity of People of all walks of life.
6. Sincerity & Hard working mentality
7. Capitalism
and many others bro.

All the best for good knowledge

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

শার্লক বলেছেন: আপনার কথা বুঝলাম সময়ই বলে দিবে সব। সেই সময়ের অপেক্ষায় আছি ।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

সাজ২৫৪৫ বলেছেন: মাহাবুবকে বলেছি " আমি কার পিতা হত্যার বিচার চাচ্ছি না ??? জাতির পিতা ? না আপনার পিতা ? প্রথমটা হইসে। দ্বীতিয়টা-ও হবে, তবে বিচার চাইতে গিয়ে সরাসরি উষ্কানি দিয়ে যুদ্ধ লাগাবেন না... মানুষ মারা যাচ্ছে ভাই । তরতাজা মানুষ । আপনার মত যদি হাসিনা ম্যাডাম-ও খালেদা ম্যাডাম ক্ষ্যাপে থাকেন তা হলে এদেশের মানুষের ১২ টা বাজাবে। এদের-ও স্বজন এদেশের মানুষ দ্বারাই খুন হয়েছে ।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

সাজ২৫৪৫ বলেছেন: শার্লক ভাই , একটা খারাপ সময় আসছে ।এটা বুঝতে পারছি। তাই অপেক্ষায় না থেকে যতটা পারি মানুষ কে শান্ত করার চেষ্টাটাই করসি । আর কিসু ই না । মরলে আপনি আমি ই মরবো...উপরে যারা কল নাড়ছে, তাদের মাল্টিপল ভিসা লাগানো আছে। তাই ভয় ডর নাই ...

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮

মরুবিজয় বলেছেন: যেখানেই রাজাকার সেখানেই প্রতিরোধে প্রস্তুত আমরা

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

মোঃ তারিফ হাসান বলেছেন: Click This Link আশা করি দ্বিমত হবেন না

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

শার্লক বলেছেন: সেটাই তো ভাই দুঃখ তো এখানেই, মরে আমাদের মতো সাধারণ মানুষ। এ কথাটাই এখনো মানুষ বুঝতেছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.