নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টু বি কন্টিনিউড

টু বি কন্টিনিউড › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী, তোমার ঠোঁটে এ কিসের আগুন ?

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:২২

বিদ্রোহী, তোমার ঠোঁটে এ কিসের আগুন ?

এ কি জ্বালাময়ী বেদনার সত্‍কার !

নাকি, ক্লান্তিময় দিবসের আটপৌরে হাহাকার ?

এ কি প্রাপ্তির উচ্ছ্বলতা !

নাকি গ্লানিময় ব্যার্থতা ?

তোমার ঠোঁটের লাল আগুন ,

নয়তো কৃষ্ণচুড়া ,

আসেনিতো ফাগুন ,

বিদ্রোহী , তবে কিসের এত অহমিকা ?



ধোঁয়ার কুন্ডলী বায়ুস্তরে ধরায় কাঁপন ,

বাতাসে শুঁকি উত্‍কট গন্ধ ,

বিদ্রোহী , তবু তুমি অন্ধ ,

নিরবে সয়ে চলেছ ,

নিখাদ নিষ্পেষণ ।



বিদ্রোহী , ঢুলুঢুলু চোখে দিয়েছ কি পানির ঝাপটা ?

করেছ কি দূর , দৃষ্টির সীমাবদ্ধতা !

পেয়েছ কি মুক্তির মূলমন্ত্র ?

হয়েছ কি আশরাফ , ছেড়ে দিয়ে সব তন্ত্র ?

নাকি এখনো তন্দ্রায় তুমি ,

ওঠনি এখনো জেগে কাঁপিয়ে বিশ্বভূমি ,

দেখোনি বাস্তবতা , অন্তর আঁখি চুমি !



বিদ্রোহী , উঠে পড় , নেভাও আগুন ,

দেখো , ঠিকই আসবে ফাগুন ,

কাটবে হাহাকার , পাবে নিস্তার ,

হবে বেদনার সত্‍কার ,

নাহলে , হে বিদ্রোহী ,

দিলাম তোমায় ধিক্কার , শত-কোটিবার ।



..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.