| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠাকুরমাহমুদ
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা মানুষের হৃদয়ে বসবাস করতেন। অন্যায় দেখলে বিবেক সাড়া দিতো, বিপদে বুদ্ধি পথ দেখাতো, জ্ঞান সত্যকে চিনিয়ে দিতো, আর বিচার-বিবেচনা মানুষকে ভুল পথে পা বাড়াতে দিতো না। কিন্তু আজ তাঁরা সবাই যেনো নিঃশব্দে হারিয়ে গিয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে চারপাশে অদ্ভুত এক শূন্যতা - কথা আছে, শব্দ আছে, তর্ক আছে, কিন্তু সত্য খুঁজে পাওয়া কঠিন। চোখ আছে, অথচ দেখার মানুষ নেই। কান আছে, অথচ শোনার মানুষ নেই।
কেউ জানে না তাঁরা কোথায় আছেন, কেমন আছেন - কিংবা আদৌ ফিরবেন কি না। কেউ যদি তাঁদের কোনো সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিকটস্থ পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করবেন। হয়তো বইয়ের কোনো পুরোনো পাতায়, জ্ঞানের কোনো নির্জন কোণে, অথবা কোনো মানুষের বিবেকের গভীরে তাঁরা এখনও অপেক্ষা করছেন, ফিরে আসার জন্য। হতে পারে তাঁরা ফিরে আসবেন, হতে পারে আর কখনও ফিরে আসবেন না। যদি কখনও ফিরে আসেন তাহলে হয়তো - "একটি সমাজ, একটি দেশের প্রজন্মের পর প্রজন্ম" আবার মানুষ হয়ে উঠতে পারে। - আর কিছু বলার নেই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
মনে হচ্ছে না ফেরার সম্ভবনাই বেশি। হয়তো চিরোতরে না ফেরার দেশে চলে গিয়েছেন।
২|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৯
ঢাকার লোক বলেছেন: দুই বছর আগে ওরা ছিল, আপনার ঠিক মনে আছে?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
সত্তর লক্ষ টাকার কেলেঙ্কারিতে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত একরাতে দপ্তরবিহীন আর কালো বিড়াল হয়ে গিয়েছিলো। মুরাদ টাকলা এক রাতে রাস্তায় মিশে গিয়েছিলো। হলমার্ক, ডেস্টিনি ২০০০, রানা প্লাজার সোহেল রানা, কেসিনো সম্রাট, করোনা টেস্ট আরিফুল হক সহ আরও শত শত লোক এক রাতে ঘাড়ে ধরে কারাগারে নেওয়া হয়েচিলো। কেউ এসে বলেনি এইগুলো Ai Tools. কোনো বট বাহিনী এসে তাদের জেল হতে মুক্তি দিতে পারেনি।
আওয়ামী লীগের এতো বড় গুন্ডার জন্ম হয়নি সমগ্র বাংলাদেশের মানুষকে ধমক দিবে। গত ৫৫ বছরে আওয়ামী লীগ এতো বড় গুন্ডার জন্ম দিতে পারেনি দেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলবে। কিন্তু গত দুই বছরে জমিদারের নাতী তথা রাস্তার নেড়ি কুকুর দেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলেছে। আপনার মেমোরি ঢাল হতে পারে। দেশের মানুষের মেমোরি এতো ঢাল না।
