| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজন কোটিপতি
ব্যাংক ভরা টাকা আছে
উড়ে চলা চাকা আছে
গুলশানে বাড়ি আছে
হাই ফাই গাড়ি আছে
মিল-কারখানা আছে
ক্ষমতায় নানা আছে
ইয়া বড় পেট আছে
দামী ফোন সেট আছে
বড় বড় জব আছে
দুনিয়ার সব আছে
ফাকাপতি আমি এই
পেটে দুটো ভাত নেই
কারো সাথে হাত নেই
গায়ে কোন জামা নেই
ক্ষমতায় মামা নেই
হেটে চলি, কার নেই
কোথা অধিকার নেই
ঘরটাতে আলো নেই
একমুঠো চালও নেই
তবু আমি ভালো আছি
ওরা নাকি ভালো নেই।
(স্বরচিত- দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত-২০০৯)
©somewhere in net ltd.