নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢেউ~~~

Woods are lovely dark and deep And I have a promise to keep

টিপু

বাঁচতে চেয়ে খুন হয়েছি খুন হচ্ছি বেঁচে

টিপু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে এই সময়ের প্রধানতম কবি কে ?

১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৪

কবি শামসুর রাহমানের জীবদ্দশায় বলা হতো তিনি এদেশের প্রধানতম কবি।তিনি গত হয়েছেন কিছুকাল হলো ফলে প্রশ্ন দেখা দিয়েছে এখন আমাদের প্রধানতম কবি কে?

যদিও আমার মনে হয় কবিতা নিয়ে আলোচনার পরিমান এখন অনেক কমে গেছে।মাঝে মাঝে ভাবি কবিতার বোধ বোধহয় হারিয়ে যাচ্ছে আমাদের মধ্য থেকে।

কবিতা প্রেমিরা কি খুঁজে নেবেন আমাদের এই সময়ের প্রধান কবিকে।



সবার কাছ থেকে এই বিষয়ে গঠন মূলক মন্তব্য আশা করছি।

মন্তব্য ৪৭ টি রেটিং +২/-১

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৫

কৌশিক বলেছেন: আল মাহমুদ

২| ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৫৭

মোহাম্মদ আরজু বলেছেন: গঠনমূলক মন্তব্য আশা করছেন! অথচ আপনার পোস্ট -ই তো ভাংগনমূলক।

কবিদের মাঝে প্রধানতম কিংবা অপ্রধানতম বলে কিছু নেই। অবশ্য কবিতার রাজনীতি করতে চাইলে আলাদা কথা।


৩| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০০

হমপজদ বলেছেন: এরশাদের কথা ভুইলা যায়েন না।

১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

টিপু বলেছেন: ভুলি নাই।

৪| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০০

কৌশিক বলেছেন: আরজু, আল মাহমুদ একজন কবি আর মাইকেল মেহদী একজন মহাকবি। প্রধানতম ও অপ্রধানতম বলে কিছু কথা অবশ্যই আছে।

৫| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০২

জামালiiuc বলেছেন: কৌশিক বলেছেন: আরজু, আল মাহমুদ একজন কবি আর মাইকেল মেহদী একজন মহাকবি। প্রধানতম ও অপ্রধানতম বলে কিছু কথা অবশ্যই আছে।


ঠিকই বলছেন ভাই, কৌশিক।

আমার মনে হয় আল মাহমুদ।

৬| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৪

রাজামশাই বলেছেন: আমি নিজে

১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

টিপু বলেছেন: বেশ বেশ।

৭| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৮

মোহাম্মদ আরজু বলেছেন: একজন কবি লেখেন নিজের ভাষায়, নিজের মতো করে এবং নিজের জন্য।

কোনো কোনো কবির লেখা অন্যদের চেয়ে আলাদা হয়ে ওঠে। তারা মৌলিকত্বের মর্যাদা পান হয়তো সংখ্যার দিক থেকে অনেক কম কবিতা লিখেও। আবার কেউ হয়তো প্রচুর লেখেন কিন্তু নিজের কাব্যভাষা এমন করে তুলতে পারেন না যে তাকে বাকীদের চেয়ে খুব সহজে আলাদা করা যায়। কবিতার বিষয় ও ভাষায় যারা মৌলিক হয়ে ওঠেন তারা নিজেদের ভাষায় কবিতার জগতে স্থায়ী জায়গা করে নেন।

কবিতার সংখ্যা, কবির সামাজিক-রাজনৈতিক অবস্থান, শিল্প-সাহিত্যের পরিমন্ডলে কবির প্রভাব প্রতিপত্তি বনাম নিজস্ব কাব্যভাষা, মৌলিকত্ব ; কোনটার ওপর নির্ভর করে প্রধানতম কবি হওয়া যায়?

