নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিতাস মুনীর

তিতাস মুনীর › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাচ্চারা চিঠি লেখা শিখছে !!!

০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০২

ভুল / ঠিক ?
বন্ধুরা মতামত দিবেন

আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছিলাম তখন মোবইল ফোন ছল না কিংবা বলা যায় মাধ্যমিক পর্যায় পর্যন্তও মোবাইল ফোনের ব্যবহার সহজলভ্য হয়ে ওঠেনি। তখনও মানুষ যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি-পত্রই চালাচালি করত এবং সেটা অত্যন্ত গুরুত্ব বহন করত। আর যথাযোগ্য কারণেই চিঠি লিখতে শেখাটা অপরিহার্য্য বলে বিবেচিত হতো। কিন্তু বর্তমান সময়ে এসে চিঠিকে কতটা প্রয়োজন ও কার্যকর বলে ভাবা যায় ? কোন সন্দেহ নেই, কেউ যদি আজকাল কাউকে কোন সংবাদ কিংবা কোন প্রকার তথ্য জানাতে চিঠি ব্যবহার করে তাহলে সে ব্যক্তি আবুল বলেই হাসির পাত্রে পরিণত হবেন। কারণ প্রযুক্তির আশির্বাদে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান এখন মুহূর্তের ব্যাপার। আশ্চর্যের বিষয় হলো ঠিক এই মুহূর্তেও বাচ্চাদেরকে চিঠি লিখতে শেখাটা বাধ্যতামূলক রাখা হয়েছে।

শিক্ষা ব্যবস্থা এত আপডেট হওয়া সত্বেও এখনো বাচ্চাদেরকে কেন বন্ধুর কাছে চিঠি লিখতে শেখানো হয়, তা বুঝে আসছে না। যা শেখা হয় তা প্রয়োগের তো জায়গা থাকতে হয়। চিঠি লিখতে শিখেছিলাম, কিন্তু বড় হয়ে তা প্রয়োগ করার আগেই মোবাইল ফোন এসে প্রয়োগের জায়গাটা সরিয়ে দিল। প্রযুক্তি এখন যতটুকু আপডেট তাতে আমরাই চিঠি লেখার জায়গা পেলাম না। তাহলে এখন যে বাচ্চারা চিঠি লেখা শিখছে তারা বড় হয়ে কোথায় যে চিঠি লিখবে ……………… !!!

চিঠি লিখা শখতে একটি বাচ্চা যে সময়টুকু দিচ্ছে তা কি সম্পূর্ণ অর্থহীন নয় ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬

মুহাম্মদ তৌহিদ বলেছেন: কি যে বলেন ভাই।
একটু সরকারী অফিসে গেলেই দেখতে পারবেন যোগাযোগের অফিসিয়াল মাধ্যম হল চিঠি।
কি আর কমু, এখনো প্রতি সপ্তাহে অন্তত ২-৩ খানা চিঠি লিখতে হয়।

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮

তিতাস মুনীর বলেছেন: সরকারী অফিস তো । আশা করতে পারেন কেয়ামত পর্যন্তই এ পদ্ধতি থাকবে। সরকারীর বাহিরে বেরিয়ে দেখুন..................।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.