নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিতাস মুনীর

তিতাস মুনীর › বিস্তারিত পোস্টঃ

আল মাসুমের রগ কাটার যন্ত্র

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪

রগকাটার বিশেষ মেশিন আমদানী করছে জামাত!



ব্লগ এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে বিভিন্ন মানসিকতার প্রতিভা ও ব্যক্তিত্ত্বের সাথে পরিচিত ও সম্পর্কিত হওয়া সহজ। এবং সেটা শুধুই কোন গুরুত্বপূর্ণ বিষয় জানা ও জানানোর মাধ্যমে এবং সেটা অবশ্যই সত্য ও চাতুরিমুক্ত হতে হবে। মাকাল ফলকে অমৃত আর অমৃতকে মাকাল বানিয়ে দেখানোর জন্য ব্লগ নয়। এবং সেটা কোন ব্যক্তিত্তপূর্ণ ব্যক্তির কাজ নয়। রগ কাটা একটি ঘৃণ্য কাজ সেটা শিবির কেন, যে কেউ করুক না কেন। পাপকে যে ঘৃণা করে, পাপী যেই হোক না কেন, তাকে সে আস্তাকুড়ে ফেলবেই। দেশ এবং ভ্রাতৃত্বই আমাদের প্রাণ। রাজনীতি আর ক্ষমতার স্বার্থে যে-ই এর সাথে বৈরীতা করবে, সে শিবির কেন, যে দলেরই হোক না কেন, আমরা তাকে সমালোচনা করবই। তবে খেয়াল রাখতে হবে, সমালোচনা করতে গিয়ে জাতিকে ভুল বোঝানো না হয়। কোন অন্যায়কারীকে দোষী সাব্যস্ত করতে তার অন্যায়টুকু প্রচার করাই যথেষ্ট ও সচেতন ব্যক্তিত্তের দাবী। কিন্তু অন্যায়কে রুখতে গিয়ে অন্যয়কারীর বিরুদ্ধ অপপ্রচার করাটা কি অন্যায় নয়?

রগ কাটা অন্যায়। কিন্তু এ নিয়ে ব্লগে যিনি পোষ্ট দিয়েছেন, তিনি কি একবারও বিবেকের সমর্থন নিয়েছেন যে, ঐ মেশিনটি আসলে কি কাজে ব্যবহৃত হয়?

প্রিয় বন্ধু, আসলে মেশিনটি বিভিন্ন ফাস্টফুডের দোকানে ব্যবহৃত চিকেন গ্রিল কাটার হিসেবে। ব্লগার বন্ধু আরেকটু সচেতন হওয়া উচিৎ। অন্যথায় এভাবে ভুল তথ্যকে প্রচার করে জাতিকে বিভ্রান্ত করবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.