নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুজি তোমায় সেই ........ আলোর মাঝে

তবুও আমি

খুজে ফিরি আমি আমার অস্তিত্ব টাকে সবার..............।

তবুও আমি › বিস্তারিত পোস্টঃ

ইহা একটি হাবিজাবি পোস্ট ;) ;)

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮

এক শহরে স্বাস্থ্যবান একটা পুলার সাথে স্বাস্থ্যহীন দুর্বল এক পুলার কি নিয়া যেন প্রচণ্ড এক ঝগড়ার সৃষ্টি হইলো...স্বাস্থ্যহীন পুলাটা স্বাস্থ্যবান পুলাটার সাথে শক্তিতে পারবে না যেনেও অকথ্য ভাষায় গালাগাল আর বিভিন্ন হুমকি ধামকি দিতে লাগলো, এক পর্যায়ে স্বাস্থ্যবান পুলাটা প্রচণ্ড বিরক্ত হয়ে স্বাস্থ্যহীন পুলার কানের নিচে এয়য়সা এক থাব্রা মারলো, থাব্রার চোটে পুলায় পুরা তব্দা খাইয়া গেল।



তব্দা খাইয়া....

স্বাস্থ্যহীন পুলায় (কানের নিচে হাত দিয়া ডলতে ডলতে থ্রেড মারলো) আমারে মাইরা তুই খুব খারাপ কাম করছছ, আমি খেপ্লে কিন্তু...... কইতে না কইতেই...

স্বাস্থ্যবান পুলায় (ঈষৎ মুচকি হাসিয়া) স্বাস্থ্যহীনের বাম কানের নিচে চটাশ কইরা জোরেশোরে আরেকটা থাব্রা মারলো।

স্বাস্থ্যহীন পুলায় রাগে, দুঃখে আরও বেশী খেইপা গিয়া আগের চেয়ে বেশী হুমকি ধামকি, গালিগালাজ শুরু করলো। আর নিজেরে সুপারম্যান জাহির করতে লাগলো (যদিও তার প্যান্ট ভিইজা গেছিল)।।

স্বাস্থ্যবান পুলায় এইবার বেশী বিরক্ত হইয়া দুই কানের নিচে চটাস চটাস কইরা ৪ টা থাব্রা মাইরা দিলো কইয়া দিল, যাহ! মুড়ি খা...।।

শেষে থাব্রা খাইয়া কইতে না পাইরা সইতে না পাইরা স্বাস্থ্যহীন পুলায় কাইন্দা দিয়া বাড়ির দিকে দৌড় মারল, আর শেষভরসা হিসেবে স্বাস্থ্যবান পুলারে এই কইয়া শেষ অস্ত্র প্রয়োগ করলো ""আমাগো বাড়ির সামনে দিয়া যাবি না?? কুত্তা লেলায়া দিমু, দেখিস!!"" :D



পাদটিকাঃ ইহা একটি কাল্পনিক স্ট্যাটাস, স্বাস্থ্যবান আর স্বাস্থ্যহীন পুলা দুইটারে কল্পনায় চিনে নেয়ার সকল দায়-দায়িত্ব কেবলমাত্র পাঠকের...।। ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.