সরকার আসবে সরকার যাবে, কোন সালে কোন সরকার এসেছিলো সরকারের নাম কেউ মনেও রাখবে না। কিন্তু ভাড়াটে সরকারের ভাড়াটে গুন্ডাদের কথা দেশের মানুষ মনে রাখবে।
আমার ঠিক মনে আছে। কিন্তু আপনার মনে নেই। আপনার মনে থাকার কথাও না।
৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৩
মাথা পাগলা বলেছেন: মানুষ লীগের সঠিক নির্বাচন, টাকা পাচার নিয়ে বিস্তর গবেষনা করে। কিন্তু আমি মনে করি লীগের বড় সমস্যা ছিলো - শিক্ষা ব্যবস্থাকে পুরাপুরি ক্লাউন পর্যায়ে নিয়ে গেছে। গরু-ছাগল-গাধা সব পাশ। এজন্য ইউনুস সরকার আমাদের টুপি পড়িয়ে নিজের ইচ্ছামতো অপকর্ম করতে পেরেছে। আমরা গরু-ছাগল বলেই এখনো ইউনুসকে ডিফেন্ড করি। আর বিএনপি সরাসরি রাজাকার পুর্নবাসনের কাজে নেমেছে।
পাঁচ ভাই আর ফিরবে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগে আওয়ামী লীগের এতো বড় গুন্ডার জন্ম হয়নি যে ব্লগে এসে ব্লগারদের নাম লিস্ট করবে। কিন্তু ভাড়াটে সরকারের সময়ে পাকিস্তানি দালাল ব্লগারদের নাম লিস্ট করেছে। কাতার প্রবাসী হাউজ ড্রাইভাররের পাকিস্তানি দালালি ব্লগে সর্বোচ্চ মাত্রা দিয়েছে। কতো দাওয়ায়ে আল্লামা, দাওয়ায়ে দ্বীন দালালে পরিণত হলো।
অথচ আওয়ামী লীগের দালালি করে চাঁদগাজী কমপক্ষে ২০০ বার ব্যান হয়েছে। পাকিস্তানি দালালি করে কেউ কিন্তু ব্যান হয়নি। এটিই সামহোয়্যারইন ব্লগের গৌরব।
আমাকে বিজন রয় বলেছিলেন ভালো মন্দ সবাইকে তার প্রয়োজন। আশা করি বিজন রয় তার ভালো মন্দ নিয়ে এখনও দৌড়ের উপর আছে। এই দৌড় থামার দৌড় না।
৪|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা আপনি বেশ আগের সময়কার মানুষ। মনুষ্যত্ব, মায়া-মমতা, সহ পাঁচটি এলিমেন্ট তো মানুষের মধ্যে পুর্বে কম-বেশি উপস্থিত ছিলো। মানুষের মধ্যে সহমর্মিতা ছিলো, দয়া-মায়া বিবেক ছিলো।
এখনকার এই লোভে ভরা সমাজ,হিংসা- বিদ্বেষ, বিবেকহীন মানুষ, যারা বিনা কারনে পিটিয়ে মেরে ফেলে, বাচ্চা শিশুরকে রেপ করে নির্মমভাবে মেরে ফেলে। মানুষের ভিতর বসবাস করা এই পশু আর সমাজের অধঃপতন দেখে আপনারা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
“মব” যে কোনো শিল্প এটি বাংলাদেশ হতে শিখতে হবে। “মব, ম্যাটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড” - এর জন্য হয়তো আবার নোবেল পাবে। একটি নির্দিষ্ট দল দ্বারা একটি নির্দিষ্ট সমাজ দ্বারা শিশু ধর্ষণ হচ্ছে! - আর কিভাবে আমরা হতবাক হবো, আর কিভাবে আমরা বাকরুদ্ধ হবো! বলতে পারেন?