@ কৌশিক ভাই।

৮| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:০৫

টিপু বলেছেন: মোহাম্মদ আরজু অন্য সকল কিছুর মত কবিদেরও প্রধান অপ্রধান আছে।বিশ্ব কবি..... জাতীয় কবি..... প্রভূতি উপাধিই তার প্রমান।আর শামসুর রাহমানকে প্রধানতম কবি বলেছিলেন অধ্যাপক হুমায়ূন আজাদ।

৯| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১০

জামালiiuc বলেছেন: না আরজু ভাই এই সবগুলোর সামষ্টিক চিন্তা করে আমাদের কে একজন কে প্রধানতম করতে হবে অথবা বলতে হবে।

১০| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:২২

মোহাম্মদ আরজু বলেছেন: ''বিশ্ব কবি..... জাতীয় কবি..... প্রভূতি উপাধিই তার প্রমান''

ভালো কথা। কোনো রাজনৈতিক অন্ঞল অথবা সাংস্কৃতিক পরিমন্ডল এর লোকেরা নিজেদের সাথে কবির সম্পর্কসূত্র বিবেচনা করে কবিকে 'উপাধি' দিতে পারে, দেয়। তাতে কবিতার কিছু যায় আসে না।

আত্মায় এবং আধ্যাত্মে সমাহিত মানুষের স্বগত উচ্চারন যে কবিদের কবিতায় উঠে এসেছে তাদের একজন রবী ঠাকুর। ঠাকুরকে বিশ্বকবি উপাধি না দিলেও তার কবিতা কবিত্বা-বিশ্বে এমন অটল জায়গা করে নিতো। কিন্তু তাকে বিশ্বকবি উপাধি দেয়ায় তিনি বিশ্বের প্রধান কবি হয়ে যান না।

একইভাবে নজরুলের বেলায় ও একই কথা। তার কবিতা 'জাতীয় কবি ' উপাধির জন্য বসে থাকে না। 'বাংলাদেশি' জাতির কবি হয়ে ওঠার স্বপ্নও তিনি দেখেন নি।

যে অর্থে এখানে 'প্রধান কবি' বলা হচ্ছে তার সাথে কবিতার সম্পর্ক অনেক দুরতম বলেই আমার মনে হয়। শিল্প সাহিত্যের পরিমন্ডলে প্রভাবশালী ছিলেন কবি শামসুর রহমান তার সময়ে, দৈনিকের ভাষায় প্রধান কবি ছিলেন। তিনি এখন নেই। বাংলা কবিতায় তার অবস্থান নির্ভর করবে তার কবিতা মুল্যের ওপর।

১১| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১১

কৌশিক বলেছেন: ঐ স্থায়ী জায়গা কারীদের মধ্যে জীবিতদের মধ্যে আপনি কার প্রতি সবচেয়ে বেশী অনুরক্ত, কত বেশী কাব্যবোদ্ধা, সাধারণ অনুরক্ত - এমন একটা গয়রহ হিসাবেই তো প্রধানতম কবির খসড়া নির্বাচন হতে পারে।

১২| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:১৩

আহমেদ মাহদী আকেফ বলেছেন: আমার মতে আল মাহমুদই বর্তমান বাংলা সাহিত্যের প্রধান কবি।

১৩| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩২

হমপজদ বলেছেন: সব চুপ যা। এরশাদ 'প্রধান কবি'। সঙ্গে সখি হাসিনা।

১৪| ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৩২

মোহাম্মদ আরজু বলেছেন: কৌশিক বলেছেন: ঐ স্থায়ী জায়গা কারীদের মধ্যে জীবিতদের মধ্যে আপনি কার প্রতি সবচেয়ে বেশী অনুরক্ত, কত বেশী কাব্যবোদ্ধা, সাধারণ অনুরক্ত - এমন একটা গয়রহ হিসাবেই তো প্রধানতম কবির খসড়া নির্বাচন হতে পারে।

ধন্যবাদ। আলোচনা আরো সুনির্দিষ্ট হলো।
প্রশ্ন সকল 'ব্যক্তি' আমি'র প্রতি- ''আপনি কার প্রতি সবচেয়ে বেশী অনুরক্ত, কত বেশী কাব্যবোদ্ধা, সাধারণ অনুরক্ত''? কৌশিক ভায়ের মতে এ প্রশ্নের উত্তর থেকে ''একটা গয়রহ হিসাবেই তো প্রধানতম কবির খসড়া নির্বাচন হতে পারে।''

