| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রাত্য সুদিপ
অনেকেই আমাকে মুডি মনে করে, আসলে আমার যেটা উচিৎ মনে হয় আমি সেটাই করি।
বাবা মায়ের সবচেয়ে আদরের ছেলে ছিল । এ সত্ত্বেও কখনো অগোছালো ছিলনা । নিজের সবকিছু নিজেই গুছিএ রাখতে পছন্দ করত । সব জিনিস জায়গা মত রাখতে ভালোবাসতো । পড়াশুনায় অনেক ভালো ছিল । স্কুল, কলেজ, ভার্সিটি সবখানেই ভালো রেজাল্ট । পড়াশুনা শেষ করে কলেজের শিক্ষকতা শুরু করে । ছাত্রদের পড়াতে খুব ভালোবাসত । কেও যদি বলত আমাকে সারাদিন পড়াতে হবে, তাও পারত । বাবা মায়ের পছন্দ মত বিয়ে হল । একটি মাত্র ছেলে, ছেলেটিও অনেক ভালো ছাত্র । ছেলেটি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মফস্বলের নাম করা এক স্কুলে পড়ে । প্রতিদিন বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়া আসা করত । হঠাৎ একদিন মোটরসাকেল এক্সিডেন্ট,তারপরেই সবকিছু উলট পালট হয়ে গেলো । মাথায় আঘাত লাগার কারনে আত্মহত্যা করার প্রবনতা দেখা দিল । বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করল । একদিন শ্বশুর বাড়িতে কোন এক অনুষ্ঠানে যাওয়ার জন্য কলেজ থেকে ছুটি নিতে প্রিন্সিপালের বাসায় যায় । এক কাপ চায়ের অর্ধেক শেষ করে কোথায় যে গেল কেও যানেনা । কোন এক কলিগ তাকে কোন এক ট্রেনে উঠতে দেখেছিল । এখন ছেলেটি পড়াশুনা ঠিক মত করতে পারেনা । ছেলের মাইয়ের মুখে এখন একটি কথা প্রায়ই শোনা যায়," আমার নৌকা আমি ভাসিয়ে দিয়েছি , একদিন ফিরবেই ।
২|
০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
ব্রাত্য সুদিপ বলেছেন: হ্যাঁ। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অণুগল্প?
ভালই লাগলো।