৫|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩১
মাথা পাগলা বলেছেন: অথচ আওয়ামী লীগের দালালি করে চাঁদগাজী কমপক্ষে ২০০ বার ব্যান হয়েছে। পাকিস্তানি দালালি করে কেউ কিন্তু ব্যান হয়নি। এটিই সামহোয়্যারইন ব্লগের গৌরব।
আপনার পর্যবেক্ষন সঠিক। পাকিস্তানি দালালরা গালি-গালাজ করলেও কোন পদক্ষেপ নেয়া হয় না। সামুতে দেশ নিয়ে যেকয়জন লিখে আমার কাছে মনে হয় ১~২ জন বাদে বাকি সব ছুপা পাকিস্তানি দালাল।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০২
ঠাকুরমাহমুদ বলেছেন:
সামহোয়্যারইন ব্লগে যতোজন বিএনপির ছত্রছায়ায় ও নামে বেনামে লিখেছে। ভাড়াটে সরকার আমদানি হওয়ার পর তাদের দেখা গিয়েছে সবগুলো পাকিস্তানি দাল্লাহ। বিএনপি, আওয়ামী লীগ বুঝতেই পারেনি তাদের ভেতর কি পরিমাণ ট্রেইন্ড স্লিপার সেল লুুকিয়ে ছিলো। ভাড়াটে সরকারের সময় প্রকাশ পেয়েছে এরা পাকিস্তানি দাল্লাহ।
৬|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪১
ঢাকার লোক বলেছেন: সরি ভাই, আমি এই ব্লগে খুব একটা নিয়মিত না, ফলে সবাইকে চিনে উঠতে পারিনি। আপনাকেও ভেবেছিলাম আপনি দলনিরপেক্ষ ! যাই হোক চিনিয়ে দিলেন সে জন্য ধন্যবাদ !!
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকেও ধন্যবাদ আমাকে চিনতে পেরেছেন।
পাকিন্তান ১৯৭১ থেকে বাংলাদেশের উপর প্রতিশোধ নিচ্ছে। সমস্যা হচ্ছে এই প্রতিশোধে পাকিস্তানকে বাংলাদেশের মানুষই সহযোগিতা করছে।
৭|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল একটি বিজ্ঞপ্তি দিয়েছেন । আপনার পোম্টের বলা শেষ কথ্টি হতেই বলা শুরু করি -
আর কিছু বলার নেই
তবু নীরবতারও তো কিছু ভাষা থাকে
হারিয়ে যাওয়া কথিত পাঁচভাই
কখনো কি সত্যিই হারিয়ে যায়?
তারা থেকে যায় বিবেকের ভাঁজে
প্রশ্নের গভীর অন্ধকারে
কোনো এক নির্জন রাতে
হঠাৎ জেগে ওঠা অনুতাপে।
তারা যদি ফিরে আসে
ফিরে আসুক মানুষের হৃদয়ে
সত্যের পাশে দাঁড়ানো সাহসে
অন্যায়ের সামনে উচ্চারিত একটি শব্দে।
আর যদি না-ও আসে
তাদের রেখে যাওয়া আলোটুকু
যেন নিভে না যায় আমাদের হাতে।
কারণ সে সব হারিয়ে যেতে পারে,
কিন্তু তাদের দেখানো পথ হারিয়ে গেলে
হারিয়ে যায় একটি প্রজন্মের ভবিষ্যৎ।
তাই আজও অপেক্ষা।
হয়তো কোনো পুরোনো বইয়ের/ব্লগের পাতায়
কোনো বিস্মৃত জ্ঞানের কোণে
কোনো মানুষের বিবেকের গভীরে
তারা আবার ফিরে আসবেন।
হয়তো কোনো সচেতন ব্লগারের প্রশ্নে
কোনো তরুণের প্রতিবাদে
কোনো সাধারণ মানুষের সত্য উচ্চারণে
আবার শোনা যাবে সেই কণ্ঠ
যে কণ্ঠ মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনত।
তখন হয়তো আমরা বুঝব
তারা কখনো আমাদের ছেড়ে যাননি
আমরা-ই শুধু তাদের হারিয়ে ফেলেছিলাম
আমাদের অবিবেচক কর্মকান্ডে।
আর যদি সেই দিন না-ও আসে
তবু তাদের স্মৃতির কাছে আমাদের একটি দায় থেকে যাবে
সত্যকে খুঁজে যাওয়া, বিবেককে বাঁচিয়ে রাখা
এবং পরের প্রজন্মের হাতে এমন একটি পৃথিবী তুলে দেওয়া
যেখানে সত্য কথা বলার জন্য মানুষকে নিঃসঙ্গ হতে না হয়।
কারণ শূন্যতা যত গভীরই হোক
একটি সত্য উচ্চারণই কখনো কখনো
আবার একটি সমাজের বিবেককে জাগিয়ে দিতে পারে।
শুভেচ্ছা রইল
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
পাকিস্তান ১৯৭১ থেকে বাংলাদেশের উপর প্রতিশোধ নিচ্ছে। সমস্যা হচ্ছে এই প্রতিশোধে পাকিস্তানকে বাংলাদেশের মানুষই সহযোগিতা করছে। এই বিপদ আর বাংলাদেশ থেকে যাবে না। আর বাংলাদেশ স্বাধীনতার নামে পরাধীন রয়ে গেলো সেই ১৯৭১ থেকে।