হতেও পারে। তবে এই সময়ে দাড়িয়ে দেখছি যে, আমি কার প্রতি অনুরক্ত হবো তা ঠিক করে দিচ্ছে অন্যরা। শামসুর রহমান বেঁচে থাকতে দেখতাম সংবাদ এরকম- 'বর্তমান সময়ের প্রধান কবি শামসুর রহমান বলেছেন...', এখন কৌশিক ভাই আপনি যেমন বলছেন এখনকার প্রধান কবি আল মাহমুদ, কিন্তু এখন মাত্র দুটি দৈনিক লেখে 'বর্তমানের প্রধান কবি আল মাহমুদ'। তাহলে যেই 'আমি'রা বাদবাকী দৈনিকগুলোর পড়ি তাদের কি অবস্থা, কে ঠিক করে দিচ্ছে প্রধান কবির জায়গা। সংবাদবোদ্ধারা, কাব্যবোদ্ধারা নয়।

আমি যদি কাব্যবোদ্ধা হই তবে বলবো প্রধান কবি টবি আমার দরকার নই, বাংলা কবিতায় যাদের আমি আলাদা করে পাই, যাদের কবিতা চিরায়ত কথা বলে নতুন ভাষায় অথবা নতুন কথা বলে চিরায়ত ভাষায় কিংবা নতুন কথা বলে নতুন ভাষায় তারাই আমার কবি। আমার কবি। কবিতার রাজনীতির দরকার নেই।

হাসান হাফিজুর রহমান এক সময় 'প্রধান কবি' ছিলেন!


১৫| ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৬

আহমেদ মাহদী আকেফ বলেছেন: এখন খ্যাতনামা কবিদের মধ্যে আল মাহমুদই বেঁচে আছেন।

১৬| ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩৯

মোহাম্মদ আরজু বলেছেন: হুম।
'খ্যাতনামা' মানে নামে খ্যাত। নি:সন্দেহে আল মাহমুদ তার নিজ নামে খ্যাত, এবং তিনি বেঁচে আছেন।

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

টিপু বলেছেন: লেখক বলেছেন: আমার মনে হয় কবি আল মাহমুদ বাংলা কবিতাকে যা দিয়েছেন তা তুলনাহীন।রবীন্দ্র নাথের পরে জীবনানন্দ এবং তার পরে আল মাহমুদ।
'সোনালী কাবিনে"যে কাব্য ভাষা তিনি ব্যবহার করেছেন সেটি যে কতটা মৌলিক ছিল,কাব্য বোদ্দা মাএই জানেন।
এখানে প্রশ্ন রাখা যেতে পারে, প্রধানতম কবির নির্বাচন কোন বিচারে হবে ? সামগ্রিকতার বিচারে নাকি অতুলনীয় কয়েকটি সূষ্টি কর্মের বিচারে?সিদ্ধান্তে পৌছাতে পারছিনা।

১৭| ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৩

হাসিব মাহমুদ বলেছেন: প্রধান কবি - কৌশিক
প্রধান ছড়াকার - লুল

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০০

টিপু বলেছেন: ফাইজলামি রাখেন ভাই।বি সিরিয়াস।

১৮| ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৯

আহমেদ মাহদী আকেফ বলেছেন: আল মাহমুদ

১৯| ২৩ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৮

টিপু বলেছেন: পোস্ট টা দিয়েছিলাম ১২ জুলাই।আজকে আবার মন্তব্য এলো।দেখে ভালো লাগছে।আসলে কবিতা বিষয়ে এখন এদেশে এক ধরনের নিরবতা বিরাজ করছে। মাঝে মাঝে মনে হয়,প্রখ্যাত কবিরা সব প্রবীন হয়ে গেছেন বলেই কি এরকম হয়েছে?
তরুন কবিদের গা ঝাড়া দিয়ে উঠার সময় বোধহয় এটি।চাই কবিতা নিয়ে ঝড় উঠুক ,কবিতা ফিরুক মুখে মুখে।

২০| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

পলাশমিঞা বলেছেন: আমার কথা ভুলে গেলেন :(

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৪

টিপু বলেছেন: আপনি ভাই কেডা????

