| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরা থেকে ফার্মগেট আসছি । ভোর ছটা থেকে দুপুর অবধি কর্মব্যস্ততার মধ্যে কাটিয়ে ক্লান্ত হয়ে বাসে বসে আছি । সিটিং সার্ভিস । এক্কেবারে শেষ সারিতে বসা আমি আর আমার ছোটভাই । পাঁচজনের সিটে চারজন বসেছি । ভেপসা গরমে ক্লান্ত হয়ে আমি দুটি সিট নিয়ে রাজার হালে বসে আছি ।
একটা লোক অনেকক্ষণ ধরেই আড়চোখে দেখছিল আমাকে । হটাত্ করে উঠে এলো সে ।
-আপনি মোল্লা ভাই না ?
-হ্যাঁ । কিন্তু ....(একটু ভাব নিয়ে)
-ভাই, আমি আপনার দলের একজন কর্মী । (উত্ফুল্ল হয়ে)
-আচ্ছা আচ্ছা । (মুচকী হেসে)
-ভাই, আপনি বাসে যাচ্ছেন মানে ? (উদ্বিগ্ন হয়ে)
-আরেহ এমনিই । জনতার কষ্ট বোঝার জন্য ।
-পুলকিত হয়ে সে গায়ে হাত দিয়ে বলে ভাই আমি একটু আপনার পাশে বসি ?
আমি হ্যাঁ অবশ্যই বলার আগেই দেখি সামনে দাঁড়ানো একজন আমাকে ঠেলছে ।
-অহ.. সরি ।
একটা সিট ছেড়ে দিয়ে চেপে বসলাম ।
ভাই, কিছু ভাবতাছিলেন নাকি !
-আরে না । এমনিইই...
আহহ... চোখে রোদ চশমা থাকার কারণে বেচারা বুস্তারেনাই যে আই ডু সিলিপিং...
©somewhere in net ltd.