৮|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫২
কলাবাগান১ বলেছেন: এই ঢাকার লোক আর নিজের ল্যান্জা লুকিয়ে রাখতে পারলেন না। এরা ১৯৭১ এর স্বাধীনতার কথা শুনলেই মনে হয় তাদের গালে কেউ চপোটাঘাত করেছে..........দল নিরপেক্ষতার ভেক ধরে..।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
পাকিস্তান যে বাংলাদেশের উপর প্রতিশোধ নিয়েছে এই জ্ঞান কতো % বাংলাদেশির মাথায় আছে, সেই হিসাব বোঝা কঠিন হয়ে গিয়েছে। ১৯৭১ থেকে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইন কাজ করছে। শেখ পরিবার হত্যা হয়েছে এই মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে। জিয়াউর রহমানও হত্যা হয়েছে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে।
কি বলার আছে, যখন নিজ দেশের মানুষই রাজাকার আর হন্তারক হয়?
৯|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২০
শ্রাবণধারা বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই, আপনার বিজ্ঞপ্তিটা খুব অর্থবহ। তবে, গত দুই বছরে এগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়াবহ পরিণতি স্পষ্ট হয়ে উঠলেও, প্রক্রিয়াটি শুরু হয়েছিল আরও অনেক আগে। ভয়াবহ অবক্ষয়টা শুরু হয়েছিল হাসিনার বিগত ১৬ বছরের শাসনামলেই।
হাসিনা যখন হাইকোর্টে তৃতীয় বিভাগ পাওয়া বিচারপতি নিয়োগ দেওয়া শুরু করেছিলেন (এটা তাঁর প্রথম মেয়াদের কথা, এ নিয়ে তখন প্রথম আলোও রিপোর্ট করেছিল); যখন পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীকে খুনি-হত্যাকারীতে পরিণত করে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন; যখন ২০০৬-এর পর প্রতিবার রাতের অন্ধকারে ভোট ডাকাতি করেছিলেন, তখন থেকেই বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনার অবক্ষয় শুরু।
তবে কৃত্রিমভাবে আঠা দিয়ে জোড়া লাগানো কাগজের মতো এসব বিষয় কোনোভাবে হাসিনার সময়ে একটু হলেও টিকে ছিল। ইউনূসের সময়ে এসে সেই আঠা খুলে গিয়ে ধ্বংস অনিবার্য হয়ে গেল।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি সঠিক বলেছেন। আসলে সবই মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনের ছক। ১৯৭১ থেকে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইন কাজ করছে। শেখ পরিবার হত্যা হয়েছে এই মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে। জিয়াউর রহমানও হত্যা হয়েছে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে।
দেশে অবাধে লুট তরাজ হচ্ছে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে। হত্যা ধর্ষণ হচ্ছে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে। আন্দোলনের নামে ক্যু হয়ে যাচ্ছে মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনে।
১০|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭
আলামিন১০৪ বলেছেন: দেশের বড় সমস্যা দুর্নীতি, এই রোগ থেকে পরিত্রানের উপায় নিয়ে লিখুন না জনাব-
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
এই দেশের মানুসের রক্তে রক্তে দুর্নীতি মিশে গিয়েছে। সবই মাস্টারমাইন্ড আর মেটিকুলাস ডিজাইনের ছক।
১১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: আপনি মনে হয় আমাকে খুজছেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
বিউটি লাচ্ছি কি আগের মতো আছে! আমি শেষ বিউটি লাচ্ছি খেয়েছি খুব সম্ভব ২০১২ সাল হবে। ভাবছি কোনো ভাবে পার্সেল আনা যায় কিনা?