২১| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১০

নির্বাক সুশীল বলেছেন: ব্রাত্য রাইসু ওরফে রইচুদ্দিন ব্যাপারি র কথা ভুলে গেলো ক্যামনে সবাই?

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫

টিপু বলেছেন: ভুলে নাই।তবে কিনা...........................।

২২| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

পলাশমিঞা বলেছেন: http://tearsare.puretoxic.com/ এই খানে বইসা আছি :(

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৩

টিপু বলেছেন: চমৎকার!আপনার সাইটটি দেখলাম।আমরা বোধহয় একজন সফল আর্ন্তজাতিক কবি পাচ্ছি ভবিষ্যতে।Just carry on.

২৩| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২২

হাসিব মাহমুদ বলেছেন:
তাইলে সিরিয়াসলি কৈ শুনেন ।

প্রধান কবি টাইপ উপাধিগুলান হৈলো বাঙ্গালির চিরন্তন ব্যক্তিপুজার একটা এক্সপ্রেশন । এইগুলান না হৈলেও চলে যায় ভালোভাবেই ।

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

টিপু বলেছেন: আপনার কথাটি বোধহয় আংশিক সত্য।তবে ব্যক্তিপুজার কলংক শুধু বাঙালীকে দিচ্ছেন কেন?ইংরেজী সাহিত্যে শেকসপিয়র কিংবা টি এস এলিয়ট প্রমুখ কবিকে নিয়ে মাতামাতি হয় কতটা আপনি কি জানেন?
কবিতা বাদ দিলাম,ম্যারাদোনা বা পেলেকে নিয়ে তো পুজাই হ্য় পাশ্চাত্যে।বা মাইকেল জ্যাকসন বা মাডোনার জন্য পাগলামীটা একটু ভেবে দেখুন।
বাঙালী যদি একটু মাতামাতি করে তাহলে কি খুব দোষ হয়ে যায়?যত দোষ নন্দ গোষ।

২৪| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লাল পিপড়া বলেছেন: ফলাষমিয়া :P

২৫| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

পলাশমিঞা বলেছেন: ভাই দোয়া করবেন, সব কিছু ছেড়ে ভবঘুরের মত কাব্যলুকে ঘুরাঘুরি করছি। জানিনা কবে গন্তব্যে পৌঁছব :(

@ লালপিপড়া, অখন আর আগের মত বানান ভুল হয়না ;)

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

টিপু বলেছেন: বাসনা পূর্ন হবে সাধনে।

২৬| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

হাসিব মাহমুদ বলেছেন: কাব্যলুকের গন্তব্যটা কি ? @ পলাশমিঞা

২৭| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

হাসিব মাহমুদ বলেছেন: শোনেন বাংলাদেশে ব্যক্তিপুজার আরোও উদাহরন আছে যেইটা অন্যখানে নাই । শেখ মুজিব জিয়ারে নিয়ে যেগুলো হয় সেগুলো তুলনা নেই ।

আর কেউ যখন "কতটা আপনি কি জানেন?" কথার মাঝখানে বলে ফেলেন তার সাথে আসলে আলোচনা বেশিদুর আগানো সম্ভব না ।

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯

টিপু বলেছেন: দুঃখিত, কথাটি বলার জন্য।অতটা ভেবে বলিনি।মার্জনা প্রার্থনীয়।

২৮| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪

পলাশমিঞা বলেছেন: @ হাসিব

ভাই, ১০ বছর বয়সে কাব্যলুকে প্রবেশ করেছি। জানি আমাকে নিয়ে আপনারা হাসেন। হাসেন আমি কিছু বলবনা। তবে, সামনে হলে হাসতেনা। আমি কে জানলে হাসতেনা। আমি কি করতে পারি জানলে হাসতেনা। আমি কবি তাই হাসছ, হাস আমিও অপারগ তবে অক্ষম নয়।

গন্তব্যে কি আছে তা কয়জনে জানে। আমার ইচ্ছা ছিল কয়েকটা কবিতা এবং একটা উপন্যাস লিখব। এখন আমার হাতে তিন হাজারের মত কবিতা আছে। ২০ টা উপন্যাস। একটা মহা উপন্যাস। ব্যক্তিগত অসুবিধার কারণে বই ছাপাতে পারছিনা। নতুবা আপনার মত লোকের মুখ কোনদিনই খুলতনা।
লন্ডনে পরিচিত কেউ থাকলে তাই বলবে আমার সাথে দেখা করে আমাকে নিয়ে হাসার জন্য।

