| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তির বিতর্কে ভুলও যেন ঠিক
হাতে এনে দেয় পার্থিব দশ দিক
সুযোগ সিমানা খুঁজে মধুর বিবরে
দংশিতে পারে কভূ কোন বিষধরে
এক ফোঁটা নিরাপদ সাগর সমান
অনুগত দাসত্ব করে মহিয়ান
বসন্তে না ডাকিলে কুহূ সে কোকিল
আষাঢ়ে তাড়াই তাকে ছুড়ে নূড়ি ঢিল
এক ফালি কালো মেঘ ঢেকে দেয় রবি
তাড়াতে পারলে হাসে অলি গলি সবি
পরের পিদিম জ্বালি করিয়া যতন
একটু ফোটায় যদি আপন বদন ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২
আল-মাসুম বলেছেন: Excellent......।