১২|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪০
খায়রুল আহসান বলেছেন: ওরা সবাই আজ অর্ধমৃত অবস্থায় নির্বাসনে। এখন কোন এক অর্ফিয়াস এসে যদি তার বাঁশিতে সঠিক সুরটি তুলতে পারেন, তবে হয়তো ওরা সেই সুর শুনে প্রাণশক্তি ফিরে পেয়ে পুনরায় ফিরে আসতে পারে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশে “দেশের প্রতি আবেগ, দেশের প্রতি প্রেম ভালোবাসা, দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রচুর গল্প কবিতা প্রবন্ধ লেখা হয়েছে”। বাস্তবে দেশের মানুষের দেশের প্রতি নূন্যতম দায়িত্ববোধ নেই। যদি তাই হতো তাহলে দেশের অবস্থা এতো দুর্বল হতো না।
১৩|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাঁরা লজ্জা পেয়ে চলে গেছেন।
এই দেশে তাদের সহসা আর ফেরার কোন সম্ভাবনা আপাতত নেই।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের বিবেকবোধ মনে হয় আত্মহত্যা করেছে। দেশের অবস্থা আর কখনও ভালো হবার নয়। একটি দেশে আর কতো আন্দোলন হবে আর কতো আন্দোলন হতে পারে?
১৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জাতি সংঘে সবাই কি যার যার মাতৃভাষায় ভাষণ দেন?
নাকি জাতিসংঘের অফিসিয়িাল ভাষায় ভাষণ দেন?
বাংলায় ভাষণ দেয়ার সময় সেটা কি ইংরেজিতে অনুবাদ করা হয়?
যদি অনুবাদ করা না হয় তাহলে আমি নিশ্চিত সেখানে উপস্থিত কয়েকজন সরকারী কর্মকর্তা ছাড়া এর কেউই তার ভাষণ বুঝতে পারেননি।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
সকলের হাতে ট্রান্সলেট করা সেট পূর্বেই দেওয়া হয়েছে।
১৫|
২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৮
গেঁয়ো ভূত বলেছেন: অত্যন্ত বাস্তবসম্মত এবং বর্তমান সময়ের আয়না স্বরূপ একটি লেখা। বিবেক-বুদ্ধি হারিয়ে যাওয়ার এই বেদনা কেবল আপনার একার নয়, আজ পুরো সমাজেরই এক নীরব কান্না। লেখাটি পড়ার সময় মনে হচ্ছিল এটি কোনো সাধারণ হারানো বিজ্ঞপ্তি নয়, বরং আমাদের অবক্ষয়িত সময়ের এক গভীর দলিল। আশা করি, হারিয়ে যাওয়া এই গুণগুলো একদিন আবার মানুষের হৃদয়ে ফিরে আসবে এবং পাবলিক লাইব্রেরি বা বইয়ের পাতার সেই নির্জন কোণগুলোও আবার প্রাণ ফিরে পাবে।
ভাল থাকবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের দেশের মানুষ দেশের স্বাধীনতার মূল্য দিতে পারেনি। তাই আজও দেশ পরাধীন। আজও পাকিস্তানের দালালের অত্যাচারে জর্জরিত বাংলাদেশ। একটি বিষয় মনে রাখবেন। নীচু জাতের মানুষের মাঝে স্বতন্ত্রতা থাকে না। - এরা সব সময় কারো না কারো চাটুকারী করবে। এরা সব সময় কারো না কারো দালালি করবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০
শায়মা বলেছেন: এই পাঁচভাই আর ফিরবে না ভাইয়া!!!