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯

টিপু বলেছেন: কে হাসল না হাসল এটা নিয়ে ভাবলে চলে না।আপনার সাধনা আপনি চালিয়ে যান।

২৯| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

অ রণ্য বলেছেন: আমার মতে প্রধান অপ্রধান বুঝিনা
তবে কাব্যিক বিচারে আমাকে তুলনা করতে বললে
আসি সব সময়-ই বলল আল মাহমুদ

এতে কোন সন্দেহ নেই
শামসুর রহমানের চেয়ে অনেক ভাল লেখা উনি সাহিত্যকে দিয়েছেন

[আমার ভাল লাগে আবুল হাসানের কবিতা]

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

টিপু বলেছেন: আবুল হাসানের কবিতা ভালো লাগে জেনে আনন্দিত হলাম।

৩০| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ আরজু বলেছেন: একমত @ হাসিব মাহমুদ
''প্রধান কবি টাইপ উপাধিগুলান হৈলো বাঙ্গালির চিরন্তন ব্যক্তিপুজার একটা এক্সপ্রেশন''

একসময় কারো কারো একজন কবি-স্বর দরকার ছিলো। তাই কাব্য রাজনিতির মন্দির বানিয়ে শামসুর রাহমান কে প্রধান পুরোহিত বানানো হলো। আসলে প্রধান 'কবিতা লিখিয়ে ব্যক্তি' , কারন যতদিন তিনি ছিলেন ততদিনই এই পূজা চললো। গত মৃত্যু বার্ষিকীতে বিডি নিউজের শিরোনাম ছিলো 'শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকীতে কোন আয়োজন নেই'। অর্থাৎ এখন যেহেতু আর তাকে ব্যবহার করার সুযোগ নেই তাই তার দরকার নেই। সবই গনমাধ্যমের রাজনিতি!

শামসুর রাহমান কবিতার মধ্যে বেঁচে থাকবেন যদি আগামীর কবিতার মানুষেরা তার মধ্যে স্বাতন্ত্র খুঁজে পায়। এজন্য তাকে তার সময়ের 'প্রধান কবি'র তকমা ঝুলাতে হবে না। একই কথা আল মাহমুদের বেলায়ও।

টিপু যেমন বলছেন ''আমার মনে হয় কবি আল মাহমুদ বাংলা কবিতাকে যা দিয়েছেন তা তুলনাহীন।রবীন্দ্র নাথের পরে জীবনানন্দ এবং তার পরে আল মাহমুদ।'' তাই যদি সত্যি হয় তবে সত্যি!
কিন্তু এজন্য মাহমুদকে শহীদ মিনারের নিয়মিত বক্তা হতে হবে না কিংবা দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত হাজির থাকতে হবে না। জীবনানন্দ হাজির ছিলেন না।

২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫৭

টিপু বলেছেন: তাহলে কি কবিতার ক্ষেেএও শিল্পের অন্য শাখা গুলিতে যেরকম হয়েছ সে রকমটিই প্রযোজ্য।যেমন ভ্যান গগ বিখ্যাত হয়েছিলেন মৃত্যুর বহু দিন পরে।জীবনানন্দ জীবিতকালীন সময়ে তেমন আলোচিত ছিলেন না।এ রকম আরো অনেক অনেক উদাহরন আছে।জীবিত কালের খ্যাতি কিছুটা গুন নির্ভর আর কিছটা আরোপিত।
এখনও ঠিক বুঝে উঠতে পারছিনা।

৩১| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

আমিই স্রোত বলেছেন:
দেশে কুনো কবিই নাই।

সব কাউয়া দিয়া ভইরা গ্যাছে।

২৩ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০২

টিপু বলেছেন: May be or may be not that is the question.

৩২| ২৩ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

মুহিব বলেছেন: মাইকেল মেহদী

০৮ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

টিপু বলেছেন: মহাকবি মাইকেল মেহেদী কে এখনও ঠিক চিনলাম না।চেনার বাসনা রাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.