নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিতাস মুনীর

তিতাস মুনীর › বিস্তারিত পোস্টঃ

উদাসী

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

একটু ছুটি দাওনা মাগো, ইস!

বিল চড়েছে জলের থালায়

নাও ভেসেছে পবন নালায়

জুঁই চামেলীর শীস ।



চাঁদের গালে টোল পড়েছে, আহ!

হাওয়ার ঠোঁটে রং লেগেছে

ঝুমকো জবার ঢং জেগেছে

দেখতে দারুণ, বাহঃ



মোহন বাঁশী বাজায় ঝাউয়ের শাখা

মুকুট পরে শিশির হাটে

এমন সময় মনটা পাঠে

যায় কি বেঁধে রাখা !



(স্বরচিত- দৈনিক ইত্তেফাকে প্রকাশিত-২০০৬)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.