| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোহালক্কড় এই শহুরে জীবন
প্রাণহীন রসহীন লাগে সারাক্ষণ
দৌড়ঝাপপ চেচামেচি আছে তো লেগেই
একটু কোথাও যেন প্রশান্তি নেই
প্যাপ পুপ হুইচেলে ঝালাপালা কান
চার দেয়ালের মাঝে বাঁচে নাতো প্রাণ
গাছ আছে, আছে ফুল, ঘাস আর পাখি
পাথুরে ছোঁয়ায় সব হয়ে গেছে ফাঁকি
পথ আছে কঙ্কুরে মেঠো পথ নেই
জীবনটা যায় বুঝি পথে নামলেই
সবুজেতে মায়া নেই ফুলে নেই প্রীতি
শুধু ওঠে ভেসে ভেসে গাঁয়ের সে স্মৃতি
ছায়াময় ঘাসবোনা গাঁয়ের আাঁচল
মাতৃ আদরে মাখা মায়ার কাজল
নির্জীব এ শহরে এলাম কেনই
গাঁয়ের মায়ায় আমি অস্থির হই
২|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ++++++
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১
অন্ধবিন্দু বলেছেন:
পাথুরে ছোঁয়ায় সব হয়ে গেছে ফাঁকি
কথা সত্য, তিতাস মুনীর।