নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টু বি কন্টিনিউড

টু বি কন্টিনিউড › বিস্তারিত পোস্টঃ

পূজারী

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:০৪

পুরাতন পান্ডুলিপি অ্যালকোহলের জ্বলজ্বলে শিখায় দহিত করিয়া দুর্বল এ চিত্তের খাঁজে যবে নতুন করিয়া লিপিবদ্ধ করিয়াছি তব নাম সেই থেকে এ হৃদয় তব পূজারী ।



যবে তব কোকিলা কন্ঠস্বর আমার দক্ষিণ কর্ণের গোচরে আসিয়া পশ্চিম কর্ণ দিয়া বাহির হইয়া যাইবার ব্যর্থ প্রয়াস না চালিয়া মস্তিকে বদ্ধমূল হইয়াছে তবে থেকে এ মন তব পূজারী ।



যবে তব লাবণ্যময় চাহুনী আমার চক্ষুর পত্রদ্বয়ের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাইয়া তাহাদিগকে এক অনিশ্চিত স্থিরাবস্থায় আসীন করিয়াছে তবে থেকে এ আঁখি তব পূজারী ।



যবে তব হরিণীয় উচ্ছলতা আমার প্রাণের অন্ধকার প্রকোষ্ঠে আলোকজ্জল বায়োস্কোপ চালাইয়া অস্থিতিশীল মোহে আবিষ্ট করিয়া রাখিয়াছে তবে থেকে এ প্রাণ তব পূজারী ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.